Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্ম চাঞ্চল্যের মধ্যে নিজেকে নিয়োজিত করে হতাশা থেকে দূরে থাকতে পারবেন
    প্রশ্ন-উত্তর

    কর্ম চাঞ্চল্যের মধ্যে নিজেকে নিয়োজিত করে হতাশা থেকে দূরে থাকতে পারবেন

    ডা. আর কে এস রয়েলBy ডা. আর কে এস রয়েলNovember 26, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    স্যার আদাব। আমার নাম মিন্টু, বয়স ৩৮, পেশায় একজন শিক্ষক। আমি ২০১২ সালে পারিবারিক একটা বিষয় নিয়ে খুব রাগান্বিত হলে, এত পালপিটেশন হয়েছিল যে, সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম । তখন কিছুদিন পর ঢাকায় স্কয়ারে হার্টের ডাক্তার দেখাই। কোনো সমস্যা পাওয়া যায় নাই। তারপরেও মনের ভয়ভীতি দূর করতে না পেরে ময়মনসিংহ মানসিক বিভাগে দেখাই, তখন আমাকে NEXITO 10 ও revotril 5 দিলেন। ১মাস খাওয়ার পর আবার গেলাম । আবার দুই মাস খেতে বললেন, খেলাম। মনের জোর নিয়ে চলি, কতদিন ভালো যায়। এর মধ্যে যখনি এই ভয়ভীতির কথা মনে হলে খুব বিষন্নতায় ভুগতাম তখনি মাসখানেক nexito খেতাম। এভাবে এই চার বছরের মধ্যে চার পাচঁ বার মাসখানেক করে nexito খেয়েছি। এখন ইদানীং দুইমাস ধরে প্রচন্ড বিষন্নতায় ভুগতেছি। কোনো কিছুতেই ভালো লাগে না। মন ভীষন দুর্বল। এখন আমার মূল সমস্যা হলো সবসময় অহেতুক ভয়ভীতির কথা মনে আসে। এক জায়গায় যেতে চাইলে মনে হয় যেতে পারব না। আসলে কিছুই হয় না। কিন্ত এই চিন্তা মনে নানারকমের নেতিবাচক চিন্তার জন্ম দেয়। আমার চলাচল সীমাবদ্ধ করে দেয়। একেক সময় অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে দেই এই ভেবে যে, আমি এ কোন রোগে ভুগতেছি, আমি কেন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারছি না। এখানে আরো একটি বিষয় উল্লেখ করছি। এই চিন্তা গুলো এক সময় দুর করে ফেলি, কিন্ত আমার স্কুলটা বাড়ি থেকে অনেক দূর হওয়ায় যাওয়া আসার সময় এই চিন্তা গুলো আবার আসতে আসতে আমায় বিষন্নতার দিকে নিয়ে যায়। এমনো হয় চার পাঁচদিন ঘর থেকে বের হই না। তখন আরো বেশী করে আঁকড়ে ধরে এই ভয়ভীতির চিন্তা ও নিজের শরীরকে নিয়ে নানাবিধ উদ্বেগ উৎকন্ঠা। স্যার গত পাঁচ মাস আগে হরমোন টেষ্ট করেছিলাম TSH ছিল 6.25, তখন আমাকে SYNROID 50হাফ করে তিন মাস খেতে বলেছিল এবং তিন মাস পর আবার পরীক্ষা করতে বলেছিল, কিন্তু করা হয়নি। এখন কিভাবে এই সব চিন্তা থেকে বের হয়ে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবো। আমি জানি এই ভয়ভীতির চিন্তা আমার কিছু হবে না। কিন্তু আমার মনকে বিষিয়ে তুলে যার ফলে দুই মাস ধরে খুবই বিষন্নতায় ভুগছি, মনে হয় বাঁচব না। সারাদিন শুয়ে শুয়ে দিন পার করি আর দুর্বল দুর্বল চিন্তা এসে ভর করে।

    পরামর্শ:
    মিন্টু স্যার,
    আপনার রোগের শুরুতে প্রচন্ড রাগান্বিত হওয়া এবং পরবর্তীতে হতাশা, দুর্বলতা “হতাশা জনিত রোগ” (Major depressive disorder)- এরই বহিঃপ্রকাশ। এ হতাশা কাটিয়ে উঠতে না পারায় আপনার বুক ধড়ফড় করে এবং ভয় কাজ করে। যদিও সাধারণের দৃষ্টিতে উল্টোটাই মনে হবে, অর্থাৎ ভয়ের কারণে হতাশা আসছে। তবে আপনার সমস্যার উৎস যাই হোক এ রোগের খারাপ দিক হলো দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা অনেকটা কমিয়ে দেয়, এমনকি যথাযথ চিকিৎসা না করলে আত্মহননের ইচ্ছাও জাগাতে পারে। কাজেই আপনি যে ঔষুধগুলো খাচ্ছেন সেগুলো এক নাগাড়ে ০৯-১২ মাস খাওয়া যেতে পারে। তবেই বারবার হতাশায় পেয়ে বসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ঔষুধের বাইরেও আপনি যে যে পারিবারিক ও দৈনন্দিন শিক্ষকতার কাজগুলি করছেন তা নিয়মিত চালিয়ে যেতে হবে। উপলব্ধি করতে হবে যে এ অসুখ সাময়িক সময়ের জন্য আসে।
    আরেকটা ব্যাপার হলো, ভয়-ভীতি কোনো যুক্তিসঙ্গত কারণে আসে কিনা তাও খতিয়ে দেখবেন, আর যে জিনিষে বা ঘটনায় ভয় পান সে ঘটনা বা জিনিষে বারবার মুখোমুখি হলে আস্তে আস্তে ঐ ঘটনা বা জিনিষের প্রতি ভয়-ভীতি কেটে যায়। কাজেই নিজেই সচেতন হয়ে, ভয়-ভীতি থেকে মুক্ত হয়ে, কর্ম চাঞ্চল্যের মধ্যে নিজেকে নিয়োজিত করে হতাশা থেকে দূরে থাকতে পারবেন। আপনাকে ধন্যবাদ।

    পরামর্শ দিচ্ছেন,
    ডা. আর কে এস রয়েল
    বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি
    এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleখেলার সফলতার জন্য চাই মানসিক দৃঢ়তা
    Next Article অস্বাভাবিক আচরণ ২য় পর্ব: অস্বাভাবিক আচরণের কারণ কি?
    ডা. আর কে এস রয়েল

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.