Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির সূক্ষ্ম পার্থক্য
    জীবনাচরণ

    অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির সূক্ষ্ম পার্থক্য

    ডা. ফাতেমা জোহরা জ্যোতিBy ডা. ফাতেমা জোহরা জ্যোতিJuly 27, 2021Updated:July 27, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যখন আমিরা ছয় বছর বয়সে স্কুল যাওয়া শুরু করে, তার শিক্ষকেরা তার অভিভাবকদের জানায় যে, সে অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের সাথে এই স্কুলে পড়তে পারবে না। তার শিক্ষার জন্য বিশেষ সুযোগ সুবিধার প্রয়োজন।

    শিক্ষকরা আরও জানায় যে, তার প্রাতিষ্ঠানিক দক্ষতা একেবারেই আশানরূপ নয় এবং সে তার চার পাশে থাকা জিনিসপত্র গুলো নিয়ে পুনঃ পুনঃ একই কাজ করতে থাকে। এছাড়াও তার মধ্যে কিছু অসংহতিপূর্ণ ব্যবহার রয়েছে। যেমন- হাত ঝাঁপটান, বার বার নিজের ডেস্কে আঘাত করা ইত্যাদি লক্ষণীয়।

    আমিরা তার সহপাঠীদের সাথে খেলতে পারে না এবং যখন তারা ওর সাথে কথা বলে তখন আই টু আই কনট্যাক্ট করতে পারে না। তার শিক্ষকদের আশঙ্কা ছিল যে, আমিরার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে।

    এরপর আমিরার পিতামাতা তাকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যায়। তারা এটা জানতে পারে যে, আমিরার শ্রবণেন্দ্রিয় সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। তারা এর সমাধানও করে। তারপর আশ্চর্যজনক ভাবে তার প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পায়। কিন্তু তার পুনঃ পুনঃ করা এবং অসংহতিপূর্ণ ব্যবহার গুলো বিদ্যমান থেকে যায়।

    শেষ পর্যন্ত একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তায় সেই সময় তাকে একজন উচ্চ কার্যকরীতা সম্পন্ন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর অর্থ হল আমরিার বুদ্ধিমত্তা স্বাভাবিক মাত্রার তুলনায় কিছুটা বেশিই রয়েছে।

    প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ অটিজমের ক্ষেত্রে প্রায় স্বাভাবিক বুদ্ধিমতা দেখা যায় এবং বাকীদের মধ্যে বুদ্ধিমত্তা সংক্রান্ত অক্ষমতা থাকে। এএসডি এবং আইডি এর মধ্যে এই সুক্ষ্ম ব্যবধান টুকু থাকে।

    অনেক ব্যক্তি, এমন কি চিকিৎসকেরাও এই দুটি বিষয় (এএসডি এবং আইডি) নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। কারণ অনেকভাবেই এই দুটি বিষয় একে অপরের সাথে জড়িয়ে আছে। বাস্তবিক অর্থে এএসডি এবং আইডি উভয়ই স্নায়ু বিকাশ জনিত ব্যাধি হলেও একদম একই রকম বিষয় নয়।

    সংজ্ঞা অনুসারে, এএসডি হল পারস্পরিক সামাজিক যোগাযোগ জনিত বিকলতা এবং পুনঃ পুনঃ একই ধরণের ব্যবহার, আচার আচরণ এবং পছন্দসই কাজ করার প্রবণতা।

    এএসডি এর লক্ষণসূচক বৈশিষ্ট্য সমূহঃ অবশ্যই একজন ব্যক্তির সম্পূর্ণ তিন ধরণের সামাজিক যোগাযোগ উপক্ষেত্র সমূহের এবং চার ধরণের সীমাবদ্ধ ও পুনরাবৃত্তিমূলক আচরণের উপক্ষেত্র সমুহের যে কোন দুটি থাকতে হবে।

    যেখানে আইডি হচ্ছে সাধারণ এবং দুর্বল বুদ্ধিমত্তা জনিত ঘাটতির উপস্থিতি যা শৈশব থেকেই শুরু হয় এবং শারীরিক ও মানসিক বিকাশের সাথে সাথেই চলতে থাকে।

    আইডির লক্ষণসূচক বৈশিষ্ট্য সমূহের মধ্যে দুটি অবশ্যম্ভাবী বিষয় রয়েছে: স্বাভাবিকের তুলনায় যথেষ্ট পরিমাণ কম বুদ্ধিগত দক্ষতা।যেমনটা বিভিন্ন বুদ্ধিমত্তা (আইকিউ) জনিত পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ অভিযোজন সংক্রান্ত বিকাশের বিকলতা দ্বারা নির্ধারণ করা হয়।

    এএসডি এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বেশী সাফল্য রয়েছে। এর ক্লিনিক্যাল অনুপাত প্রায় ৪-৬: ১।

    কাউকে আইডি আক্রান্ত হিসেবে চিহ্নিত করতে হলে প্রথমত আমাদেরকে আইকিউ বা বুদ্ধিমত্তার পরীক্ষা করতে হবে। যদি আইকিউ ৭০ এর কম হয়, তাহলেই তার আইডি আছে বলা যেতে পারে। এই মৌলিক বিষয়টির উপর ভিত্তি করে দেখা গেছে যে, প্রায় ২.৩% মানুষের মধ্যে আইকিউ ৭০ এর নিচে রয়েছে।

    সময়ের সাথে সাথে আইএসডি এর উপসর্গ গুলো পরিবর্তিত হতে পারে। কিছু নিয়মতান্ত্রিক পর্যালোচনায় উঠে এসেছে যে, প্রায় ১৫ শতাংশ মানুষ যাদের মধ্যে পূর্বে এএসডি সনাক্ত হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আর এএসডি এর আওতায় আনা যায়নি। অর্থাৎ অনেকের ক্ষেত্রেই প্রতিবন্ধী উপসর্গ গুলো ধীরে ধীরে কমতে থাকে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন অভিযোজন জনিত সক্ষমতার উন্নতি সাধিত হয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    অটিজম মানসিক স্বাস্থ্য শিশু সন্তান স্ট্রেস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্বজন’
    Next Article মানসিক সমস্যা সৃষ্টিতে ওভারপ্রোটেকটিভ প্যারেন্টিং
    ডা. ফাতেমা জোহরা জ্যোতি

    সহকারী সার্জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কভিড ১৯ ডেডিকেটেড হাসপাতাল। রেসিডেন্ট, ফেইজ বি, চাইল্ড এন্ড এডলুসেন্ট সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.