Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগে শারীরিক উপসর্গ (কিস্তি-৪)
    ফিচার

    মানসিক রোগে শারীরিক উপসর্গ (কিস্তি-৪)

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়June 18, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অবচেতন মনের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে রোগীর অজান্তে বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ তৈরি হতে পারে। আর এসব শারীরিক উপসর্গযুক্ত মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে রোগী রোগের কারণটাকে মেনে নিতে পারেন না কিংবা অস্বীকার করেন। যেহেতু বিভিন্ন মানসিক দ্বন্দ্ব বা চাপের প্রভাবে এসব রোগের সৃষ্টি হয়, কাজেই এ ধরনের রোগের চিকিৎসার কয়েকটি ধাপ রয়েছে।
    এর মধ্যে সবচেয়ে প্রথমেই যেটা করতে হবে তা হলো রোগীকে চাপ সৃষ্টি করে এরকম পরিবেশ থেকে সরিয়ে আনতে হবে। পরবর্তীতে তার রোগের ইতিহাস জেনে এবং সব শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে আশ্বস্ত করতে হবে যে তার এ অসুস্থতা শারীরিক কোনো ত্রুটি বা কোনো অংশের অকার্যকারিতার জন্য হয়নি। পুরোটাই হয়েছে মানসিক দ্বন্দ্ব বা চাপের কারণে।
    সাধারণত এ রোগে ওষুধের তেমন কোনো ভূমিকা নেই। ওষুধের মাধ্যমে সাময়িকভাবে কিছু উপসর্গ প্রশমিত হলেও রোগের কারণ নির্মূল করার জন্য রোগীর দীর্ঘমেয়াদী মানসিক চিকিৎসার প্রয়োজন। এর মধ্যে আবেগ প্রশমন (Emotional Ventilation), সমাধান ব্যঞ্জক সাইকোথেরাপি (Problem Solving Psychotherapy) প্রভৃতি উল্লেখযোগ্য।
    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রেই কোনো না কোনো বিশেষ মানসিক চাপের মুখোমুখি হওয়ার সাথে রোগের উপসর্গ শুরু হওয়ার সম্পর্ক আছে। আর যেসব রোগী এ চাপটাকে স্বীকার করে চিকিৎসার আওতায় আসে তাদের দ্রুত  আরোগ্য লাভের সম্ভাবনা বেশি। কিন্তু মানসিক চাপকে অস্বীকার করে বা মনের গহীনে চেপে রেখে প্রকাশ করতে না দিলে শারীরিক উপসর্গের প্রশমন হওয়া কঠিন। আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেসব পরিস্থিতি মানসিক চাপ সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হচ্ছে –
    ১. পারিবারিক সম্পর্কের ঘাটতি
    ২. দাম্পত্য জীবনের টানাপড়েন
    ৩. বিবাহ বিচ্ছেদ
    ৪. প্রেমে ব্যর্থতা বা জটিলতা
    ৫. উত্যক্তের শিকার
    ৬. পড়াশুনার চাপ তথা অকৃতকার্য হওয়া
    ৭. অতিরিক্ত কাজের চাপ
    ৮. চাকরিগত সমস্যা
    ৯. যেকোনো নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে না পারা
    ১০. স্বামীর বিদেশে থাকা
    ১১. শারীরিক নির্যাতন
    ১২. সন্তানের অবাধ্যতা
    ১৩. বিয়ের ইচ্ছে
    ১৪. ইচ্ছের বিরুদ্ধে বিয়ে
    ১৫. নিকাত্মীয় কারো মৃত্যু কিংবা গুরুতর অসুস্থতা
    ১৬. যেকোনো দীর্ঘ ও জটিল শারীরিক অসুস্থতা
    ১৭. বিদেশে যাওয়ার চাহিদা
    ১৮. অর্থনৈতিক সমস্যা প্রভৃতি
    বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মধ্যে এ ধরনের রোগ দেখা যায়। আমাদের সমাজে বাবার বাড়ি, স্বামীর বাড়ি কিংবা শ্বশুর  বাড়িতে অতিরিক্ত অনুশাসনের মধ্যে তাদের থাকতে হয়। যার ফলে আবেগ প্রকাশের কোনো সুযোগই তারা পায় না। দীর্ঘদিন তাদের আবেগ চাপা থাকতে থাকতে এক সময় তারা তাদের  মনের কষ্টের কথা ভুলে যায় এবং তা কোনোভাবেই প্রকাশ করতে পারে না। যে সমস্যার জন্য রোগের সৃষ্টি হয় তা বের না করা পর্যন্ত আরোগ্য সম্ভব না। তাই রোগীকে প্রথমে তার সমস্যা বের করার জন্য সাহায্য করতে হবে। পরবর্তীতে সে কিভাবে সমস্যার সমাধান তথা সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে তাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন।
    কাজেই এ ধরনের মানসিক রোগের চিকিৎসা সেবাদান তথা রোগীর মঙ্গল কামনায় অবশ্যই এসব অজানা মানসিক চাপের কারণ উদঘাটন করতে হবে। এর জন্যে রোগী এবং রোগীর পরিজনদের সাহায্য ও সহনশীলতার বিকল্প আর কিছুই নেই।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Emotional Ventilation মানসিক চাপ মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অসুস্থতা: সন্তানকে অন্ধকার থেকে ফেরান
    Next Article মানসিক রোগ নিয়ে ধারণা, ভুল ধারণা এবং বিবিধ-পর্ব ৫
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    September 29, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.