Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা ও মানসিক উদ্বেগ
    করোনায় মনের সুরক্ষা

    করোনা ও মানসিক উদ্বেগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 26, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা ও উদ্বেগ
    করোনা ও উদ্বেগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফেসবুকের মুখ ভার, থমথমে। টুইটারের কপালে ভাঁজ। হোয়াটসঅ্যাপ ঘোর দুশ্চিন্তায়। ইনস্টাগ্রাম গুরুগম্ভীর। বাড়িরও যেন মন খারাপ। করোনা-আক্রান্ত দুনিয়ায় এরা ভাল নেই। আসলে, ভাল নেই আমরা কেউই। আমি-আপনি। আর তারই ছাপ পড়ছে আমাদের রোজনামচায়। বিশ্ব জুড়ে করোনা-আতঙ্কের সঙ্গে লড়তে যোগ হয়েছে সোশ্যাল ডিসট্যান্স বা দূরে দূরে থাকার নিদান। আর এতেই ভয়ের হাত ধরেছে একাকিত্ব ও বিষাদ। মানুষ সিনেমা ভুলেছে, খেলা ভুলেছে, রাজনীতিও ভুলেছে। ভুলেছে তার নিজস্ব পরিসর। দিনমান একমুখী করোনা-চিন্তায় জীবন কাটাতে কাটাতে ক্রমেই ঊর্ধ্বমুখী মানসিক চাপ।
    কোথায় উদ্বেগ?
    লন্ডন কিংস কলেজের ট্রান্সলেশনাল নিউরোসায়েন্স ও মনোবিদ্যা বিভাগের অধ্যাপক ও মনোবিদ সাগ্নিক ভট্টাচার্য এই উদ্বেগের উৎস হিসেবে অজানা শঙ্কাকেই দায়ী করছেন। তাঁর মতে, ‘‘এই ধরনের অসুখে মূল ভয় লুকিয়ে এর ‘অজানা’ তত্ত্বে। সাধারণ মানুষ কিন্তু এই ভাইরাসের চরিত্র কী ভাবে বদলাচ্ছে বা এটির রাসায়নিক উপাদান নিয়ে অত চিন্তিত নন, তাঁদের চিন্তার দিকগুলি খুব স্পষ্ট। এমন একটি অসুখ যাকে কী ভাবে নিয়ন্ত্রণ করা যাবে তা অজানা। তাই, আমি ও পরিজনেরা নিজে সেই অসুখের শিকার হব কি না, এর কোনও ওষুধ বেরল কি না, মৃত ও আক্রান্তের সংখ্যা কত, এগুলোই মূল ভাবনা। যা চাপ ফেলছে মনে। রোজের রুটিন বদলে গিয়েছে। ঘরে থাকাটাও স্বেচ্ছায় বেছে নেওয়া নয়। তাই ‘ছুটি’-র মতো একে হালকা চালে নেওয়া অসম্ভব। সব মিলিয়ে শরীরের স্ট্রেস হরমোনগুলি অহরহ ক্ষরিত হচ্ছে। তাই রক্তচাপ বেড়ে যাওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।’’
    উদ্বেগ বা দুশ্চিন্তার বশে চেনা ফেসবুক, জানা হোয়াটসঅ্যাপেও মানুষ শুধুই করোনা সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলছেন। যদি দু’-চারটে মিম বা রসিকতা জন্মও নেয়, তা-ও করোনা সংক্রান্তই। সাগ্নিকবাবুর মতে, এই রসিকতার মধ্যেও বার বার করোনা প্রসঙ্গ উঠে আসায় তা-ও মস্তিষ্ককে খুব একটা আরাম দিতে পারছে না। সাধারণ রসিকতা বা হাসার সময় যেটুকু স্ট্রেস ঝরে যায়, তাও এই ধরনের রসিকতা থেকে পুরোটা সম্ভব হচ্ছে না।
    এই চাপিয়ে দেওয়া ঘরবন্দি অবস্থা নিতে অভ্যস্ত নয় মানুষ। আগে এমন অভিজ্ঞতা না থাকাও শরীরের স্ট্রেস হরমোনগুলিকে ব্যতিব্যস্ত করে তুলছে। ফলে টেনশন, চাপা উদ্বেগ, ভয়, আতঙ্ক এগুলোই মাথার মধ্যে দপদপ করছে। অন্য কোনও ভাবনা স্থায়ী হচ্ছে না। জানালেন, ‘‘যা নিজে কন্ট্রোল করতে পারি না, এমন ঘটনায় স্ট্রেস স্বাভাবিক ভাবে বাড়ে। অন্যান্য ক্ষেত্রের তুলনায় স্ট্রেস হরমোন তখন দ্রুত ও ঘন ঘন নিঃসৃত হয়। অন্য কিছুতে মনও বসে না। এই সময়ও চার পাশে এটাই ঘটছে। তার সঙ্গে বাড়িতে বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষ থাকলে তাঁদের নিয়েও বাড়তি চিন্তা দানা বাঁধছে। উত্তেজিত হচ্ছে মোটর নিউরোন। এ সব থেকেই মনের চাপ বেড়ে চলেছে।
    উদ্বেগের লক্ষণ
    বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ে ভাবনা থেকে যে উদ্বেগ দানা বাঁধছে, তা ছাপ রেখে যাচ্ছে আমাদের বর্তমান জীবনযাপনেই। যেমন, জয়রঞ্জনবাবুর মতে, এই যে ঘন ঘন টিভি চালিয়ে বা ইন্টারনেটে চোখ রেখে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা জানার ইচ্ছে, কোথাও সংবাদপত্রে চোখ রেখে খুঁটিনাটি জানতে চাওয়া, এগুলোর বাড়বাড়িও কিন্তু উদ্বেগ থেকেই হয়।
