Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সোশ্যাল ফোবিয়া প্রভাব ফেলে সম্পর্ক ও যৌন স্বাস্থ্যে
    ফিচার

    সোশ্যাল ফোবিয়া প্রভাব ফেলে সম্পর্ক ও যৌন স্বাস্থ্যে

    Moner KhaborBy Moner KhaborApril 28, 2024Updated:April 28, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনি কি সবসময় দুশ্চিন্তাগ্রস্থ থাকেন যে অন্যরা আপনাকে জাজ বা বিচার করবে? আপনি কি ভয় বা উদ্বেগের কারণে নতুন লোকেদের সাথে দেখা করা বা মেলামেশা এড়িয়ে চলেন?
    আপনি যদি কমপক্ষে ছয় মাস ধরে এমনটা অনুভব করে থাকেন এবং এই অনুভূতিগুলির জন্যে আপনার দৈনন্দিন কাজগুলি করা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে বলা যেতে পারে, আপনার সোশ্যাল ফোবিয়া বা সামাজিক উদ্বেগজনিত ব্যাধি থাকতে পারে।

    সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ফোবিয়াকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সামাজিক উদ্বেগজনিত ব্যাধিও বলে। এটি সামাজিক পরিস্থিতিগুলি এড়িয়ে চলার প্রবণতা যা একটি দীর্ঘমেয়াদী এবং অপ্রতিরোধ্য ভয়। সামাজিক উদ্বেগজনিত ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এমন পরিস্থিতিতে উদ্বেগ বা ভয়ের লক্ষণ অনুভব করেন যেখানে তাকে অন্যদের দ্বারা যাচাই করা, মূল্যায়ন করা বা বিচার করা হতে পারে, যেমন- জনসমক্ষে কথা বলা, নতুন লোকের সাথে দেখা করা, ডেটিং করা, চাকরির ইন্টারভিউতে থাকা, ক্লাসে একটি প্রশ্নের উত্তর দেওয়া , অথবা একটি দোকানে একজন ক্যাশিয়ারের সাথে কথা বলতে হচ্ছে সেসময় ৷ এমনকি দৈনন্দিন জিনিসগুলি করার সময়, যেমন অন্যদের সামনে খাওয়া বা পান করা বা পাবলিক বিশ্রামাগার ব্যবহার করা, সেসময় গুলোতে অপমানিত, বিচার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভাবনা তার মাঝে বিপুল পরিমাণ উদ্বেগের সৃষ্টি করতে পারে।

    আপনার মনে হতে পারে এমন রোগ হয়তো খুব বিরল কিন্তু তা আসলে সঠিক নয়। এটি একটি  খুব প্রচলিত সমস্যা যা সাধারণত কিশোর বয়সেই শুরু হয়ে যায়, এবং এটি ঐ ব্যক্তির জন্যে ভীষণ কষ্টদায়ক। এ টি তার জীবনের প্রতি ক্ষেত্রে, যেমন: বন্ধু তৈরির সময়, নতুন পরিবেশে নতুন মানুষের সাথে আলাপচারিতার সময়, নতুন যেকোন সম্পর্ক তৈরি ও তা ধরে রাখতে, এছাড়া যৌন স্বাস্থ্যেও বড় ধরনের বিরূপ প্রভাব ফেলে থাকে। কিছু কিছু ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এটি যদিও কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি চিকিৎসা ছাড়া নিজে থেকে ভালো হয়ে যায় না।

    সম্পর্ক তৈরির জন্যে আলাপচারিতা শুরু করা, শারীরিক বন্ধুসুলভ আচরণ ও স্বাচ্ছন্দে মনের ভাবের আদানপ্রদানের দক্ষতা ভীষণ গুরুত্বপূর্ণ। একটি সফল সম্পর্কের মূল ভিত্তি হলো একে অপরের উপর ভরসা ও নির্ভয় নির্ভরশীলতা। সোশ্যাল ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তির জন্যে এটিই দুরূহ হয়ে দাঁড়ায়। সে মানুষটি এসবের কোনটিই স্বাচ্ছন্দে করতে পারে না। দেখা যায় নতুন মানুষের সাথে আলাপচারিতার সময় সামাজিক উদ্বেগজনিত ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি তার গালে গরম ভাপ বা ব্লাশ অনুভব করেন, সে খুব ঘামতে থাকেন, এবং হাতে পায়ে কাঁপুনি অনুভব করেন, তার বুক ধড়ফড় করতে থাকে, সে কথা বলার ভাষা খুঁজে পান না, মুখ শুকিয়ে যায় এবং তিনি পেটে অস্বস্তি বোধ করে। যার কারণে সে ব্যক্তির সাথে অপর মানুষটির ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এর ফলে, তার সাথে অন্যের নতুন সম্পর্ক তৈরি হয় না, অথবা পুরোনো সম্পর্কও ভেঙ্গে যেতে পারে।

