সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ লাভ করেছেন ডা. আহমেদ রিয়াদ চৌধুরী। তিনি বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান।
ডা. আহমেদ রিয়াদ চৌধুরী এমবিবিএস ও এম.ফিল (মনোরোগবিদ্যা) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তাঁর এ সাফল্যে “মনের খবর” পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । একই সঙ্গে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করছি।

