Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একাকীত্ব এবং আইসোলেশন বয়স্ক ব্যক্তিদের জন্য মহামারীর অন্য এক নাম
    টিপস্

    একাকীত্ব এবং আইসোলেশন বয়স্ক ব্যক্তিদের জন্য মহামারীর অন্য এক নাম

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 3, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    একাকীত্ব এবং আইসোলেশন বয়স্ক ব্যক্তিদের জন্য মহামারীর অন্য এক নাম
    একাকীত্ব এবং আইসোলেশন বয়স্ক ব্যক্তিদের জন্য মহামারীর অন্য এক নাম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সারা বিশ্ব আজ করোনা নিয়ে অনেক বেশী আতঙ্কিত এবং ঘরে থেকে সবাই চেষ্টা করছে এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। তবে এই সামাজিক দূরত্ব বয়স্কদের জন্য হয়ে উঠতে পারে আরেক মহামারী।
    অন্যান্যদের তুলনায় বয়স্ক ব্যক্তিদের স্বাভাবিকভাবেই অধিক শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন হয়। সারা বিশ্বে যখন কোভিড-১৯ এর তাণ্ডবলীলা চলছে, এই সময়ে বয়স্কদের প্রতি আরও বেশী সহানুভূতিশীল হতে হবে এবং এই পরিবর্তিত সময়ে তারা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
    কোভিড-১৯ সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস খুব দ্রুত মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় এবং বয়স্ক ব্যক্তিদের উপর এর প্রভাব সব থেকে বেশী। এ কারণে অন্যান্যদের সাথে বিশেষভাবে বয়স্কদের এই সময়ে অন্যান্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে এবং ঘরে থাকতে বলা হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে,এই ধরণের  সামাজিক দূরত্ব ওবং আইসোলেশন বয়স্কদের জন্য একটা বড় মানসিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাছাড়াও, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ইমিউনিটি বয়স্ক ব্যক্তিদের মধ্যে কম থাকায় এটি নিয়ে তাদের মাঝে অতিরিক্ত মানসিক চাপ থাকে এবং সব মিলিয়ে এসব কারণে সারা পৃথিবীব্যাপী বয়স্কদের মধ্যে করোনা মৃত্যুর হার সব থেকে বেশী।
    একাধিক গবেষণায় উঠে এসেছে যে, ২০০৩ সালে সারস সংক্রমণের সময় অনেক বয়স্ক ব্যক্তিরা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এর কারণ হল অতিরিক্ত মানসিক চাপ যা ঐ সময়ে বয়স্কদের উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলেছিল। করোনা ভাইরাসও একইভাবে সবার মধ্যে ভীতি সঞ্চার করছে এবং বয়স্কদের উপর এর প্রভাব সব থেকে বেশী। আমরা জানি যে, করোনা ভাইরাস মোকাবেলার একমাত্র কার্যকরী উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। দীর্ঘ দিন ধরে সমস্ত পৃথিবীতে মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম থেকে আলাদা হয়ে গৃহবন্দী জীবন যাপন করছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি সবার মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, ভয় সহ বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি করছে। একজন বয়স্ক মানুষ স্বভাবতই এই অবস্থায় সব থেকে বেশী মানসিক পীড়ার মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সারাক্ষণ ঘরে বন্দী হয়ে থাকার ফলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
    বয়স্ক মানুষদের মানসিক অবস্থা বুঝে যেমন তাদেরকে এই সময়ে মানসিক শক্তি প্রদান করতে হবে, তেমনি পরিবারের বয়স্ক ব্যক্তিরাই কিন্তু আমাদের মানসিক জোর বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসোলেশনের সময়ে আমাদের একে অপরের যত্ন নিতে হবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে, আইসোলেশনের ফলে উদ্ভূত এই একাকীত্ব যেন বয়স্ক ব্যক্তিদের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ হয়ে না দাঁড়ায়। তারা যেন কোনভাবেই এই সময়ে একাকী হয়ে না পড়েন এবং তারা যেন সবার কাছ থেকে সেই সহানুভূতি পান যা তাদেরকে স্বাভাবিক সময়ের অনুভূতি প্রদান করবে। সব ধরণের পারিবারিক আড্ডা ও সামাজিক আলাপ আলোচনায় আমরা যেন তাদেরকে অন্তর্ভুক্ত করি। তারা যেন কোন প্রকার শারীরিক ও মানসিক তুচ্ছ তাচ্ছিল্লের শিকার না হন।
    শারীরিক ও মানসিক সক্ষমতার দিক দিয়ে আমাদের সমাজের বয়স্করা আমাদের থেকে বেশ দুর্বল। করোনা সংক্রমণের এই সময়ে তাদের স্বাস্থ্য ঝুঁকিও এ কারণে অনেকটা বেশী। তাই করোনার বিষয়ে নিজেদের সতর্ক থাকার পাশাপাশি এই অস্বাভাবিক ও পরিবর্তিত অবস্থা বয়স্কদেরকে যেন শারীরিক ও মানসিক দিক থেকে আরও বেশী ঝুঁকির সম্মুখীন না করে সেদিকে যত্নবান হতে হবে।
    সূত্র: https://www.psychologytoday.com/us/blog/hope-resilience/202004/loneliness-isolation-are-another-epidemic-older-adults
    অনুবাদ: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    আইসোলেশন একাকীত্ব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড ১৯: মানসিক চাপ মোকাবিলার কৌশল
    Next Article যেভাবে শেষ হতে পারে কভিড-১৯
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    November 11, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.