Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতি নিয়ন্ত্রণে প্রবীণদের মানসিক সমস্যা বাড়ে
    জীবনাচরণ

    অতি নিয়ন্ত্রণে প্রবীণদের মানসিক সমস্যা বাড়ে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 1, 2021Updated:August 1, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. ফাতেমা জোহরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রবীণ নীতিমালা মতে, ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে বর্তমানে দেঁড় কোটি প্রবীণ জনগোষ্ঠী রয়েছে, যাদের বয়স ৬০ বা তার বেশি যা মোট জনসংখ্যার প্রায় ৮%।

    জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপির হিসেবে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে প্রবীণদের সংখ্যা প্রায় দুই কোটি হয়ে যাবে। আর ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে প্রবীণদের জনসংখ্যা অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের ছাড়িয়ে যাবে।

    প্রবীণদের অনেকে বুঝতে চান না। তাঁদের কল্যাণে কাজ করতেও চান না। হতাশা, বিষণœতা ও নিঃসঙ্গতায় চলে প্রবীণদের জীবন। দ্রুত আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক পরিবর্তন, ব্যাপক দারিদ্র্য, ক্ষয়িষ্ণু সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং অন্যান্য কারণে ঐতিহ্যবাহী যৌথ পারিবারিক ও সামাজিক দেখাশোনার পদ্ধতি ভেঙে পড়েছে।

    বাংলাদেশের অধিকাংশ প্রবীণ মানুষই কতগুলো মৌলিক মানবিক সমস্যার শিকার হচ্ছেন। এসবের মধ্যে রয়েছে অপর্যাপ্ত আর্থিক সংস্থান, বার্ধক্যজনিত রোগ এবং যথোপযুক্ত সেবা ও চিকিৎসা সুবিধার অভাব, একাকিত্ব ও অবহেলা, বঞ্চনা এবং আর্থ-সামাজিক নিরাপত্তাহীনতা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী সিনিয়র সিটিজেনদের ১৫% মানসিক রোগে ভোগেন এবং বৃদ্ধির হার ৪.৪১%। গড়পড়তা বাংলাদেশি পরিবারে প্রায়শই বয়স্ক লোকদের বোঝা হিসেবে গণ্য করা হয়। দুর্বল স্বাস্থ্য আর উপার্জনহীন একজন প্রবীণ সবার কাছে অবহেলিত, উপেক্ষা ও দুর্ব্যবহারের শিকার।

    তাঁদের ভরণ-পোষণ, সেবা-যত্ন, চিকিৎসা ও আবাসন সমস্যা দেখা দেয়। অগণিত প্রবীণ হতাশার মধ্যে এবং রোগ-শোকে ভুগে কোনো সেবা ও সাহচর্য ছাড়াই দিন কাটান।

    প্রতিবন্ধিতা ও পক্ষাঘাত প্রবীণদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্রোক বাংলাদেশে মোট মৃত্যুর তৃতীয় কারণ; এর ফলে প্রতিবন্ধিতায় পড়ছেন লাখো প্রবীণ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির উপস্থিতি, অপুষ্টি, মানসিক স্বাস্থ্য সমস্যা অনেক বড়ো রোগের কারণ।

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও হজমশক্তি লোপ পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। রক্তচাপ ও হার্টের সমস্যা দেখা দেয়।

    বিভিন্ন কারণে পরিবারের লোকেরা প্রবীণদেরকে নানা রকম নিয়মকানুন মানতে বাধ্য করেন। তাঁদের চাওয়া-পাওয়ার দিকে নজর বেশি না দিয়ে পরিবারের লোকদের সুবিধা অনুযায়ী তাঁদের ওপর এসব নিয়ম চাপিয়ে দেন।

    কড়া নিয়ম-কানুনের ভেতর চলে তাঁদের জীবন। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই সময়ে ঘুমাতে যেতে হবে, ঘুম থেকে উঠে হাঁটতে হবে, ঘড়ির সময় ধরে ওষুধ খেতে হবেÑএমন হাজার নিয়ম মেনে চলতে হয়।

    এছাড়াও রয়েছে পছন্দের খাবার বা বাইরের খাবারে মানা, ঘরে ভালো কিছু রান্না হলেও সেগুলো খেলে রোগ বেড়ে যাবে এই অযুহাতে তাঁদেরকে খেতে না দেয়া, অনেক সময় তাঁদের নাতি-নাতনিদের নিয়ে বাইরে বা ঘরে সময় কাটাতে চাইলেও অনেক মা-বাবাই তা করতে না দেয়া।

    জন্মদিন বা বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা যেতে চাইলেও তাঁদেরকে নিয়ে যাওয়া হয় না। অনেকেই ঠিকমতো মুখে খাবার তুলে খেতে পারেন না। বিভিন্ন রোগের কারণে তাঁদের হাত-পা কাঁপে। খাবার পড়ে যায়। ফলে বিভিন্ন কটু কথা শুনতে হয় তাঁদের। এর ফলে তাঁরা নিজেদেরকে অন্য মানুষের জন্য বোঝা বলে মনে করেন।

