Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » অভিবাসন কী অসুস্থ করে তুলতে পারে!
    ফিচার

    অভিবাসন কী অসুস্থ করে তুলতে পারে!

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 30, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কয়েক বছর আগেও ২৭ বছরের সারা মারাত্মক ডিপ্রেশনে ভুগছিলো৷ সকালে বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হতো৷ মনে হতো সবকিছু অর্থহীন, আনন্দহীন৷ থেরাপি নেওয়ার পর এখন কিছুটা ভাল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী৷
    সারার মা-বাবা মরক্কো থেকে এসেছেন ৭০ দশকের প্রথম দিকে৷ অনেক অভিবাসীর মত সারার বাবাও কাজ নিয়ে এসেছিলেন জার্মানিতে৷ যাদের বলা হতো অতিথি শ্রমিক৷ যদিও আতিথেয়তা বলতে অন্য কিছু বোঝায়৷ সারার ১৯ বছরের তরুণী মা স্বামীকে অনুসরণ করেন ভীরু পদক্ষেপে৷ জার্মান ভাষা না জানায় প্রতি পদে পদে অসুবিধায় পড়তে হয়েছে তাঁকে৷ বৈষম্য ও অপমানের শিকার হতে হয়েছে৷ ফলে তাঁকে একটা ভয় পেয়ে বসে৷ অন্যান্য অনেক অভিবাসীদের মধ্যেও এই ধরনের একটা ভীতি লক্ষ্য করা যায়৷ বিশেষ করে শ্রমজীবী মানুষ, যারা তেমন শিক্ষিত নন, জার্মান ভাষায় কথা বার্তা বলতে পারেন না, তারাই এই ধরনের মানসিক অসুস্থতায় ভোগেন৷
    পরিষ্কারের বাতিক
    সারার মাকে গত ৪০ বছরে ধোয়াধুয়ির একটা বাতিক পেয়ে বসে৷ সবকিছু বারবার সাফ সুতরা করা চাই৷ জুতায় হাত লাগলে সাথে সাথে হাত ধোয়ার একটা চাপ আসে মাথায়৷ বারবার হাত ধুতে ধুতে ত্বক শুকনা ও রক্তাক্ত হয়ে গেছে৷ মেয়ে সারা মনে করে, ‘নোংরা বিদেশি’ এই কথাটা শুনতে শুনতে মায়ের পরিষ্কার হওয়ার ঝোঁকটা বেড়ে গেছে৷
    বর্ণবৈষম্যের নানা রূপ
    বর্ণবিষম্য ও বিদেশি বিদ্বেষ সারার পরিবার হাড়ে হাড়ে টের পাচ্ছে৷ বাড়ির কাছাকাছি নব্য নাৎসিরা সমবেত হয় বছরে একবার৷ তাদের হম্বিতম্বির সময় বাড়ি থেকে বের হতেই ভরসা পায়না পরিবারের কেউ৷ দৈনন্দিন জীবনে বিদেশি বিদ্বেষের প্রকাশভঙ্গিটা অনেকটা সুপ্ত৷ যা বোঝা যায় স্কুল কলেজ ও কর্মক্ষেত্রে৷ ছোট বেলার বহু স্মৃতি আজো কষ্ট দেয় সারাকে৷ প্রাইমারি স্কুলে ব্যাকরণ ভুল করলে শিক্ষিকা সবার সামনে অপমান করেছেন তাকে৷
    স্কুলের এক এক্সারশনেও তিক্ত অভিজ্ঞতা হয়েছিল সারার৷ রাতের খাবারে সুপের সাথে শুয়োর মাংসের সসেজ থাকায় কিছুই খেতে পারেনি মেয়েটি৷ খিদে নিয়েই বিছানায় যেতে হয় তাকে৷ সমস্ত ক্লাসে সারাই ছিল একমাত্র মুসলমান ছাত্রী৷ তার যে শুয়োরের মাংস খাওয়া বারণ, এ কথাটা কেউ মনে রাখেনি৷ নিজেকে গুটিয়ে রাখতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল সে৷
    পরিচিতির অন্বেষণে
    নিজের পরিচিতি নিয়েও একটা দোটানা রয়েছে সারার৷ জার্মানিতে মরোক্কান, আবার মরক্কোতে বেড়াতে গেলে জার্মান মনে করা হয় তাকে৷
    বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও এই দোটানা থেকে মুক্ত হতে পারেনি সারা৷ একদিকে জার্মান সমাজের আর দশটা মেয়ের মতই এক আধুনিক তরুণী সে৷ অন্যদিকে শেকড়ের টান, ধর্ম ও সংস্কৃতির প্রভাব৷ এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করাটা বেশ কষ্টকর৷ বিশেষ করে সপ্তাহান্তে যখন সহপাঠিনীরা পার্টি বা ডিসকোথেকে যায়, তখন মন খারাপ হয়ে যায় তার৷ অনেক সময় তাদের সঙ্গে আনন্দ উত্সবে গা ভাসিয়ে দিতে ইচ্ছা করে৷ মাঝে মাঝে যোগও দেয় তাদের সঙ্গে৷ কিন্তু তারপরই বিবেকের দংশন পেয়ে বসে তাকে৷ সেই সাথে আতঙ্কও থাকে মনে, অন্য মরক্কানরা যদি দেখে ফেলে? এইভাবে দুই সংস্কৃতির টানাপড়েন, অশান্তি ও আতঙ্কে ভুগতে থাকে সারা৷
    প্রয়োজন থেরাপি
    বিশেষজ্ঞরা মনে করেন, অভিবাসীদের মধ্যে এই ধরনের মানসিক অসুস্থতা খুব বিরল ঘটনা নয়৷ রোগটা কতদূর গেড়ে বসেছে তার ওপর নির্ভর করে চিকিত্সা বা থেরাপি৷
    রোগের লক্ষণগুলি ওষুধ দিয়ে ভাল করা যায়, কিন্তু আসল অসুখটা ভাল করতে হলে থেরাপি প্রয়োজন৷ সারাও থেরাপি নিচ্ছে৷ চেষ্টা করছে তার দুই ‘আমির’ মধ্যে দূরত্বটা কমিয়ে আনতে৷ সারার জানায়, ‘‘আমার পরিবার ও বন্ধবান্ধুবের অনেকেই এই ধরনের টানাপড়েনে কোনো একটি দিককে বেছে নেয়৷ আর সেটাই আমার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে৷ আমি নির্দ্বিধায় বলতে পারি না যে, আমি একজন জার্মান বা একজন মরোক্কান মেয়ে৷ আমি যে দুটোই, এটাই আমাকে মেনে নিতে হবে৷ সে পর্যন্ত যেতে অনেকটা পথ পাড়ি দিতে হবে৷”

    অভিবাসন অসুস্থ ডিপ্রেশন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসঙ্গীর ছোটখাটো বিষণ্ণতা দূর করতে পারেন যেভাবে
    Next Article প্রিয়জনের সংর্স্পশ’ই পারে বার্ধক্যের একাকীত্ব দূর করতে – মরমী কবি সাবির আহমেদ চৌধুরী
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.