Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়
    করোনায় মনের সুরক্ষা

    করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 18, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়
    করোনা সংবাদ নিয়ে যত দুশ্চিন্তা এবং মুক্তির উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারীর এই দুঃসময়ে সংবাদ মাধ্যম যেমন আমাদের সুরক্ষিত থাকতে সহায়তা করছে তেমনি অনেক ক্ষেত্রে এই সংবাদ গুলোই হয়ে উঠছে ভয়, হতাশা এবং দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ। কিভাবে এই ফোবিয়া থেকে নিজেকে মুক্ত রাখা যায় এবং সঠিক সংবাদের ভিত্তিতে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেটি নিয়ে ভাবা খুবই জরুরী।

    যদি আপনার মনে হয়ে থাকে যে কোভিড-১৯ নিয়ে নানা রকম সংবাদ আপনাকে দিশেহারা করে দিচ্ছে, তাহলে আপনাকে বলতে চাই, আপনি একা নন। সম্প্রতি কোভিড-১৯ এর উপর করা এক গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিশেষ অবস্থাকে চিহ্নিত করেছে যার নাম দেওয়া হয়েছে ‘ইনফোডেমিক’ বা ‘সংবাদভীতি’। এটি এমন একটি অবস্থা যা মানুষকে সংবাদ নিয়ে দ্বিধাগ্রস্ত করে দেয় এবং এই অবস্থায় তার জন্য গুজব এড়িয়ে ভরসা যোগ্য খবর শোনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ আরও কঠিন হয়ে যায়।

    যেহেতু এই সংকটের সময় নিয়মিত খবর শোনা জরুরী এবং এটাও জরুরী যে আপনি হাজার গুজবের মাঝে সঠিক সংবাদটিই বেছে নেবেন তাই এই বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই সংবাদ গুলো যেন আপনার হতাশা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা বাড়িয়ে না দেয় সেদিকে লক্ষ্য রাখাটাও জরুরী। কিছু কৌশল অবলম্বন করলে এসব কাজ আপনার জন্য বেশ সহজ হয়ে যাবে।

    ১) দিনের একটি নির্দিষ্ট সময় খবর শুনুনঃ যেহেতু এখন আমরা চাইলেই বাইরে যেতে পারছিনা এবং কেউ আমাদের বাড়িতে আসতে বা আমরাও যেতে পারছিনা তাই ঘরে বসে সময় কাটানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া। অনেকেই করোনায় আতঙ্কিত হয়ে সারাক্ষণই খবর শুনতে থাকেন। কোথায় কি হচ্ছে সেগুলো নজরে রাখছেন। আপনি হয়তো ভাবছেন এতে আপনার সচেতনতা বাড়ছে কিন্তু প্রকৃতপক্ষে তেমনটা হয়ে ওঠেনা। অতিরিক্ত নেতিবাচক সংবাদ আমাদের চিন্তাভাবনাকে নেতিবাচকভাবেই প্রভাবিত করে এবং আমাদের মাঝে ভয়, আশঙ্কা, হতাশা, বিষণ্ণতা ইত্যাদি বৃদ্ধি পায়। এতে করে উপকারের বদলে ক্ষতিই হয় বেশী। তাই সব সময় এসব নিয়ে না ভেবে দিনের একটি নির্দিষ্ট সময়ে সংবাদ শুনুন এবং  মনকে প্রফুল্ল রাখতে অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান দেখুন, বই পড়ুন।

    ২) অতিরিক্ত সংবেদনশীল খবর বা আলোচনা এড়িয়ে চলুনঃ কিছু সংবাদ এমন হয় যেগুলো মনকে অত্যন্ত পীড়া দেয় এবং মানসিক চাপ বৃদ্ধি করে। অনেক ক্ষেত্রেই বিভিন্ন মাধ্যম মানুষকে আকর্ষিত করতে এই ধরণের সংবাদ বেশী প্রচার করে। এই ধরণের সংবাদ মাধ্যম এবং সংবাদ এড়িয়ে চলুন। এমন ধরণের সংবাদ এবং আলোচনা দীর্ঘ সময় আপনার মস্তিষ্কে তার প্রভাব রাখে। এ ধরণের সংবাদ এড়িয়ে চললে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন।

    ৩) ইতিবাচক কাজে মন সংযোগ করুনঃ সংবাদ থেকে মনোযোগ সরাতে অন্য কোন কাজ যেটি আপনার প্রিয় সেটি করুন। এক্ষেত্রে পরিবারের সবার সাথে বসে আড্ডা দিতে পারেন, পছন্দের কোন বই পড়তে পারেন, রান্না করতে পারেন বা ডায়রি লিখতে পারেন। প্রতিনিয়ত খারাপ সংবাদ শুনলে একজন মানুষ ধীরে ধীরে হতাশ, একাকী, অসাড় এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত চরম মানসিক সমস্যাগুলোর সম্মুখীন হতে থাকেন। তাই যখন এই সংবাদ গুলো আপনার সামনে আসবে সেগুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করুন এবং অন্য দিকে মনোনিবেশ করুন। এতে আপনার  মানসিক স্বাস্থ্যের  ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হবে এবং আপনি সুস্থ ও সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন।

    মানসিকভাবে সুস্থ  থাকা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরী। তাই সতর্ক থাকার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে অতিরিক্ত সতর্কতা যেন মানসিক শান্তি ভঙ্গের কারণ হয়ে না দাঁড়ায়। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখার প্রতি মনযোগী হন এবং মাত্রাতিরিক্ত নেতিবাচক সংবাদ শোনা থেকে বিরত থাকুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেয়েটিকে বোনের চোখে দেখলেও ইদানীং যৌনানুভূতি কাজ করে
    Next Article কারো বিপদে কি করবেন!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.