Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য ভালো রাখবে বই
    জীবনাচরণ

    মানসিক স্বাস্থ্য ভালো রাখবে বই

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 28, 2020Updated:September 28, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এই মহামারীকালীন দুঃসময়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটি অত্যন্ত কার্যকরী এবং সহজ উপায় হতে পারে নিয়মিত ভালো ভালো বই পড়া। এতে যেমন মন ভালো থাকে, তেমনি আমাদের ইতিবাচক মানসিকতার ও বিকাশ ঘটে।

    পৃথিবীব্যাপী সমস্ত স্থানের মানুষের জীবন করোনা ভাইরাস এলোমেলো করে দিয়েছে। আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপন থেকে ছিটকে গেছি। প্রাত্যহিক কাজ কর্ম যথাযথ ভাবে করতে পারছিনা এবং আমাদের সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক জীবনে চরম বিশৃঙ্খলা নেমে এসেছে। মানুষ হিসেবে সবাইকে নিয়ে  মিলেমিশে থেকে আমরা যে সামাজিক জীবন যাপনে অভ্যস্ত সেটি থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। এমন অবস্থায় নিজেদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখা আমাদের জন্য এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাছাড়া করোনা প্রতিষেধক এখনো আমাদের অধরা থাকায় আমরা করোনা থেকে নিজেদের এবং পরিবারের সবার সুরক্ষা নিয়েও চরম দুশ্চিন্তায় রয়েছি। এই অবস্থায় কিভাবে নিজেদের মানসিকভাবে সুস্থ রাখতে পারি এবং এই পরিবর্তিত অবস্থার সাথে আমরা নিজেদের মানিয়ে নিতে পারি সেটি এখন আমাদের মূল লক্ষ্য।

    বেশ কিছু সহজ এবং কার্যকরী পদ্ধতি আছে যা অবলম্বন করে আমরা আমাদের মানসিক অবস্থার উপর করোনার এই নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। এসব কৌশল গুলোর অন্যতম মূল মন্ত্র হল প্রতি দিনের দুশ্চিন্তার স্থানকে আনন্দ দিয়ে পরিপূর্ণ করা। আমাদের মানসিক চাপ কমানো। যেমন, খুব পছন্দের গান আমাদের মনকে প্রফুল্ল করে। আমরা সব দুশ্চিন্তা ভুলে যাই এবং আমাদের মন যেন নেচে ওঠে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এসব কাজের মাধ্যমে আমরা দুশ্চিন্তা নয়, বরং আনন্দ বা ইতিবাচক অনুভূতি গুলোকে আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু করে তুলতে পারবো। একইভাবে পছন্দের এবং বড় বড় লেখকদের লেখা ভালো ভালো বই রয়েছে যেগুলো আমাদের সঠিক দিশায় পরিচালিত করতে সহায়তা করবে। সেগুলো পড়লে যেমন সময়টা সুন্দর কাটবে তেমনি বড় বড় মানুষদের ইতিবাচক দিক দর্শন আমাদের মনের ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটাবে।

    মানুষ হিসেবে আমাদের সামাজিক মনোভাব আমাদেরকে সব সময়ই বিভিন্ন দিকপাল ব্যক্তিদের সৃষ্ট কর্মের প্রতি আগ্রহী করেছে। আমরা নিজদের মানসিকতাকে তাদের ভাব ধারা এবং চিন্তাভাবনার সাথে মেলাতে তাদের সৃষ্ট কর্মের প্রতি আকৃষ্ট হই। তারা তাদের কর্মের মধ্য দিয়ে আমাদের সঠিক দিকের নির্দেশনা প্রদান করেছেন যুগে যুগে। এই মহামারীর সময়ে বিপদ মুক্তির জন্য ধৈর্য ধারণ এবং মানসিক ইতিবাচক বিকাশের লক্ষ্যে তাই দিকপাল ব্যক্তিদের লিখে যাওয়া বই আমাদের সব থেকে ভালো নির্দেশনা প্রদান করতে পারবে। আমরা তাদের অভিজ্ঞতাকে আমাদের জীবন পরিবর্তনের লক্ষ্যে কাজে লাগাতে পারবো। যেহেতু এই সময়ে আমাদের সামাজিক মেলামেশায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাই বইই হতে পারে এই দুঃসময়ে আমাদের সব থেকে ভালো সময় কাটানোর সঙ্গী যার সাথে ভাব বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের মানসিক সব সমস্যার সমাধান করতে পারবো।  ভালো বই, যেমন বিখ্যাত মানুষদের জীবনী, আমাদেরকে তাদের চিন্তাভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে যারা এমন দুঃসময় ধৈর্যের সাথে মোকাবেলা করে, নিজের ইতিবাচক মানসিকতার প্রসার ঘটিয়ে নিজেদেরকে এক অন্যন্য পর্যায়ে নিয়ে গেছেন। এসব বই আমাদের জন্য প্রেরণা যা আমরা সেসব বিখ্যাত মানুষদের জীবনের গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ঘটনাবলির মাধ্যমে পেতে পারি।

    তাছাড়া কল্পকাহিনী নির্ভর বইগুলো আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটাবে। করোনা মহামারীর এই দুঃসময়ে আমরা যেন সুন্দর ভবিষ্যতের কথা কল্পনা করতেই ভুলে গেছি। আমাদের মধ্যে হতাশা এবং বিষণ্ণতা বাসা বেঁধেছে যা আমাদের স্বপ্ন দেখতেই  ভুলিয়ে দিয়েছে। বিভিন্ন লেখকেরা তাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এসব কল্পকাহিনী মূলক বই রচনা করেছে যেগুলো আমাদের এই দুঃসময়েও সুস্থ ও সুন্দর ভবিষ্যতের আশায় বুক বাঁধতে অনুপ্রেরণা যোগাবে।

    তাই অন্যান্য বিনোদনমূলক কাজের সাথে সাথে যদি প্রাত্যহিক একটা নির্দিষ্ট সময় ভালো ভালো বই পড়ার অভ্যাস করা যায়, তাহলে মহামারীকালীন এই দুঃসময় মোকাবেলা করা আমাদের জন্য আরও সহজ হবে এবং আমরা মানসিক  শান্তি খুঁজে পেতে সমর্থ হবো। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারবো।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগাঁজা সেবনে যত সমস্যা
    Next Article কোভিড-১৯: কর্মস্থলে যাওয়ার তাড়া এবং দুশ্চিন্তা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.