Close Menu
    What's Hot

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মন ও ক্রীড়া November 16, 2026

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      Recent

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘‘সম্পর্ক ভাঙায় হতাশ হয়ে পড়েছি’’
    দিনের চিঠি

    ‘‘সম্পর্ক ভাঙায় হতাশ হয়ে পড়েছি’’

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 11, 2023Updated:March 11, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    চিঠি : একটি মেয়ের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক ছিল। দুজনই চেয়েছিলাম পারিবারিকভাবে আমাদের বিয়েটা হোক। তাই আমাদের নিজ নিজ পরিবারকে জানাই। একটি কারণে দুই ফ্যামিলিই আমাদের সম্পর্কে প্রথমে আপত্তি করলেও পরে আমাদের চেষ্টায় তাদের রাজি করাই। ওই মেয়ের বাড়িতে আমার পরিবার কথা বলতে যায় এবং বছরখানেকের মধ্য বিয়ে হওয়ার ব্যাপারে মৌখিকভাবে কথা দিয়ে আসে। এর কয়েক মাস পর হঠাৎই মেয়েটি আমাকে জানায়, সে আর এই বিয়েতে রাজি নয় এবং আমার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়। তার মা-বাবাকেও এই বিয়েতে অসম্মতি জানায়। আমাদের সম্পর্কের ব্যাপারে দুই পরিবারের আত্মীয়স্বজন সবাই জানতেন এবং শিগগিরই আমাদের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ মেয়েটির এমন অস্বাভাবিক আচরণের কারণে আমি ও আমার পরিবার এবং মেয়েটির পরিবারও অবাক হয়ে পড়ি। মেয়েটির সঙ্গে আমার কোনো ধরনের ঝগড়া বা মনোমালিন্য ছিল না। তারপরও তার এমন অতর্কিত সিদ্ধান্তে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। সেখান থেকে এখন পর্যন্ত আমি অত্যন্ত ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। করণীয় কী?

    – মুনেম, জিগাতলা, ঢাকা

    উত্তর : আপনি যে বিষয়টি নিয়ে লিখেছেন, সেটি সত্যিই একটি কষ্টকর ঘটনা। আপনার মন খারাপ হয়েছে, এটা কিন্তু অস্বাভাবিক নয়। মানসিক ভাবে বিচলিত হওয়ার বা ভেঙে পড়ারও যথেষ্ট কারন আছে। যেকোনো কমিটমেন্ট বা চুক্তির বরখেলাপ হলেই কষ্ট হয়। সেখানে জীবনের বড় একটা সিদ্ধান্ত যদি এমন ভাবে নষ্ট হয় তবে অবশ্যই সেটা দুঃখজনক।

    আপনার দিক থেকে যা করনীয় হতে পারে সেটি হলো এই রিলেশনটা টিকিয়ে রাখলে আপনার জন্য সুবিধা-অসুবিধা কোনটা কতটুকু হতে পারে তা দ্রুত অনুধাবন করা। এটাও সত্যি যে রিলেশন লাভ ক্ষতি হিসেব করে হয় না। তারপরও এখন আপনার জন্য এটি একটি প্রশ্ন! সেই সাথে হিসেব করতে হবে, মেয়েটির কি কি দিক আছে যেটি আপনি ভালো করে জানেন। সেই দিকগুলোকে ধরে আগাতে পারেন।

    এখানে আপনার পছন্দ না হলেও একটি সত্যি কথা বলি, সেটি হলো আপনারা যখন ঠিক করেছিলেন বিয়ে করবেন তখন এতো লম্বা সময়ের জন্য টাইম ফিক্স করা ভালো হয়নি। হয় কিছু না করতেন অথবা এনগেজমেন্ট করে নিতেন। এটি আপনার মনে আনার জন্যই কথটি বললাম।

    শেষ কথা হলো, সময় আর অবস্থা সবসময়ই পরিবর্তন হতে পারে। আপনি দ্রুত কষ্ট কাটিয়ে উঠে নতুন। মেয়েটির সাথে সম্পর্ক উন্নতি হলে ভালো। তা- না হলেও জীবন সুন্দর করে সাজাতে আপনাকে নতুন করে ভাবতে শুরু করতে হবে। মনে রাখবেন কোনোভাবেই আপনি আপনার প্রতিদিনের কাজ ফেলে রাখবেন না। যত কিছুই হোক আপনার উপর সকাল থেকে রাত পর্যন্ত যা যা দায়িত্ব আছে তা তা সময়মতো সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। এতে করে আপনার সমস্যা সমাধান করার ক্ষমতা এবং নিজের ওপর আস্থা বাড়বে। সঠিক সিদ্ধান্ত নিতেও সহায়ক হবে।

    যদি আপনার প্রতিদিনের কাজে ব্যাপক সমস্যা হয়ে তবে সরাসরি দেখা করে মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা নিতে পারেন। আপনার বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারেন। আশা করছি দ্রুত সমস্যা পিছনে ফেলে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন। ভালো থাকুন। মনের খবরের সাথে থাকুন।

    • পরামর্শ দিয়েছেন,
      অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
      অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
      কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

    [প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    /এসএস/মনেরখবর

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব ডিপ্রেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞ মানসিক রোগ সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরাগ প্রকাশের গ্রহণযোগ্য উপায়
    Next Article ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    November 16, 2026

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    November 15, 2026

    সন্তান স্কুলে যাওয়ার কথা বললেই পেট ব্যথা, মাথা ব্যথা বা বমি বমি ভাবের কথা বলে

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 16, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    অনলাইন গ্যাম্বলিং অর্থাৎ অনলাইনে জুয়া খেলা কি শুধু একটি খেলা নাকি নেশা? মনে…

    প্রবীণের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.