Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯ এবং ক্রমবর্ধমান আত্মহত্যা প্রবণতা
    ফিচার

    কোভিড-১৯ এবং ক্রমবর্ধমান আত্মহত্যা প্রবণতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 10, 2020Updated:September 10, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯ এবং ক্রমবর্ধমান আত্মহত্যা প্রবণতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    একাকী জীবন যাপন অনেকের ক্ষেত্রেই আত্মহননের অন্যতম প্রধান কারণ। আর করোনা মহামারীর এই দুঃসময়ে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যান্যদের থেকে দূরে, গৃহবন্দী থাকাই একমাত্র কার্যকরী সমাধান এবং করণীয়, সেখানে এই অবস্থায় মানুষের মাঝে আত্মহত্যা প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় একমাত্র মানসিক সহায়তাই তাদের মধ্য থেকে এই প্রবণতা হ্রাস করতে সক্ষম।

    একজন আত্মহত্যা প্রবণ মানুষের মনের ভার দূর করতে পারলে, তার মানসিক স্থিতি বুঝে তার সেই মনঃকষ্টের নিবারণ করতে পারলে এবং আত্মহত্যার বিষয়ে তার মানসিকতা বদলাতে পারলে তার মন থেকে আত্মহত্যার ভাবনা দূর করা সম্ভব। তাই বলা যায় আত্মহত্যা প্রবণতা রুখতে যা কিছু করণীয় তার অধিকাংশই মনস্তাত্ত্বিক। আর এই কোভিড-১৯ মহামারীর সময় মানসিক সমস্যা এখন প্রতি ঘরে ঘরে অত্যন্ত পরিচিত এক সমস্যা হয়ে উঠেছে। তাই অন্যান্য মানসিক সমস্যার সাথে আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

    আত্মহত্যা প্রবণতা রুখতে করণীয় সম্পর্কে বিভিন্ন গবেষণা এবং সমীক্ষা থেকে জানা যায় একজন আত্মহত্যা প্রবণ ব্যক্তি চরম মানসিক অসন্তোষ, পীড়া এবং বিষণ্ণতার মধ্যে জীবন যাপন করেন। ব্যক্তিগত, সামাজিক বা অর্থনৈতিক, এই উদ্বেগ এবং মানসিক চাপ বিভিন্ন কারণে হতে পারে। অনেকের ক্ষেত্রেই নিজের মনের কথা বা বিষণ্ণতার কারণ কাউকে বলতে না পারা এবং মানসিক দিক থেকে চরমভাবে ভেঙ্গে পড়ার কারণেই তারা আত্মঘাতী হন।  কিন্তু যদি মানসিকভাবে তাদের একটু ভরসা, একটু সহমর্মিতা প্রদান করা যায় তাহলে অনেকাংশেই তাদের মাঝে এই প্রবণতা হ্রাস পাবে।

    সামাজিক ভাবে আমাদেরকে আত্মহত্যা প্রবণ ব্যক্তিদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এক্ষেত্রে অযথা কারও সাথে খারাপ ব্যবহার না করা, বিপদে অন্যের পাশে দাঁড়ানো, ভাল পরামর্শ প্রদান ইত্যাদি কাজ গুলো আমাদের করতে হবে। অনেকেই নিজের মনের কথা বা সমস্যার কথা সহজে প্রকাশ করতে চায়না বা বলতে পারেনা। তাদের ক্ষেত্রে এই সমস্যা অত্যধিক মাত্রায় দেখা যায়। তাই আমাদের সবারই একে অন্যের প্রতি সহমর্মী হওয়া দরকার। এতে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

    আত্মহত্যা প্রতি দিন বিশ্বব্যাপী হাজার হাজার মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ। এই প্রবণতা বা এই মানসিকতা প্রায় সব বয়সী মানুষের মাঝেই দেখতে পাওয়া যায়। অধিকাংশ আত্মহত্যা করা ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা অত্যন্ত তীব্র মানসিক পীড়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন। আর এই কষ্ট নিবারণের একমাত্র সমাধান হিসেবে তারা আত্মহননের পথকেই বেছে নিতে বাধ্য হয়েছেন।

    কোভিড-১৯ মহামারীর কারণে হাজার হাজার মানুষের মৃত্যু, কর্মহীনতা, অসহায়ত্ব, দুশ্চিন্তা, হতাশা, দীর্ঘ দিন ধরে সামাজিক ও স্বাভাবিক জীবন থেকে বিচ্ছন্ন থাকা ইত্যাদি মানুষের মাঝে মানসিক চাপ বৃদ্ধি করেছে। এই বাড়তে থাকা মানসিক চাপ থেকে বিষণ্ণতা এবং হতাশা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এর সমাধান হিসেবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এতে ঐ ব্যক্তির পরিবার, কাছের মানুষের অপূরণীয় ক্ষতির সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের ও অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।

    এই সময়ে আত্মহত্যা রুখতে তাই প্রথম করনীয় হল এটি নিয়ে খোলামেলা কথা বলা। মানসিক সমস্যায় থাকা ব্যক্তিদের সাথে কথা বলা, তাদের প্রশ্ন করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং সার্বিক মনস্তাত্ত্বিক মনিটরিং এর মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। সেই সব ব্যক্তিদের যারা আত্মহত্যা প্রবণ তাদের চিহ্নিত করে অত্যধিক গুরুত্ব দিতে হবে। তাদের একাকীত্ব দূর করার চেষ্টা করতে হবে। আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী কিংবা আমাদের পরিচিত, সবার সাথেই সদ্ভাব বজায় রাখতে হবে। তাদের বিশ্বাস অর্জন করে মানসিকভাবে উৎফুল্ল করতে হবে এবং বাঁচার ইচ্ছা এবং নতুন উদ্দীপনা সৃষ্টি করতে হবে।

    সুস্থভাবে বাঁচার ইচ্ছা সবারই থাকে। কিন্তু অনেকের মানসিক শক্তি এতোটা থাকেনা যে জীবনের সব সমস্যার সমাধান করে ফেলতে পারে বা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে। কোভিড-১৯ আমাদের মাঝে এক চরম একাকীত্বের সৃষ্টি করেছে। এ সময়ে আমাদের একে অপরের পাশে থাকতে হবে। সবার মানসিক অবস্থার খোঁজ খবর নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আত্মহত্যার মত চরম পদক্ষেপ থেকে আমরা অনেক প্রতিভাবান প্রাণ অকালে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারব।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ
    Next Article আত্মহত্যাজনিত মৃত্যুশোক এর নানা দিক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.