Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টাইনে দম্পতিদের মানসিক বিড়ম্বনা
    বিশ্ব পরিস্থিতি

    কোয়ারেন্টাইনে দম্পতিদের মানসিক বিড়ম্বনা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 13, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোয়ারেন্টাইনে দম্পতিদের মানসিক বিড়ম্বনা
    কোয়ারেন্টাইনে দম্পতিদের মানসিক বিড়ম্বনা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সবাইকে হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ গৃহে অবস্থান করা ইত্যাদি সতর্ক বার্তা প্রদান করা হয়েছে। যা এক অর্থে আমাদের গৃহ বন্দী করে দিয়েছে। এই সময়টাতে একই সাথে অধিক সময় অতিবাহিত করার ফলে অনেক দম্পতির মাঝেই বোঝাপড়াগত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। দুশ্চিন্তা এবং অতিরিক্ত মানসিক চাপ প্রভাব ফেলছে দাম্পত্য জীবনে।

    করোনা আতঙ্ক সমগ্র বিশ্বেই ছড়িয়ে পড়েছে। প্রতি দিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে এবং হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করছে। এমন দুরাবস্থার শিকার আমাদের এই প্রজন্ম আগে কখনো হয়নি। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক বয়সের মানুষের শরীর ও মনের উপর এর বিরূপ প্রভাব বেশ লক্ষণীয়। হোম কোয়ারেন্টাইনে থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় সবার মাঝেই রয়েছে এক অব্যাক্ত মানসিক তাড়না। এই সময়ে একে অপরের মানসিক অবস্থা বুঝে চলা এবং সদ্ভাব বজায় রাখাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য সম্পর্কের মতই স্বামী-স্ত্রী তাদের দাম্পত্য জীবনেও বিভিন্ন ধরণের মনস্তাত্ত্বিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এগুলোর ফলে প্রতিনিয়ত ঝগড়া, মান অভিমান ইত্যাদি সমস্যার সৃষ্টি হচ্ছে যা চরম পর্যায়ে সহিংসতায় রূপ নিচ্ছে। কিছু সহজ কৌশল অবলম্বন করলে যা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব।
    ১) অধিকারের আগে কর্তব্যকে এবং প্রত্যাশার আগে করণীয়কে স্থান দিন:
    সাধারণত নিজের অবস্থান তুলে ধরা, অন্যের কাজের সাথে নিজের কাজের তুলনা করা বা ভিন্ন মত প্রদর্শন করা নিয়েই সব থেকে বেশী তর্ক-বিতর্কের সূত্রপাত হয়। নিজের আবেগকে চেপে রেখে অন্যের কথা মন দিয়ে শোনা এবং তার আবেগের গুরুত্ব দেওয়া সত্যিকার অর্থে কঠিন। তবে যেখানে দুটো মানুষেরই স্বার্থ জড়িত, যেখানে দু’জন মিলেই গড়তে হবে সুন্দর একটি সংসার, সেখানে একে অপরের আবেগের গুরত্ব দেওয়া কঠিন হলেও অসম্ভব নয়। অবশ্যই দুজন মানুষ এক রকম মানসিকতার অধিকারী হবেনা।
    তাই দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করতে হবে। একে অপরকে দোষারোপ না করে সমাধানের পথে হাঁটতে হবে। এক্ষেত্রে নিজের মতের থেকে অপর জনের মতের প্রাধান্য দেওয়া, নিজে কি চাইছি তার থেকে ওপর জনের কি প্রয়োজন সেটি আগে দেখা এবং নিজের কর্তব্য গুলো বিনা সর্তে পালনা করা হবে নিজেদের দাম্পত্য জীবন সফল করার অন্যতম উপায়। করোনা আতঙ্কে যখন চারিদিকে চলছে মানসিক দুর্ভোগ সেখানে একে অপরের প্রতি বিরক্ত না হয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকার প্রচেষ্টা করাই হবে নিজের ও পরিবারের জন্য লাভদায়ক।
    ২) ক্ষমা চাওয়ার মানসিকতা লালন করুন:
    সম্পর্ক সুন্দর এবং দীর্ঘস্থায়ী এ কারণে হয়না যে সেসব সম্পর্ক কলহ বিবাদ মুক্ত হয়। বরং সম্পর্ক মধুর এবং দীর্ঘস্থায়ী হয় দুজনার বোঝাপড়া এবং একে অপরের প্রতি দায় বদ্ধ থেকে ভুল স্বীকারের মানসিকতা লালন করার জন্য। সামান্য ভুল বোঝাবুঝি যা নিজের ভুল স্বীকারের মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় সেগুলো মনে চেপে রাখার কারণে ধীরে ধীরে অনেক বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।  এই গৃহবন্দী অবস্থায় আমরা সবাইই মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে হতেই পারে আপনি হয়তো কোন কারণে খুব বেশী রেগে গিয়ে আপনার সঙ্গীর মনে কষ্ট দিলেন। সময় ক্ষেপণ না করে দ্রুত নিজের ভুল স্বীকার করে নিন। এতে দুজনার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে।
    ৩) একে অপরের প্রতি সহনশীল হতে চেষ্টা করুন:
    সম্পর্কে অকার্যকারিতার একটি বড় কারণ কলহ নয়, বরং একে অপরের ইচ্ছে-আগ্রহের গুরুত্ব না দেওয়া, একে অপরের প্রতি যত্নশীল আচরণ না করা। এজন্য সুন্দর একটি দাম্পত্য জীবনের স্বার্থে একে অপরের আবেগকে গুরুত্ব দিন। দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতার সময়ে একে অপরের পছন্দসই কাজ কর্ম করে দুজন দুজনার মনে ভাল রাখার চেষ্টা করুন। অন্যের ভাললাগা, মন্দ লাগায় তার সাথে সহভাগী হতে চেষ্টা করুন। ধৈর্য ও সহ্য শক্তি বজায় রাখার চেষ্টা করুন। এতে করে প্রাত্যহিক অনেক সমস্যাই দূর হবে।
    এই দুর্যোগের সময়ে যখন আমাদেরকে প্রায় সারাক্ষণ ঘরে থাকতে হচ্ছে, আমরা একটু সহনশীল হলেই পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারি। দুশ্চিন্তা আর উদ্বিগ্নতার এই সময়টাকে আনন্দময় এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার সুবর্ণ সুযোগে পরিণত করতে পারি শুধু যদি আমাদের মাঝে সহানুভূতি এবং সহনশীল মানসিকতার লালন করি তবে।
    মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=7s

    কোয়ারেন্টাইন দম্পতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅ্যানিম্যাল-অ্যাসিসটেড থেরাপি: মানসিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক
    Next Article শুধু ফুসফুস নয়, করোনায় সংক্রমিত হতে পারে পুরো শরীর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.