মনোরোগ বিশেষজ্ঞ এবং মূলধারার গণমাধ্যমের পরস্পরের প্রতি মনোভাব এবং এর প্রভাব বিষয়ে যৌথবভাবে জরিপ পরিচালনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ।
বাংলাদেশে মানসিক অসুস্থতা বিষয়ে নানাবিধ সামাজিক স্টীগমা প্রচলিত রয়েছে। এই সামাজিক স্টীগমা হ্রাস করার জন্য মানসিক স্বাস্থ্য পেশাদার এবং মিডিয়া পেশাদারদের ভূমিকা উল্লেখযোগ্য। মানসিক অসুস্থতা, মনোরোগের সাধারণ চিত্র এবং বাংলাদেশের এই স্টীগমা কমাতে মনোরোগ বিশেষজ্ঞ এবং মিডিয়া পেশাদারদের ভূমিকা নিরুপণে এই জরিপ পরিচালিত হচ্ছে।
জরিপে আপনার মতামত প্রদানের জন্য লিংকে প্রবেশ করুন: https://docs.google.com/forms/d/1_5qTPdUbjyguc7vDEZ8MpD4gM_8NwzhuHfhhB2mw0WM/viewform?edit_requested=true
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে
https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

