Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুষম খাদ্য ও ব্যায়ামে বুদ্ধি বাড়ে
    ফিচার

    সুষম খাদ্য ও ব্যায়ামে বুদ্ধি বাড়ে

    Moner KhaborBy Moner KhaborAugust 1, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শারীরিক বিকাশ এবং বুদ্ধিমত্তার বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে যে, পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস এবং নিয়মিত শারীরিক ব্যায়াম শিশুকাল থেকে শুরু করলে তা জীবনের নানা পর্যায় মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। একটি শিশু মায়ের পেটে থাকা অবস্থায়ই তার শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ গঠনের পাশাপাশি মস্তিষ্কের বিকাশও শুরু হয় যা অনেকাংশে মায়ের পুষ্টির ওপর নির্ভরশীল। তেমনি জন্মের পর থেকে তার শৈশব-কৈশোরকালের খাদ্যাভ্যাস এবং শারীরিক অনুশীলন তার পরিণত বয়সের বুদ্ধিমত্তার নিয়ামক। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, কিশোর বয়সে স্বাস্থ্যকর খাবার এবং শারীরিক অনুশীলনের অভ্যাস তাদের মনোযোগ, বাচনিক ও যৌক্তিক দক্ষতাকে বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত এবং গুণগত মানসম্পন্ন খাদ্য মস্তিষ্কের কগনিটিভ বা জ্ঞানভিত্তিক কাজকর্মের ক্ষমতাকে বাড়ায়। বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট, লং চেইন ফ্যাটি এসিড, প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাবার নানাভাবে মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করে যেমন: নিউরোট্রান্সমিটার তৈরি, ক্ষতিকর আয়ন কমানো ইত্যাদি। গবেষকরা এজন্য বিশেষ মনোযোগ দিয়েছেন প্রাক-কৈশোরকালের পুষ্টি ব্যবস্থার দিকে কারণ এটা ভবিষ্যতের বাচনিক বুদ্ধিমত্তা বিকাশের নিয়ামক। অন্য আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রী যারা নিয়মিত সকালের নাস্তা করে তারা বুদ্ধিভিত্তিক পরীক্ষায় ভালো করেছে যারা অনিয়মিতভাবে নাস্তা করে তাদের তুলনায়। ২-৩ বছর বয়সের বাচ্চাদের ওপর করা একটি দীর্ঘমেয়াদি সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যাদের ছিল তারা ১০ বছর বয়সে পিকচার ভোকাবুলারি টেস্টে ভালো ফল করেছে। শিশুর বাচনিক, যৌক্তিক, সর্বোপরি বুদ্ধিভিত্তিক বিকাশে স্বাস্থ্যসম্মত খাবারের ভূমিকা যেমন গবেষকবৃন্দ প্রমাণ করেছেন ঠিক তেমনি বয়স্ক ব্যক্তিদের বেলায়ও এর সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ২৫৩৩ জন ফরাসি পূর্ণবয়স্ক মানুষের (৪৫-৬০) ওপর চালানো জরিপে দেখা গেছে, ১৩ বছর পর তাদেরই স্মৃতিশক্তি, বাচনিক স্বতঃস্ফূর্ততা বেশি যারা নিয়মিত ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ফল-মূল ও শাক-সবজি খেয়েছেন। যারা মেডিটেরিয়ান ডায়েট (প্রচুর শাক-সবজি, তেল/ভিনেগার, মাছ, মুরগি) অনুসরণ করেন তাদের বাচনিক বুদ্ধিমত্তা অনেক বেশি। অন্যদিকে শারীরিক অনুশীলনের মাধ্যমে ভাষাগত বিকাশ, জ্ঞানভিত্তিক দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে এমনটি বলেছেন গবেষকরা। ৫৯টি গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নিয়মিত শারীরিক অনুশীলন বুদ্ধিভিত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখে। সেডেন্টারি বা যাদের বেশির ভাগ সময় বসে কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম কম হয় তাদের ক্ষেত্রে কগনিটিভ ফাংশনে বা বুদ্ধিবৃত্তিক কাজে নেতিবাচক প্রভাব ফেলে। এরকম কর্মীদের ওপর ১২ সপ্তাহের একটা ইন্টারভেনশন প্রোগ্রাম চালানোর পর দেখা গেছে, তাদের বাচনিক স্বতঃস্ফূর্ততা বেড়েছে। প্রতি সপ্তাহে ৩০ মিনিট ব্যায়ামের কারণে মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন ঘটে যা একটি গবেষণাপত্রে এসেছে এভাবে যে, মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পায়, হোয়াইট ম্যাটারের ঘনত্ব বৃদ্ধি পায় এবং বাচনিক দক্ষতা বৃদ্ধি পায়।

    আমরা সাধারণভাবে জানি যে, জিন এবং পরিবেশ নির্ধারণ করে একটি শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ কেমন হবে। তাই সম্প্রতি জমজ বাচ্চারা যারা একই জিন ও পরিবেশ শেয়ার করে তাদের মধ্যে একটি জরিপ চালিয়ে দেখা হয় যে, খাদ্যগ্রহণ এবং ব্যায়ামের তারতম্যের কারণে তাদের মধ্যে কোনো পার্থক্য হয় কিনা। ওপরের সকল গবেষণার মতো এই জরিপও উপসংহারে আসে যে, জিনগত এবং পরিবেশগত কারণের বাইরেও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপরিমিত খাবার এবং ব্যায়াম বা শারীরিক পরিশ্রমবিহীন বাচ্চারা পরিণত বয়সে বুদ্ধিবৃত্তিক বিকাশে পিছিয়ে পড়ে।

    The Role of Adolescent Nutrition and Physical Activity in the Prediction of Verbal Intelligence during Early Adulthood: A Genetically Informed Analysis of Twin Pairs Dylan B. Jackson 1,* and Kevin M. Beaver 2,3 International Journal Environmental Research and Public Health ISSN 1660-4601 www.mdpi.com/journal/ijerph

    • ডা. সাদিয়া আফরিন
    • রেসিডেন্ড এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি)
    • বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    বুদ্ধি বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ স্মৃতিশক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসবসময় কোনো না কোনো কল্পনা আমার মাথায় চলে আসে
    Next Article আমার মেয়ে পরিচিতদের সাথে সত্য এবং অপরিচিতদের সাথে মিথ্যা কথা বলে, কেন এমন করে?
    Moner Khabor

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.