Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘কথা বলো কথা বলি’ এর লিফলেট উন্মোচন করবেন বঙ্গবন্ধু মেডিক্যালের উপাচার্য
    কার্যক্রম

    ‘কথা বলো কথা বলি’ এর লিফলেট উন্মোচন করবেন বঙ্গবন্ধু মেডিক্যালের উপাচার্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 14, 2021Updated:July 15, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কথা বলো কথা বলি
    ১৫ জুলাই ’কথা বলো কথা বলি’ কার্যক্রমের লিফলেট উন্মোচন করবেন বঙ্গবন্ধু মেডিক্যালের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারি করোনাভাইরাসে বির্পযস্ত সারা বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্তদের মৃত্যু তাদের তাদের স্বজনদের মনের ওপর ফেলে যাচ্ছে ভয়ংকর আঘাত। শুধু স্বজনই নন, মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন করোনায় প্রাণহারানো ব্যক্তির সেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিটিও।

    করোনায় স্বজনহারা এসব ব্যক্তি কিংবা তাদের সেবায় সরাসরি সংশ্লিষ্টদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান “মনের খবর”। “কথা বলো কথা বলি” নামের এই কার্যক্রমটি গত বছরে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

    এবার আরও বৃহৎ পরিসরে এই সেবা কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে তৈরি করা হয়েছে এ সংক্রান্ত ‘তথ্যপত্র” (লিফলেট)। আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার রাতে এই লিফলেট উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ। এছাড়াও এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    লিফলেট উদ্বোধন অনুষ্ঠানটি মনের খবর টিভি তে সরাসরি সম্প্রচারিত হবে। 

    এ প্রসঙ্গে ‘কথা বলো, কথা বলি’ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ জানান, করোনা মহামারীর এই আতংকগ্রস্ত সময়ে অনেকেই হারিয়েছেন তাদের প্রিয়জন। সেই শোক কাটিয়ে ওঠার মাঝেই প্রতিনিয়ত আশংকায় কাটে নতুন কোন দুঃসংবাদের। স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে বেগ পেতে হচ্ছে বেশিরভাগ ভুক্তভোগীদের পরিবারের সদস্য হারানোর শোকের পাশাপাশি নানাবিধ মানসিক এবং সামাজিক সমস্যায় পড়েছেন অনেকে, যা তাদের জন্য কাটিয়ে ওঠা অনেকটাই কঠিন। বিষণ্ণতা, নিদ্রাহীনতা, অতিরিক্ত দুশ্চিন্তা, মনোযোগহীনতা,মেজাজ নিয়ন্ত্রণে না রাখা, অন্যদেরকে ও নিজেকে আলাদা ভাবা, নিঃসংগ ভাবা’সহ আরও বিবিধ মানসিক পরিবর্তন বা সমস্যার সৃষ্টি হচ্ছে যা প্রত্যেকের ব্যক্তিগত, সামাজিক জীবনকে ব্যাহত করছে।

    কারো কারো কাছে এরকম পরিস্থিতি এতটা অভাবনীয় যে, কেন এইসব সমস্যা হচ্ছে এবং কিভাবে তারা এর মোকাবিলা করবেন তা আদৌ জানেনও না হয়ত। কিন্তু মহামারী কালীন এই সময়ে মানসিক একটু সাপোর্ট, মানসিক স্বাস্থ্য সেবা হতে পারে এতসব সমস্যা থেকে মুক্তির প্রথম পদক্ষেপ। করোনায় স্বজনহারাদের উদ্বেগ,দুশ্চিন্তা, বিষণ্ণতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে তাদের পাশে একটু স্বস্তি, একটু নির্ভরতা দিতে “কথা বলো কথা বলি” এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

    প্রসঙ্গত, এই কার্যক্রমের মাধ্যমে দেশের খ্যাতনামা এবং অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টগণ করোনায় স্বজনহারা ব্যক্তিবর্গকে বিনামূল্যে কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করবেন। “কথা বলো কথা বলি” এর সহযোগিতায় রয়েছে “Organization for Human Development Initiatives through Research (OHDIR) Foundation। করোনায় স্বজনহারা ব্যক্তি এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিচর্যায় নিযুক্ত ব্যক্তি “কথা বলো কথা বলি” এর মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা গ্রহণের মাধ্যমে সেবাগ্রহীতাকে প্রথমে “কথা বলো কথা বলি” এর হটলাইন- ০১৪০৭৪৯৭৬৯৬ নম্বরে ফোন করে সিরিয়াল গ্রহণ করতে হবে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতিত যেকোন দিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত হটলাইন নম্বরে ফোন করে সিরিয়াল গ্রহণ করা যাবে। এছাড়া সেবাগ্রহীতাদের সার্বক্ষণিক আপডেট তথ্য দিতে কথা বলো কথা বলি (Corona Concern) Psychosocial Care for the Family Members) নামে একটি ফেসবুক গ্রুপও খোলা হয়েছে।

    “কথা বলো কথা বলি” কার্যক্রমে যেসকল বিশেষজ্ঞগণ সেবা প্রদান করছেন তারা হলেন:
    • অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
    • অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
    • ডা. নিয়াজ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
    • অধ্যাপক ড. মেহজাবীন হক, চেয়ারপার্সন, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    • ড. মোহাম্মাদ কামরুজ্জামান মজুমদার, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    • সেলিনা ফাতেমা বিনতে শহীদ, সহকারী অধ্যাপক (ক্লিনিক্যাল সাইকোলজি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
    • তামিমা তানজিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    • উম্মে কাউসার,সহকারী অধ্যাপক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    • জোবেদা খাতুন, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    • নাজমী আরা বেগম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর মেন্টাল হেলথ অ্যান্ড কেয়ার বাংলাদেশ।
    • এ্যানি বাড়ৈ, সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
    • ডা. সামিনা হক, চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট।
    • ডা. সাদিয়া আফরিন, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।
    • ডা. রায়হান সিদ্দিক, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।
    • ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), এনআইএমএইচ।
    • ডা. জহর দত্ত, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), এনআইএমএইচ।
    • ডা. আফরোজা আক্তার, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), সিওমেক।
    • ডা. মুকুল চন্দ্র নাথ, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।
    • ডা. নাহিদ আফসানা কওমী, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।
    • ডা. সুমাইয়া বিনতে জলিল, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।
    • ডা. মুনীম রেজা, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্পিচ ডেলিভারি সমস্যা
    Next Article শিশুদের রাগ নিয়ন্ত্রণে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.