Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা বলতে আপনি যা ভাবছেন সেটা কি আদৌ সঠিক?
    মানসিক স্বাস্থ্য

    বিষণ্ণতা বলতে আপনি যা ভাবছেন সেটা কি আদৌ সঠিক?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 26, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতা বলতে আপনি যা ভাবছেন সেটা কি আদৌ সঠিক?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধিকাংশ ক্ষেত্রেই বিষণ্ণতা বিষয়ে সার্বজনীন যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয়। বিষণ্ণতা শুধু মন খারাপ বা অসুখী জীবনযাপন নয়; বরং আরও বিষদ কিছু।

    বিশেষজ্ঞদের মতে, বিষণ্ণতা হল মনের এমন এক অবস্থা যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। বিষণ্ণতা মানে শুধু মন খারাপ, দুশ্চিন্তা বা অসুখী জীবন যাপন করা নয়। এটি হল মনের এমন এক নিগূঢ় অবস্থা যা ধীরে ধীরে একজন ব্যক্তিকে অস্বাভাবিক জীবন যাপনে বাধ্য করে এবং এর চূড়ান্ত পর্যায়ে ব্যক্তি এতোটাই মানসিক ভাবে ভেঙ্গে পড়ে যে তার মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন হয়।

    মানুষের সাময়িক নিরাশা ধীরে ধীরে বিষণ্ণতায় রূপ নেয়। যারা নিরাশায় ভোগেন তারা মাঝে মধ্যেই  অকারণ বিষাদ বা দুঃখের মধ্য দিয়ে দৈনন্দিন জীবন যাপন করেন। তাদের দৈনন্দিন কাজ কর্ম, অন্যদের সাথে মেলামেশা, চাকরী করা, নিজের চাহিদা গুলো মেটান বা অন্যান্য স্বাভাবিক সব কাজকর্মই চলতে থাকে। বলা যায় তাদের সমস্যা চূড়ান্ত পর্যায়ে তখনও পৌঁছে পারেনি। তারা ভাবেন যে কোন এক সময় তাদের এই দুঃখের সময় শেষ হবে এবং তারা মানসিক প্রশান্তি লাভ করবেন।

    এভাবেই বিষাদের সাথে তাদের জীবনের সময় অতিবাহিত হয়। কিন্তু বিষণ্ণতা এর থেকে অনেক গুরুতর এক মানসিক অসুস্থতা। যে ব্যক্তি বিষণ্ণতায় ভোগেন তিনি চলমান উদ্বেগ এবং শঙ্কার এক গভীর সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যান। তার কাছে মনে হয় পৃথিবীতে তিনিই সব থেকে বেশী পীড়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন এবং তার জীবন অন্যান্য সবার থেকে আলদা। তাদের মনে হয় অন্যান্যদের কাছে তারা মূল্যহীন, তুচ্ছ, নিরাশ, এবং এসব সমস্যা সমাধানের অযোগ্য।

    যারা বিষণ্ণতায় ভোগেন তাদের ঘুমের ঘাটতি দেখা দেয়। তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন, ফলে সকালে ঘুম ভেঙ্গে প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন। আবার অনেকে অনেক বেশী পরিমাণ ঘুমিয়েও বিশ্রান্ত অনুভব করতে পারেন না। এটা মনস্তাত্ত্বিক এমন এক অবস্থা যেখান থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুরূহ।

    যারা বিষণ্ণতায় আক্রান্ত তাদের কাছে শুধু  নিজেকে অন্য সবার থেকে বিচ্ছিন্নই মনে হয় তা নয়, তারা প্রকৃতপক্ষে অন্যদের থেকে পৃথক আচরণও করেন। যারা বিষণ্ণতা মুক্ত জীবন যাপন করেন, কোন বিপদের সম্মুখীন হলেও তারা জানেন যে এটাই শেষ নয়। এর থেকে পরিত্রাণের উপায় অবশ্যই আছে। কিন্তু যারা বিষণ্ণতায় আক্রান্ত তাদের আত্মবিশ্বাসের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় থাকে। তারা প্রতিনিয়ত এই দুশ্চিন্তায় থাকে যে তাদের দ্বারা কোন ভুল যেন না হয়ে যায়।

    এই দুশ্চিন্তা বাতিক তাদের বিষণ্ণতার মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। তারা সারাক্ষণ ভাবতে থাকেন, তারা যা করছেন তা সঠিক নয়। সব কিছু সঠিক ভাবে করার এই দুষ্প্রবণতা তাদের সব স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে, তারা গুরুতর সমস্যার মধ্য দিয়ে দৈনন্দিন জীবন অতিবাহিত করেন এবং দুর্ভাগ্যবশত অনেক সময় তাদের মানসিক স্থিতি এতোটাই গুরুত্বর হয় যে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

    এটি ব্যক্তিকে এক অসাড় জীবনের দিকে ঠেলে দেয়। ব্যক্তি শুধু শারীরিক ভাবেই শক্তিহীন হয়ে পড়ে তা নয় বরং তার মনস্তাত্ত্বিক দশাও অসাড় হয়ে যায়। মানসিক পিড়া যেন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তাই বলা যায়, বিষণ্ণতা এক মানসিক, শারীরিক, সামাজিক, এবং আত্মিক ব্যাধি, আক্রান্ত না হলে যার দুষ্প্রভাবের মাত্রা অনুমান করা খুব কঠিন।

    অনেকেই ভেবে বসেন এর কোন চিকিৎসা বা এর থেকে পরিত্রাণের কোন উপায় নেই। আবার অনেকে চিকিৎসার ইচ্ছে থাকলেও শুধুমাত্র সামাজিক সম্মানহানীর ভয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে আপত্তি করেন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এখনও বিষণ্ণতা সহ অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যাযুক্ত একজন মানুষকে পাগল বলে আখ্যায়িত করেন। এটাই মূল সমস্যা যে কারণে অনেকেই এই সমস্যা নিজের মাঝে সুপ্ত রাখেন যা ধীরে ধীরে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই আধুনিক যুগে আমাদের সবার উচিৎ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ান। তাদের রোগ মুক্তির লক্ষে সহায়তা করা। তারা যে পাগল বা উন্মাদ নয়, এবং বিশেষজ্ঞের পরামর্শ নিলে তাদের এই মানসিক অস্থিরতা যে পূর্ণরূপে নিরাময় হয় এই সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। সুস্থ সুন্দর একটা জীবন সবার অধিকার।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানুষ কেন ভয় পায়?
    Next Article মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.