Close Menu
    What's Hot

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবেন যেভাবে
    শিশু কিশোর

    শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 24, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুদের মধ্যে আত্মবিশ্বাস কীভাবে গড়ে উঠতে পারে?
    শিশুদের মন নরম কাদামাটির মতো, আর কাদামাটিকে বিভিন্ন রূপে গড়ে নেয়া খুব সহজ কাজ। মূলত এক থেকে সাত বছর বয়স পর্যন্ত একটি শিশুর ব্যক্তিত্ব গঠিত হয়ে থাকে। তাই এই সময় সে যে পরিবেশে থাকে, সেই ভাবেই বেড়ে উঠে। পরিবেশ-পরিস্থিতি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সবার সাথে বসবাস করার মাধ্যমে শিশু আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যেমনঃ বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, Science Project ইত্যাদি শিশুর আত্মবিশ্বাস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
    শিশুদের মধ্যে কীভাবে আত্মবিশ্বাস গড়ে উঠতে পারে? কিছু সমাধানমূলক বিষয় দেখে নেয়া যাক-
    ১। যে যেরকম তাকে সেই ভাবেই গ্রহণ করা
    পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা। তাদের বেড়ে উঠা জীবন-যাপন সবই ব্যতিক্রম। একটি শিশুর আত্মবিশ্বাস গড়ে উঠে মূলত পরিবার থেকে, পরিবারই শিশুর প্রাথমিক বিদ্যালয়। একটি শিশু সে যে রকমই হোক না কেন, তাকে তার মতো করে ভালোবেসে  গ্রহণ করে নেয়া পরিবারের দায়িত্ব কর্তব্য।
    ২। মানুষের সামনে কথা বলতে দিন
    অনেক শিশু আছে যারা আত্মবিশ্বাসের অভাবে মানুষের সামনে কথা বলা তো দূরে থাক, সামনেই আসতে চায় না। সেক্ষেত্রে বাচ্চাকে মানুষজনের সাথে সহজভাবে মিশতে, কথা বলতে উৎসাহ দিন। একটি বাচ্চা যখন আপনার সাথে কথা বলবে, তখন তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তার দিকে তাকিয়ে হাসা এবং তার কথা শুনে মন্তব্য করা, তাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। আর এতে বাচ্চার আত্মবিশ্বাস বেড়ে যাবে।
    ৩। ভালো কাজে উৎসাহ দিন
    আপনার বাচ্চা যখনি কোন ভালো কাজ করবে, যেমন ধরুন সে স্কুলের Science Project এ ভালো করলো। তখনি তাকে উৎসাহ দিন এবং কাজের ধরণ অনুযায়ী পুরস্কার দিন। এতে বাচ্চার আত্মবিশ্বাস বেড়ে দ্বিগুণ হবে। বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনার বাচ্চা আপনাকে দেখেই কিন্তু সবকিছু শিখবে। সুতরাং আপনার ইতিবাচক আচরণ ও কাজের ধরণও যেন ঠিক থাকে।
    ৪। অতিরিক্ত চাপ দিবেন না
    যেকোন বিষয়েই বাচ্চাকে অতিরিক্ত চাপ দিলে তার ফলাফল ভালো হয় না। পড়াশুনা, খেলাধুলা, খাওয়া-দাওয়া ইত্যাদি যেকোনো ব্যাপারেই তাকে চাপে না রেখে, নিজে নিজে বুঝে শুনে কাজ করার এবং পথ চলার শিক্ষা দিন। সে যদি  বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়, তবে তাকে বিভিন্ন Science Project এ অংশগ্রহণ করতে দিন।

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    ৫। সমালোচনা না করে বুঝিয়ে বলুন
    মানুষ মাত্রই ভুল করে। বাচ্চা কোন কাজে ভুল করলে, তাকে সমালোচনা না করে বুঝিয়ে বলুন। সমালোচনা করলে বাচ্চা নার্ভাস বোধ করবে। আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিবে, তারচে’ বরং একই কাজ বার বার করতে দিন। ভুল থেকেই শুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়, দেখবেন এক সময় ঠিকই সঠিক কাজ করতে পারবে।
    ৬। শাস্তি দিবেন না
    বাচ্চাকে শারীরিক ও মানসিক ভাবে শাস্তি দিবেন না। শাস্তি দিলে তার প্রতিক্রিয়া সারা জীবন থেকে যায়। বরং বাচ্চা ভুল করলে তাকে ভুল শোধরানোর সময় দিন, বুঝিয়ে বলুন। এমনকি বকা না দিয়ে বলুন যে, ‘তার এই কাজে আপনি কতটা কষ্ট পাচ্ছেন।’
    ৭। অতিরিক্ত নির্ভরশীল বানাবেন না
    বাচ্চা যাতে আপনার উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখুন। অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে পঙ্গু করে তোলে, আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। তাকে স্বাবলম্বী হতে দিন, নিজের কাজ নিজে করতে দিন।
    ৮। ভালো বন্ধুত্ব গড়ে তোলা
    কথায় আছে ,“সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।” খেয়াল রাখুন আপনার বাচ্চা কাদের সাথে মিশছে। সন্তানের বন্ধুদের সাথে মিশুন, কথা বলুন, তাকে বন্ধুত্ব গড়তে সাহায্য করুন। ভালো বন্ধুদের সংস্পর্শে তার আত্মবিশ্বাস আরও বহু গুণে বেড়ে যাবে।
    ৯। সামাজিকতা শেখান

    সন্তানকে সামাজিকতা শেখান। মানুষের সাথে মিশতে দিন, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান। আত্মীয়স্বজন, অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখান। বিভিন্ন মানুষের সংস্পর্শে সে সামাজিক হতে শিখবে এবং তার আত্মবিশ্বাসেরও ঘাটতি হবে না।
    ১০। ভাল-মন্দের পার্থক্য বুঝতে শেখান
    সন্তানকে ভাল মন্দের পার্থক্য বুঝতে শেখান। সে যেন জীবনে চলার পথে সঠিক পথ চিনতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে চলতে পারে সেই শিক্ষা তাকে দিন।
    ১১। সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করুন
    বাচ্চাকে একাডেমিক পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে দিন। নাচ, গান, বিতর্ক, ছবি আঁকা ইত্যাদি শিখতে দিন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান যেমন, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব ফেয়ার, Science Project ইত্যাদির মধ্যে অংশ গ্রহণ করতে দিন। এসবের মাঝে থাকলে বাচ্চার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে।
    সূত্রঃ বিজ্ঞান বাক্স

    আত্মবিশ্বাস গড়ে তুলবেন যেভাবে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগের সাথে বংশগতির সম্পর্ক নিয়ে মনের খবর ফেসবুক লাইভ আজ রাতে
    Next Article তরুণ পুলিশ কর্মকতাদের মানসিক চাপ নিয়ন্ত্রণে কর্মশালা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    যৌন স্বাস্থ্য November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    অফিস থেকে ফিরে অবসাদে ঘুমিয়ে পড়া ছাড়া শফিকের আর তেমন কিছুই করার থাকে না। ঘুম…

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.