Close Menu
    What's Hot

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ: এড়াবেন কীভাবে
    মানসিক স্বাস্থ্য

    মানসিক চাপ: এড়াবেন কীভাবে

    অধ্যাপক ডা. মোহিত কামালBy অধ্যাপক ডা. মোহিত কামালDecember 2, 2020Updated:December 2, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ: এড়াবেন কীভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    জীবনে চাপ থাকবেই। কাজের চাপ, সময়ের চাপ, দেনার চাপ। আছে ব্যর্থতার যন্ত্রণা। হারানোর কষ্ট। এগুলো মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এই চাপ এড়াবেন কীভাবে? এ চাপ থেকেই কি আদৌ মুক্তি পাওয়া যায়? আসলে মানসিক চাপ থেকে মুক্তির কোনো পথ নেই। কাজেই একে মোকাবিলা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কীভাবে মোকাবিলা করবেন চাপ?

     

    হাসিখুশি থাকুন
    মানসিক চাপ উপশমে হাসির কোনো জুড়ি নেই। মনোবিজ্ঞানী রবার্ট হোল্ডেনের মতে, হাসি পেশিকে শিথিল করে, টেনশন কমায়, রক্তচাপ কমায়,কোষের অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায়। বাড়ায় রক্ত চলাচল। স্ট্রেস হরমোন উৎপাদনও কমায়। প্রাপ্তিতে যেমন আনন্দিত হন, পাশাপাশি মেনে নিন অপ্রাপ্তিকেও। কারণ এক জীবনে সব প্রাপ্তি আসে না। মনকে সতেজ রাখুন অফুরন্ত হাসিতে।

    চাহিদা থাকুক সীমার মধ্যে
    নিজের উপার্জনের ওপর চাহিদার সীমারেখা টানা জরুরি। সাধ যদি সাধ্যের নাগালের বাইরে থাকে, অপ্রাপ্তি হবে প্রতিদিনের সঙ্গী। না পওয়ার যন্ত্রণা থেকে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। স্ত্রীরা স্বামীর উপার্জনের বিষয়টি বিবেচনা করুন। এতে আপনার স্বামী যেমন মানসিক চাপ থেকে রেহাই পাবেই, আপনার হৃদয়েও থাকবে না অপ্রাপ্তির যন্ত্রণা। অর্থাৎ- সাধ্যের সীমারেখায় সাধকে ধরে রাখুন। মানসিক চাপ থেকে অনেকটা রেহাই পাবেন।

    নিজকে ফুটিয়ে তুলুন
    এমন কোনো মানুষ নেই, যার মধ্যে বিশেষ কোনো গুণ নেই। কারও এটি প্রকাশিত থাকে, কারও বা অপ্রকাশিত। আপনার সেই বিশেষ গুণটি আবিষ্কারের চেষ্টা করুন। যদি দেখেন, গানের গলাটি একেবারে মন্দ নয়, সুরের অনুকরণ বেশ করতে পারেন, তাহলে একটি হারমোনিয়াম নিয়ে শুরু করে দিন চর্চা। সংগীত মানুষের অন্তর্গত যন্ত্রণা উপশমে অনেকখানি সহায়ক। অথবা শিল্পাঙ্গনের অন্যান্য দিকে মনোযোগ বাড়ান। নিজেকে বিকশিত করুন বিশেষ মহিমায়। সৃজনশীল কাজ মনের আনন্দ বাড়ায়। মনে আনে শান্তি।

    বর্তমান নিয়ে ভাবুন
    মনোবিজ্ঞানী জোয়ান বরিসেঞ্চোর মতে, মানুষের দুশ্চিন্তা মূলত অতীত ও ভবিষ্যৎ নিয়ে। অথচ অতীতকে ফিরিয়ে আনা যায় না, ভবিষ্যৎকেও ধরা যায় না বর্তমানে বসে। অতএব ভাবুন বর্তমান নিয়ে। বর্তমান কর্মই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কাজেই, ভবিষ্যতের ভাবনা নিয়ে মানসিক চাপ বাড়ানোর কোনো যুক্তি নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান মুহূর্তকে যথাযথভাবে ব্যবহার করুন। ভবিষ্যৎ উজ্জ্বল হবেই।

    মেডিটেশন বা প্রার্থনা করুন
    বিজ্ঞানীদের মতে প্রার্থনা, ধ্যান বা মেডিটেশন করলে স্ট্রেস হরমোন নরঅ্যাড্রেনালিন ও অ্যাড্রেনলিনের প্রভাব কমে। এতে মানসিক দুশ্চিন্তা হ্রাস পায়।

    চাই অবসর
    সারাদিনে কাজের ব্যস্ততা কখনো কখনো মানসিক চাপের সৃষ্টি করে। কীভাবে শেষ করবেন সব কাজ তা নিয়ে ভাবনা শুরু হয়। তাই কাজের ছক বা পরিকল্পনা করে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন। মাঝখানে কাজের ফাঁকে অবসর নিলে অনেকখানি চিন্তা-ভারমুক্ত হওয়া যায়।