    সাগ্নিক ভট্টাচার্য এর মতে, এই যে জিনিসপত্র কিনে ফেলার হিড়িক, খাবারদাবার মজুত করে রাখার প্রবণতা, এগুলোও ওই অনিশ্চয়তার উদ্বেগ থেকেই হয়। করোনা নিয়েই সারা দিন আলোচনা করে যাচ্ছেন, রসিকতা করলেও এর বাইরে বেরতে পারছেন না, অকারণে প্যানিক করছেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন সব রকম কাজ থেকে, ভাল করে হাসতে ভুলেছেন— সবই এই উদ্বেগকেই বোঝায়।
    উদ্বেগের ফল
    এই বাড়তি উদ্বেগ কতটা ক্ষতি করতে পারে? কী কী রোগ ডাকতে পারে?
    সারা ক্ষণ করোনার নানা ভাবনার সঙ্গে কড়া নজর, এই বুঝি একটু নাক কি চোখ চুলকালো, কি একটা হাঁচি এল বা শুরু হল খুশখুশে কাশি, গা কি একটু গরম লাগছে— এ সবও মাথার মধ্যে ঘুরছে। এই ধরনের স্ট্রেস যে সকলকেই রাতারাতি অসুস্থ করে ফেলবে তা নয়। তবে এই স্ট্রেস দিনের পর দিন চলতে থাকলে তা ক্রনিক মানসিক অসুখ তৈরি করবে। তাঁর কথায়: ‘‘মানসিক চাপ বেড়ে গেলে, শরীরে ক্ষতিকর রাসায়নিকের রমরমা এতই হয় যে তার দাপটে প্রতিরোধ যোদ্ধাটি চলে যায় ব্যাকফুটে। তার উপর দুশ্চিন্তায় ঘুম কমে, খাদ্যাখাদ্য বিচার থাকে না, আগ্রহ থাকে না ব্যায়ামে। সবে মিলে প্রতিরোধ ক্ষমতার অবনতি হয়। এ ছাড়াও উচ্চ রক্তচাপ, হার্টের রোগীদের বেলায় অসুখ বেড়ে যাওয়ার ভয়ও বাড়ে। মেজাজ খিটখিটে হয়ে যায়, আরও অস্থিরতা ও বিরক্তি বাড়ে।
    উদ্বেগ কাটাব কী ভাবে?
    কী ভাবে ভাল থাকবেন দুশ্চিন্তার দিনেও, কী ভাবেই বা নিয়ন্ত্রণে রাখবেন উদ্বেগ? উপায় বাতলাচ্ছেন মনোবিদ সাগ্নিক ভট্টাচার্য। তাঁর মতে, দুশ্চিন্তার দিনে ভয়ের আবহে সে জিনিস মন থেকে ঝেড়ে ফেলে দেওয়া সম্ভব নয়। তাই উদ্বেগ থাকলেও তাকে নিয়ন্ত্রণ করার পাঠ জানতে হবে। যেমন:
    • মন ভাল রাখে এমন কাজের সঙ্গে যুক্ত থাকুন। ছবি আঁকতে ভাল লাগলে, তাই করুন। গান গাইতে ভাল লাগলে তা-ই। রান্না করতে চাইলে সেটাই করুন। যার যে কাজে আনন্দ, তিনি তাতে কিছুটা সময় দিন। মন ভাল থাকবে। বাড়িতে থাকার সময় ভাল সিনেমা দেখুন, গান শুনুন, প্রিয়জনদের সঙ্গে কথা বলুন, দেখতে দেখতে দিন কেটে যাবে।
    • মন বসাতে সমস্যা হলে রোজ সকালে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বাড়িতে বসে করা যায় এমন কিছু ব্যায়াম, বিশেষ করে মন ভাল রাখার যোগা, ডিপ ব্রিদিং, মেডিটেশন করুন। এতে রক্তচাপ কমবে, শরীর ফুরফুরে হবে, সঙ্গে মনও আনন্দ পাবে।
    • মনে রাখুন, যা জানি না, যা আমার হাতে নেই, তা নিয়ে অকারণ দুশ্চিন্তার কোনও মানেই নেই। ভাবলেই কেউ বিপদ এড়াতে পারবেন না। তাই অহতুক ভেবে মাথার উপর চাপ বাড়ানো থেকে দূরে থাকুন। করোনা হওয়ার আগেও মানুষ মারা যেতেন, এর পরেও মানুষ মরণশীলই থাকবেন, রাস্তাঘাটে যে কোনও দুর্ঘটনাও অকালে প্রাণ কাড়তে পারে। তাই অযথা মৃত্যুভয় পাবেন না।
    • ঘুমনোর সময় হালকা কোনও গান বা বাজনা শুনুন। এতে স্নায়ু শান্ত হয়, ভাল ঘুম হয়। ঘুম মনকে অনেকটা শান্ত রাখে।
    • স্ট্রেস কমাতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ ছাড়া নিজের ইচ্ছেমতো ওষুধেরও কোনও প্রয়োজন নেই। ঘরে থাকাকে উপভোগ্য করে তুলতে নিজেরই মনের মতো কাজে যুক্ত থাকুন। তা হলেই অনেকটা আরাম পাবেন।
    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    উদ্বেগ করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা ভাইরাস ও বয়স্কদের মানসিক স্বাস্থ্য
    Next Article বাকপটু শিশু পড়াশোনায় ভালো
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    October 25, 2026

    আলো আমার একেবারেই সহ্য হচ্ছে না

    October 6, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.