Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বামী ঘুমের মধ্যে কথা বলে ও গালাগলি দেয়
    দিনের চিঠি

    স্বামী ঘুমের মধ্যে কথা বলে ও গালাগলি দেয়

    মারুফ খলিফাBy মারুফ খলিফাNovember 11, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমার নাম আকলিমা বেগম। আমার স্বামীর নাম সাহেব আলী (৩০বছর)। দুই বছর আগে বাবা-মা আমার বিয়ে  দেন। বিয়ের আগে জানতাম না আমার স্বামী একজন মানসিক রোগী। সে ঘুমের মধ্যে কান্নাকাটি করে। ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে গালাগালি করে। আর প্রচন্ড ভয় পায়। কোনো কিছুর শব্দে চমকে ওঠে। কোনো কাজকর্ম করে না। সারাদিন আমার সঙ্গে সঙ্গে থাকে। রাতে একা ঘমাতে ভয় পায়। সে একা ঘুমালে নাকি জ্বিন-ভূত এসে তাকে মেরে ফেলবে। অনেক কবিরাজ-দরবেশ দেখিয়েছি। কোনো ফল পাইনি। এখন কী করব বুঝতে পারছি না। সমাধান চাই। 

    পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনার স্বামীর বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত, তার ঘুমের সমস্যা আছে। আমরা জানি, ঘুমের ধাপ দুটি-রেম স্টেজ এবং নন রেম স্টেজ। আমরা সাধারণত ঘুমের রেম  (REM-Rapid Eze Movement) স্টেজ এসব স্বপ্ন দেখে থাকি। ঘুমের সমস্যার বেশকিছু ভ্যারাইটি আছে। এর কিছু রেম স্টেজ-  এ, আবার কিছু নন রেম স্টেজ-এ হয়ে থাকে। যেমন, নাইট মেয়ার নামের এক ধরনের রোগ আছে যা রেম স্লিপ-এ হয়। সেক্ষেত্রে রোগী ঘুম থেকে জেগে ওঠে, যা স্বপ্ন দেখে তা মনে করতে পারে এবং আবার ঘুমিয়ে পড়ে। আবার, নাইট টেরর নামক রোগটি নন রেম স্লিপ পর্যায়ে হয়। এক্ষেত্রে রোগী ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে এবং ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে।

    ঘুমের আরেকটা ভ্যারাইটি হলো ঘুমের মধ্যে হাটা (Sleep Walking)। আরেক ধরনের সমস্যায় রোগী ঘুমের মধ্যে কথা বলে, চিৎকার করে, কান্নাকাটিও করতে পারে এবং পরে আবার ঘুমিয়ে পড়ে। একে আমরা সুমনামবুলিজম (Somnambulism) বলি। আপনার স্বামীর সম্ভবত সুমনামবুলিজম সমস্যা হতে পারে। যেহেত তিনি ঘুমের মধ্যে কান্নাকাটি করেন, কথা বলেন, গালাগালি করেন। তবে আরো বিস্তারিতভাবে জানতে পারলে রোগ সম্পর্কে আরো সঠিকভাবে বলা যেত। এই সবগুলোই স্লিপ ডিজঅর্ডারের মধ্যে পড়ে এবং এর চিকিৎসা আছে। বেনজোডায়াজিপিন নামক ঘুমের ওষুধ কিছুদিন খেলে এই সমস্যাগুলো কমে যায়। যেহেত রোগী একা থাকতে চান না, প্রচন্ড ভয় পান, তাই ধারণা করা যেতে পারে উনার সম্ভবত ফোবিয়া আছে। ফোবিয়া এক ধরনের মানসিক রোগ, যেখানে রোগী অহেতুক ভয় পায়, একা থাকতে; এমনকি একা কোথাও যেতেও ভয় পেয়ে থাকে। রোগীর আরেকটা সমস্যা হলো তিনি মনে করেন ঘুমের মধ্যে জ্বিন-ভূত এসে তাকে মেরে ফেলবে। এটা যদি রোগী পরোপুরি বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ডিলিউশন থাকতে পারে। ডিলিউশন এক ধরনের মানসিক রোগ। এর চিকিৎসা আছে এবং এর জন্য অ্যান্টিসাইকোটিক ওষধ খেতে হবে। 

    অতএব বলা যাচ্ছে যে, যদি আপনার স্বামীর স্লিপ ডিজঅর্ডার হয় তবে সেটার চিকিৎসা আছে, ফোবিয়া হলেও চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। আবার ডিলিউশনাল ডিজঅর্ডার হলেও তার চিকিৎসা আছে। তবে উনার কাছ থেকে আরো তথ্য জানা জরুরি। শুধু এটকু তথ্যের ওপর ভিত্তি করে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয়। তাই সবচেয়ে ভালো হয় নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখালে। মনোরোগ বিশেষজ্ঞ কিছু স্পেসিফিক প্রশ্ন করে উনার রোগ সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক চিকিৎসা করলেই উনি সুস্থ হয়ে যাবেন।

     

    পরামর্শ দিয়েছেন

    ডা. মো. মহাসিন আলী শাহ

    অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    Sleep Walking ঘুম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরাত জেগে কাজ-পড়াশোনা করলে যে ক্ষতি হয়
    Next Article শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে কনফারেন্স
    মারুফ খলিফা

    Related Posts

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    November 4, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.