    সহজভাবে দেখুন জীবনকে
    জীবনকে সহজ ভাবলে সহজ, জটিল ভাবলে জটিল। প্রতিটি কাজের মধ্যে সুন্দর দিকটা আগে খুঁজুন। তাহলে কাজটি করতে আগ্রহ বোধ করবেন, আনন্দ পাবেন। এতে মানসিক চাপ কম হবে। অনেকের স্বভাবে আছে, সবকিছুর মধ্যে নেতিবাচক দিক খুঁজে বের করা। অভ্যাসটি ত্যাগ করার চেষ্টা করুন। পৃথিবীটা খুব সুন্দর। অতএব সুন্দরের সন্ধান করুন। পেয়ে যাবেন মধুর সুন্দরের স্বর্ণদ্বার।

    ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন
    শরীরচর্চায় দুশ্চিন্তা কমে, বিষণ্ণতা দূর হয়। ১৯৬৮ সালে ডা. কেনেথ কুপার এ তত্ত্ব দিয়েছেন, তিনি অ্যারোবিকস ব্যায়ামকে জনপ্রিয় করেছেন। ঘরেই এই ব্যায়াম করতে পারেন। ক্যাসেট প্লেয়ারে গান ছেড়ে দিয়ে বাজনার তালে তালে নাচতে পারবেন। এই ব্যায়ামকেই অ্যারোবিক ব্যায়াম বলে। এতে আপনার মানসিক চাপ কমতে পারে। তবে অতিরিক্ত ব্যায়াম করা চলবে না। মনে রাখতে হবে ব্যায়াম যেন নিজেই চাপের কারণ না হয়।

    ইগো ঝেড়ে ফেলুন
    মানুষের ইগো একটি মারাত্মক জিনিস। করণে অকারণে ইগো-কমপ্লেক্সে ভুগবেন না। প্রথমে নিজেকে জয় করুন। নিজের অবস্থানকে বুঝতে চেষ্টা করুন। ইগো-কমপ্লেক্স মানসিক চাপের আরো একটি কারণ। সহজভাবে অন্যের সঙ্গে মেশার মানসিকতা গড়ে তুলুন। অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপটেশন-পাওয়ার বাড়াতে সচেষ্ট হোন। খেয়াল করুন, আপনার কোনো কাজ বা আচরণ অন্যের মানসিক চাপের করণ হচ্ছে কি না।

    মেধা বিনিয়োগ করুন
    নিজের মেধা পরের ক্ষতি করার কাজে ব্যয় না করে নিজের উন্নয়নে ব্যয় করুন। দেখবেন, তার ফলাফল আপনাকে আনন্দ দেবে। সুখী করবে। আপনার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। পরের ক্ষতিতে মেধা ব্যয় করলে তা একসময় নিজেরই মানসিক অশান্তির কারণ হয়ে উঠতে পারে। শিল্পচর্চায় নিজের মনোযোগ বাড়ান। পাঠাভ্যাস গড়ে তুলুন। এসব আপনার শুধু নিঃসঙ্গতাজনিত মানসিক চাপ দূর করবে না, অনেকের মধ্যে আপনাকে করবে অনন্য।

    শেষ কথা
    প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে মানসিক চাপ নিরাময়ের অন্তর্গত কৌশল। সেই কৌশলই স্বতঃস্ফূর্তভাবে মোকাবিলা করবে মানসিক চাপের। নিজেকে যেমন বুঝতে হবে, তেমনি অন্যকেও। সমস্যায় ভেঙে না পড়ে, সমস্যার কারণ বুঝে সমাধানের চেষ্টা করুন। কোনো কাজ করতে গিয়ে হাজার জনের পরামর্শের মুখাপেক্ষী না হয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের মতামতের ওপর নির্ভশীলতা বাড়ান। অতি প্রয়োজনে উপযুক্ত মানুষের পরামর্শ নিতে পারেন, বাস্তবমুখী হোন। এ সবই আপনার নিয়ন্ত্রণে। প্রয়োজন শুধু সদিচ্ছার। এই সদিচ্ছা দিয়েই কমিয়ে আনা যায় মানসিক চাপ। সবার আগে প্রয়োজন সুস্থ দেহ। সুস্থ দেহেই থাকে সুস্থ মনের বাস। আর এই সুস্থ মনই পারে মানসিক চাপের মোকাবিলা করতে।

    সূত্র:লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে
    Next Article কর্মক্ষেত্রে মানসিক দৃঢ়তা অর্জনের সহায়ক কৌশল
    অধ্যাপক ডা. মোহিত কামাল

    প্রাক্তন পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 1, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    প্রশ্ন: আমার বয়স প্রায় ১৬ বছর। বর্তমানে দশম শ্রেণিতে পড়ছি। কিছুদিন আগে আমার প্রচণ্ড মাথা…

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.