Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আদর্শ পিতামাতার আদর্শ সন্তান
    ফিচার

    আদর্শ পিতামাতার আদর্শ সন্তান

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আদর্শ পিতামাতার আদর্শ সন্তান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পিতামাতাই হল সন্তানের জন্য সব থেকে উৎকৃষ্ট রোল মডেল। তাই সন্তানদের নৈতিক শিক্ষা ও উৎকৃষ্ট ব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তুলতে আগে পিতামাতার আদর্শ আচরণ করা প্রয়োজন।

    গবেষণায় দেখা গেছে, পিতামাতা যখন সন্তানের সামনে নিজেদের আচরণ ও চিন্তাভাবনার বাস্তব প্রয়োগের মাধ্যমে উৎকৃষ্ট উদাহরণ প্রস্তুত করে, তখন তারা দ্রুত ও ভালোভাবে সেগুলো আত্মস্থ করতে পারে।

    মনস্তত্ত্ববিদগণের মতে, সন্তানেরা কিছু শুনে শেখার থেকে বাস্তব অভিজ্ঞতা ও দেখার মাধ্যমেই বেশী শেখে। আর শিশুদের শিক্ষার অধিক স্থান জুড়ে থাকে পারিবারিক শিক্ষা। অর্থাৎ পিতামাতার কাছ থেকে পাওয়া শিক্ষা। শিশুরা সাধারণত তাদের পিতামাতা কি করছে, কি বলছে এগুলোকেই অনুসরণ করে। তাদের দেখেই আচার আচরণ করে।

    তাই অভিভাবকদের এটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিৎ যে, তারাই শিশুদের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক। তাদের আচরণ এমন হওয়া উচিৎ যেন সেগুলো তাদের সন্তানদের সামনে একটি আদর্শ উদাহরণ প্রস্তুত করে।

    শিশুরা কোনটিকে গুরুত্ব দেবে এবং কোনটিকে গুরুত্ব দেবেনা সেটিও নির্ভর করে পিতামাতার জীবন যাপনের ধারার উপর। যখন কোন পরিবারে শিশুরা মোবাইল ফোন, কম্পিউটার, টিভি এই ধরণের বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে, দেখা যায় সেই পরিবারে তাদের পিতামাতাও ঐ বিষয় গুলোকে তাদের জীবনে অধিক গুরুত্ব দিচ্ছেন।

    আবার শিশুদের কথা বলা, শব্দ চয়ন এবং কোন কথার বিপরীতে দেওয়া প্রতিক্রিয়াও দেখা যায় তাদের পিতামাতার আচার আচরণ, কথা বলা বা প্রতিক্রিয়ার অনুরূপ হয়। শিশুরা বড়দের যা করতে দেখে তাই করে এবং বড়রা যা কিছু গুরুত্ব দেয়, তারাও সেগুলোকেই গুরুত্বপূর্ণ মনে করে।

    তাই প্রতিটি পরিবারে বড়দের বিশেষ করে পিতামাতার আচার আচরণ এবং কাজ কর্মে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

    আবার অনেক পরিবারেই দেখা যায়, শিশুদের ভুলগুলো অভিভাবকগণ ধরিয়ে দেন না। তারা সন্তানদের কি কি শেখাবেন বা কিভাবে গড়ে তুলবেন এবং সেগুলোর জন্য কি কি করনীয় সেগুলোকে গুরুত্ব প্রদান করেন।

    আবার সন্তানদের করা অনাকাঙ্ক্ষিত ভুল, যেগুলো তারা না বুঝে করছে সেগুলো তাদের ব্যক্তিত্ব ও মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন কাজ গুলোকে গুরুত্ব প্রদান করেন না। অর্থাৎ তাদেরকে এসব কাজ থেকে বিরত না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন।

    পিতামাতার এ ধরণের কিছু না করাও এক ধরণের নেতিবাচক বা ভুল কাজ হিসেবে বিবেচিত হয়, যা সন্তানের মানসিক বিকাশে নেতিবাচক ভূমিকা পালন করে। শিশুরা স্বাভাবিক ভাবেই খারাপ বা ভালোর মধ্যে পার্থক্য করতে পারে না। তাই তাদেরকে কি কি করতে হবে এর সাথে সাথে কি কি করা যাবে না এই জ্ঞানও পিতামাতাকেই প্রদান করতে হবে।

    আপনার শিশু কি করবে, টিভিতে কি দেখবে বা কতোটুকু সময় দেখবে কিংবা কার সাথে কেমন আচরণ করবে এই সব কিছু আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং শেখাতে হবে।

    তাই তাদের সামনে আগে নিজেরা আদর্শ জীবন যাপন করুন যাতে তারা একটি আদর্শ পরিবেশে এবং আদর্শ জীবনাচরণ দেখে বেড়ে উঠতে পারে। তারা আপনার মাধ্যমেই জগতটাকে দেখবে এবং শিখবে।

    শিশুদের কিছু শেখাতে আগে নিজের মাঝে সেই পরিবর্তন নিয়ে আসুন। তাই বলা যায়, আদর্শ পিতামাতাই আদর্শ সন্তান গড়ে তোলার মূল ভিত্তি।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/the-art-living-free/202108/better-parents-better-kids-the-potency-good-modeling

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা নারী পরিবার পুরুষ ভালোবাসা মনের খবর মানুষ শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর টিভিতে “শিশুদের জন্মগত হৃদরোগ” বিষয়ক অনুষ্ঠান প্রজন্ম
    Next Article টি-২০ তে রান সংগ্রহে সৌম্যকে ছাড়িয়ে গেল তাসকিন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.