    শারীরিক, আর্থিক ও মানসিকভাবে সন্তান বা অন্যদের ওপর নির্ভরতা প্রবীণদের স্বনির্ভরতা ও সম্মানের পথে একটি বড়ো বাধা। তাঁদের কোনো নিয়মিত আয়ের উৎস নেই এবং এর ফলে তাঁরা খাদ্য, বস্ত্র, আশ্রয় এবং স্বাস্থ্য সেবার জন্য ব্যাপকভাবে অন্যের ওপর নির্ভরশীল।

    প্রবীণরা প্রায়শই নিজেদেরকে বিচ্ছিন্ন, একাকী এবং অবহেলিত বলে মনে করেন। কারণ সাধারণত তাঁদের পুত্র-কন্যাগণ তাঁদের সঙ্গে থাকে না এবং নিজ নিজ কাজে নিজস্ব পরিণ্ডলে ব্যস্ত থাকে। তাঁরা হয়ত কোনো পরিচারিকার দেখাশোনার দায়িত্বে থাকেন এবং কঠোর নিয়মের ভেতর থাকেন। এটা তাঁরা মেনে নিতে পারেন না এবং অনেক সময় মরে যেতে চান। জীবনের বিরাট অংশের দায়দায়িত্ব শেষে একাকিত্ব, অর্থসংকট, শারীরিক জীর্ণতার বোঝা চেপে বসে।

    অতি নিয়ন্ত্রণের কারণে হতাশা, খিটখিটে মেজাজ, বিরক্তি প্রকাশ, ঘুমের সমস্যা, রাগ বেড়ে যাওয়া, ভাঙচুর করা, নিজের প্রয়োজনের কথা ঠিকমতো বলতে না পারা, স্মরণশক্তি কমে যাওয়া, অতিরিক্ত টেনশন করা, বারবার একই কথা বলে কাছের মানুষদের বিরক্ত করা।

    অনেক সময় বিভিন্ন মানসিক রোগের কারণে অসংলগ্ন কথা বলা, একা একা বিড়বিড় করা ইত্যাদি নানারকম সমস্যা তাঁদের দেখা দেয়। ফলে তাঁদের প্রতিদিনের কাজের ব্যাঘাত ঘটে। বিভিন্ন কারণে প্রবীণরা হন অবহেলার শিকার।

    আজকাল যৌথ পরিবার ভেঙে একক পরিবার অধিক জনপ্রিয় হওয়ার একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রবীণরা উপার্জন করতে পারেন না। মানসিক রোগ শারীরিক রোগের মতো এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি সমাজের মানুষদের কাছে। ফলে এসব রোগের লক্ষণগুলো অতটা পরিচিত নয় সব মানুষের কাছে।

    একা থাকা, চুপচাপ থাকা, রাগ করা, মেজাজ দেখানো, লোকজন পছন্দ না করা এগুলোকে অনেক মানুষই কোনো রোগের লক্ষণ বলে মনে করেন না। অনেক সময় বিভিন্ন শারীরিক রোগের বহিঃপ্রকাশ মানসিক রোগের লক্ষণ হিসেবে দেখা যায়।

    আবার মানসিক রোগের লক্ষণ শারীরিক উপসর্গ হিসাবে প্রকাশ পায়। এগুলোর প্রতি সবার নজের দেয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা হলে ফলাফল ভালো পাওয়া যায়। বৃদ্ধ বয়সে জীবনযাত্রার মানের উন্নতি হয়। বার্ধক্য হলো জীবনচক্রের শেষ ধাপ। জীবনের নাজুক ও স্পর্শকাতর অবস্থা। বেঁচে থাকলে প্রত্যেক মানুষকে বার্ধক্যের সম্মুখীন হতেই হবে।

    জাতিসংঘের হিসাব অনুযায়ী জন্মের পর বাংলাদেশের গড় আয়ু হচ্ছে ৭০.০৬ বছর। এর মধ্যে পুরুষদের আয়ু ৭০.০৬ বছর, নারীর ৭১.৯৮ বছর। আর ৬০ বছর বয়সের ঊর্ধ্বে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বসবাস করছে।

    এদের কেউ কেউ ১০০ বছরের মতো বয়সের দীর্ঘ জীবনযাপন করছেন। এর মধ্যে নারী প্রবীণরা দীর্ঘজীবী হলেও তাঁদের বেশির ভাগই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন অতি নিয়ন্ত্রণের কারণে।

    এ দুঃসহ জীবনযাপন শুধু অসহায়ত্ব ও দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু নয়। তাঁরা পরিবারে মূখ্য ভূমিকা পালন করেন, এটা সবার বোঝা উচিত। তাঁকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। প্রবীণদের শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

    ডা. ফাতেমা জোহরা

    সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপুরুষের যে কারণে নারীর বন্ধ্যত্ব
    Next Article ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ ব্রি. জে. ডা. আজিজুল ইসলাম
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.