Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ট্রাইপ্যানোফোবিয়া: ইনজেকশনের সূচে ভয়
    ফিচার

    ট্রাইপ্যানোফোবিয়া: ইনজেকশনের সূচে ভয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরOctober 3, 2021No Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ট্রাইপ্যানোফোবিয়া: ইনজেকশনের সূচে ভয়। ছবি: ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রাপ্ত বয়স্ক জনসাধারণের একটি বড় অংশের মাঝেই রয়েছে ইনজেকশন ও সূচ ফোটানোর ভয়। এ কারণে কোভিড-১৯ টিকাকরণে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

    গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্করাই ট্রাইপ্যানোফোবিয়া বা সূচে ভয় পাওয়ার মানসিক সমস্যায় ভোগে। এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকের মাঝেই হয়তো ভয় থাকা সত্ত্বেও তারা এটিকে স্বীকার করে না। সূচে ভয় পাওয়ার এই সমস্যা বিশেষ ভাবে সামনে এসেছে এই করোনা মহামারিকালীন টিকা প্রদানের সময়ে। এছাড়াও এই মানসিক সমস্যা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে তাদের প্রয়োজন ও ইচ্ছা  অনুসারে সাধারণ স্বাস্থ্য সেবা গ্রহণেও নিরুৎসাহিত করে আসছে যার সমাধান করা অবশ্যই প্রয়োজন।

    মনস্তত্ত্ববিদগণের মতে, সূচে ভয় পাওয়ার এই সমস্যা দূর করতে ভয়ের মুখোমুখি হওয়া, যা সিবিটি বা কগনিটিভ বিহেভিওরাল থেরাপি নামে পরিচিত, সেটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। এই থেরাপিতে ব্যক্তিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে ভয়ের যে কারণ সেটির মুখোমুখি করা হয়। ধরুন, কেউ সাপে খুবই ভয় পায়। তার এই ভয় দূর করতে তাকে সাপের ছবি দেখানো, সাপের কোন ভিডিও চিত্র দেখানো বা সতর্কতার সাথে তাকে কোন চিড়িয়াখানায় নিয়ে সরাসরি সাপ দেখানো যেতে পারে। থেরাপি প্রদানকারী এক্ষেত্রে অবশ্যই সেবা গ্রহীতা যেন কোন রূপ অস্বস্তি বা অনিরাপদ বোধ না করে সেটি  নিশ্চিত করেন এবং তাকে পরবর্তী পর্যায়ের থেরাপির জন্য প্রস্তুত করেন।

    পরিকল্পিতভাবে সুবেদিতা হ্রাস হল সম্মুখ থেরাপির একটি অংশ যেখানে ধীরে ধীরে ভয়ের পরিবেশ বা ভয়ের বস্তুর প্রতি উদ্বেগ কমিয়ে মানসিক শিথিলতা সৃষ্টি করা হয়। যারা সূচে ভয় পান, তাদের ক্ষেত্রে থেরাপি প্রদানকারী হয়তো সূচের একটি ছবির প্রতি মনোযোগ দিয়ে দেখতে বলতে পারেন এবং সেই সাথে ধীরে ধীরে বড় করে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে সেটিকে মনস্তাত্ত্বিক গ্রাহ্যতা প্রদান করতে আপনাকে উৎসাহিত করতে পারেন। এই থেরাপির প্রক্রিয়াটি পরিচালনার সময় আপনার নাড়ির স্পন্দন পর্যবেক্ষণ করে আপনার উপর এই থেরাপির প্রভাব পর্যবেক্ষণ করা হবে যে আপনি প্রকৃতপক্ষে এর মাধ্যমে কাঙ্ক্ষিত মানসিক শিথিলতা অর্জন করতে পারছেন কি না। এই প্রক্রিয়াটির জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়না। গবেষণায় দেখা গেছে, এজন্য একটি সেশনই অনেকটা কার্যকরী।

    এ ধরণের থেরাপিতে সাধারণত তিনটি ধাপ থাকে। প্রথম ধাপে সূচে ভয়ের কারণ ও সমস্যা সম্পর্কে বিস্তারিত শোনা হয় প্রায় এক ঘণ্টা সময় নিয়ে। তারপর দেড় বা দুই অথবা তিন ঘণ্টার একটি সম্মুখ থেরাপির ব্যবস্থা করা হয় যেখানে সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে সরাসরি তার ভয়ের সম্মুখীন করা হয়। এ সময় তাকে সূচের  বা ইনজেকশন প্রদানের ছবি, ভিডিও এবং সরাসরি সূচের ব্যবহার দেখানো হয়। তারপর সব শেষে ত্রিশ মিনিটের একটি ফলো আপের ব্যবস্থা রাখা হয়।

    অনেকের মাঝেই পূর্ব অভিজ্ঞতার ফলে ভয় সৃষ্টি হয় আবার অনেকের মাঝে এই ভয় দুর্ঘটনা বা নিরাপত্তার আশংকা থেকেও সৃষ্টি হয়। যে কারণেই হোক না কেন, ইনজেকশন নিতে ভয় বা সূচে ভয় অনেক ক্ষেত্রেই রোগীকে যথাযথ চিকিৎসা সেবা গ্রহণের পথে অনেক বড় অন্তরায় সৃষ্টি করে। আর কোভিড মহামারির এই ক্রান্তি কালে যেহেতু টিকা নেওয়া অত্যন্ত জরুরি তাই সূচে ভয়ের এই মানসিক সমস্যার যথাযথ নিবারণ প্রয়োজন। সমাজের একটি বড় অংশ শুধুমাত্র এই সমস্যার কারণেই টিকা নিতে আগ্রহী নয়। তাদের টিকা প্রদান নিশ্চিত করতে তাই এই সমস্যা সম্পর্কে সবার মাঝে সচেতনতা ও নিবারণে উপরের প্রক্রিয়াগুলি অনুসরণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

    সাইকোলজি টুডে থেকে অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    ইঞ্জেকশন করোনা টিকা টিকা ভয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রম ‘কথা বলো কথা বলি’
    Next Article মায়ের সঙ্গে বন্ধন সন্তানের বিকাশে ভূমিকা রাখে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.