    অ্যাংজাইটি বা উদ্বেগের সাথে বসবাস করার অর্থ, সাধারণত আপনি যেখানেই যান না কেন, এটি সবসময়ই আপনার সাথে থাকে। যা একজন ব্যক্তির মানসিক এবং শারীরিক দুইক্ষেত্রেই প্রভাব ফেলে। সুতরাং, এর মানে আপনার যৌন সম্পর্ককেও এটি প্রভাবিত করে। সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি, ভয়, উত্তেজনা এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে। এমনকি আপনি যখন কাউকে ভালবাসেন এবং যৌন সম্পর্কে জড়াতে আগ্রহী হন, তখনও এটি আপনার রোমান্টিক মুহুর্তগুলোর মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

    গবেষনায় দেখা গেছে, উদ্বেগের কারণে কাম শক্তি বা যৌন শক্তি কমে যেতে পারে। আপনি যখন উদ্বিগ্ন হন, তখন আপনার শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন যেমন: কর্টিসলের মাত্রা অনেক বেশি থাকে। (কর্টিসল হলো আপনার শরীরের প্রধান স্ট্রেস হরমোন)। কর্টিসলের উচ্চ মাত্রা যৌন হরমোনগুলির মাত্রা কমিয়ে দেয়, যা যৌন ইচ্ছাকে প্রভাবিত করে। এমনকি আপনি হয়তো যৌন চাহিদা অনুভব করছিলেন, কিন্তু পার্ফরমেন্সের সময় এই অ্যাংজাইটি সে মুহুর্তকে নষ্ট করে দিতে পারে। এমনকি এই উদ্বেগ আপনাকে অন্তরঙ্গ হতে পর্যন্ত বাঁধা দিতে পারে।

    একজন মানুষ যখন অ্যাংজাইটি বা আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়েন, তখন এটির জন্যে সে শারীরিক বা মানসিকভাবে তার সঙ্গীর কাছাকাছি থাকতে চান না। এটি অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে যার অতীত ট্রমা বা অপ্রীতিকর মুহুর্তের স্মৃতি রয়েছে। এটি সেই মানুষটির শরীরকে এমনভাবে আচ্ছন্ন  করে ফেলতে পারে যে, তার জন্যে যৌন স্পর্শ এবং যৌনতার অভিজ্ঞতার আনন্দ উলটো অস্বস্থি ও ভীতির সঞ্চার করে।

    সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ফোবিয়া অর্গাজম এও বাঁধা হতে পারে। উদ্বেগের শারীরিক উপসর্গ যেমন মাংশপেশী শক্ত বা  টানটান অনুভব করা, দ্রুত শ্বাস নেওয়া, হালকা মাথাব্যথা এবং ঘন ঘন  শ্বাস নেয়া এগুলোর ফলে  সে ব্যক্তিটি  রিলাক্স বা আরাম করতে পারেন না।  এটি  স্ট্রেস হরমোনের উৎপাদন বৃদ্ধি করে এবং এ কারণে একজন মানুষ, সেক্স বা অন্তরঙ্গ মুহুর্তে  অর্গাজম বা  ক্লাইম্যাক্সে পৌঁছাতে সক্ষম হন না।

    সোশ্যাল ফোবিয়া প্রভাব ফেলে সম্পর্ক ও যৌন স্বাস্থ্যে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক প্রশান্তির জন্য ক্ষমার অনুশীলন করুন
    Next Article মনোরোগবিদ্যা বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ
    Moner Khabor

    Related Posts

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.