Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ব্রেকআপের কষ্ট কমাতে যা করবেন
    জীবনাচরণ

    ব্রেকআপের কষ্ট কমাতে যা করবেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 28, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হোক দীর্ঘদিনের কিংবা অল্প কয়েকদিনের প্রেম, তা ভেঙে গেলে মেনে নেয়াটা বেশ কষ্টদায়ক। তিলতিল করে গড়ে তোলা স্বপ্ন যখন ভেঙে যায়, সবকিছুই ধূসর মনে হয়। প্রিয়জনের বিচ্ছেদে পছন্দের খাবারটিও লাগে বিস্বাদ। অনেকে আবার এতটাই ভেঙে পড়ে যে নিজের জীবননাশেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা মোটেও ঠিক নয়। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ – এগুলো জীবনেরই অংশ। ব্যাপারটা এত সহজ না হলেও সঠিক চিন্তা ও বাস্তবমুখী পদক্ষেপ বিচ্ছেদের বেদনা কিছুটা কমাতে সাহায্য পারে। সেরকমই কিছু টিপস নিচে দেয়া হলো –
    বাস্তবতাকে মেনে নিন:
    গভীর প্রশ্বাস নিন, কল্পনার রাজ্য ছেড়ে বাস্তবতায় ফিরে আসুন। মনকে বোঝান যে আপনার সম্পর্কটি ভেঙে গেছে এবং সেখানে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। উপায় থাকলেও সেখানে ফিরে যাওয়াটা আপনার জন্য কল্যাণকর নয়। বাস্তবতার সঙ্গে আপনার আবেগকেও মেনে নিন, যা আপনাকে ব্রেক-আপের কষ্ট নিরাময়ে, বেঁচে থাকতে ও মনকে সতেজ করতে সাহায্য করবে। ধৈর্য্যহারা হলে চলবে না, কেউই একদিনে সবকিছু মেনে নিতে পারে না। সুতরাং নিজেকে সময় দিন। প্রস্তুতি নিন খারাপ দিনগুলো অতিবাহিত করার, অপেক্ষা করুন ভালো কিছুর। এক সময় দেখবেন খারাপ সময়টাকে পেছনে ফেলে আপনি হয়ে উঠেছেন মানসিকভাবে শক্তিশালী।
    আগের সম্পর্ক নিয়ে বেশি ভাববেন না:
    সম্পর্কে কী কী ভুল ছিল তা নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই ভালো- এর থেকে শেখা যায়। ভষিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় সে বিষয়ে সতর্ক হওয়া যায়। তবে কোনো বিষয়ে অতিরিক্ত ভাবনা কখনোই ভালো নয়। সুতরাং ইতিবাচক থাকুন, জীবনটাকে উপভোগ করুন।
    লিখুন:
    যেকোনো বিষয় নিয়ে লেখালেখি শুরু করুন। এটি দুঃখ বা কষ্ট নিরাময়কারী এবং আবেগমুক্তিকারী বা রেচক হিসেবে কাজ করবে। খাতা-কলম নিয়ে বসে পড়ুন এবং মনে যা আসছে লিখে ফেলুন।
    বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান:
    কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের কাছে সমর্থন ও সাহায্য চাইতে দ্বিতীয়বার ভাববেন না। তাদের সঙ্গে ডিনারে যেতে পারেন, আপনার মনের কথাগুলো খুলে বলতে পারেন, অথবা পরামর্শ নিতে পারেন। সময় কাটান তাদের সঙ্গে যারা আপনার মনকে করে তুলবে প্রফুল্ল, জন্ম দেবে নতুন ভালোবাসার। মনে রাখতে হবে, প্রেমের সম্পর্ক ছাড়াও আপনাকে যত্নে আগলে রাখতে ও আপনার জীবনকে আনন্দময় করে তুলতে আরো অনেক সম্পর্ক রয়েছে।
    আপনার প্রাক্তন-কে পুরোপুরি বাতিল করে দিন:
    ব্রেকআপের পর সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা কখনোই ভালো আইডিয়া হতে পারে না। মনোঃকষ্ট কমাতে এমন মানুষের সঙ্গে সময় কাটান, যে আপনার মন ভালো করতে পারে। নিশ্চয়ই এই তালিকায় সবার উপরে আপনার প্রেমিক বা প্রেমিকাই থাকবে। কিন্তু যার সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেছে, তার সঙ্গে কথা বলা, সময় কাটানো কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আপনি আপনার সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারেন, কিন্তু সেটা ব্রেক-আপের কষ্ট পুরোপুরি কাটিয়ে ওঠার পর হলেই সর্বসাকুল্যে ভালো।
    অনুবাদ করেছেন: আছিয়া নিশি
    সূত্র: টাইমস অব ইন্ডিয়া
    https://timesofindia.indiatimes.com/life-style/relationships/missing-your-ex-partner/photostory/66262059.cms

    ব্রেকআপের কষ্ট কমাতে যা করবেন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনি:সঙ্গতা বিপদ ডেকে আনতে পারে
    Next Article সে এখন আমার মেয়েকেও চিনতে পারছে না
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.