Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর আচরণগত সমস্যা ও করণীয়
    শিশু কিশোর

    শিশুর আচরণগত সমস্যা ও করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 8, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের অবসাদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যে কোনো শিশুর বিকাশের সাথে সাথে কিছু কিছু আচরণগত সমস্যা দেখা দিতে পারে। এ সময় অভিভাবকদের ধৈর্য না হারিয়ে বরং একটু বেশি সচেতন হতে হবে।
    এ রচনায় শিশুদের এমন কিছু আচরণগত সমস্যা ও অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হলো :
    বদমেজাজি বা ভিন্ন স্বভাবের শিশু
    সাধারণত দু থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। এ ধরনের শিশুরা সব কাজে এবং আচরণে নেতিবাচক মনোভাব পোষণ করে। তাদের সংশোধন করানোর জন্য যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, তাদের নেতিবাচক মনোভাব ততই বেড়ে যায়।
    করণীয়
    •    শিশুদের এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে অভিভাবকদের বিপুল ধৈর্য্য প্রদর্শন ও ভালো আচরণ করতে হবে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। শিশুকে এ সময় কোনোভাবেই বকাবকি বা মারধর করা যাবে না। খেয়াল রাখতে হবে, এ সময় অভিভাবকদের ব্যবহার যেন শিশুর কাছে সবসময় ইতিবাচক বা পজিটিভ থাকে।
    •    শিশুদের ভুলত্রুটিগুলো এমনভাবে তাদের সামনে তুলে ধরতে হবে, যেন তারা বুঝতে পারে যে, পরিবারের সবাই জানে তার নেতিবাচক মনোভাবের পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। তবে পাশাপাশি এর সাথে তাকে এটাও ভালোভাবে বোঝাতে হবে যে, তার এ ধরণের আচরণ করা ঠিক নয়। আচরণ পরিবর্তনের সুযোগ হিসেবে শিশুদের তাদের অধিকতর পছন্দের কাজকে বেছে নেওয়ার সুযোগ করে দিতে হবে।
    •    শিশু যদি মারাত্মক ধরনের কোনো ভুল বা অপরাধ করে থাকে (যেমন : কারও সঙ্গে দুর্ব্যবহার, কাউকে মারা, চুরি, গালাগাল, ভাঙচুর ইত্যাদি),  তাহলে পরবর্তী সময়ে এর জন্য ক্ষমা চাওয়া, জিনিস ফেরত দেওয়া ইত্যাদি করা শিশুকে সুকৌশলে শেখাতে হবে।
    বেশি চটপটে শিশু (হাইপার একটিভ চাইল্ড)
    •    এ ধরনের শিশুরা বাড়াবাড়ি রকমের কর্মচঞ্চল থাকে। তবে তারা কোনো কিছুতেই তেমন মনোযোগ দিতে চায় না। আবার কখনো কখনো বেশ উগ্র আচরণ করে। এদের মেজাজও সবসময় খিটখিটে থাকে।
    •    এ ধরনের শিশুদের ঘুম হয় কম। তারা সহজে কাউকে বন্ধু বানায় না। আবার পোশাক-আশাক আর আচার-ব্যবহারে এরা হয় খুব অগোছালো।
    •    এরা খুব দ্রুত কথা বলে। আর অধিকাংশ সময়েই এভাবে কথা বলতে গেলে বাধাগ্রস্ত হয়।
    •    লেখাপড়ায় এ জাতীয় শিশুরা সাধারণত অমনোযোগী হয়। যদিও তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকে।
    ¬করণীয়
    •    প্রথমেই অভিভাবকদের বুঝতে হবে, এটা কঠিন কোনো সমস্যা নয়। শিশুর প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করে এবং ধৈর্য্য ধারণ করে এসবের সমাধান করতে হবে।  এক্ষেত্রে প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে।
    •    এ জাতীয় শিশুদের চোখের বা শ্রবণেন্দ্রিয়ের কোনো সমস্যা  আছে কি না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা পরীক্ষা করে দেখুন। বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা আছে কিনা তাও দেখতে হবে।
    •    স্কুল বা প্রাইভেট টিউটরের কাছে শিশুদের এ ধরনের সমস্যার কথা জানাতে হবে এবং তাদের সাথে পরামর্শ করে শিশুর পড়ার রুটিন ঠিক করে নিতে হবে।
    আঙুল চোষা, ¬দাঁতে দাঁত ঘষা বা নখ কামড়ানো
    •    অভিভাবকরা সচরাচর যেসব শিশুর প্রতি অবহেলা করে থাকেন, সে ধরনের শিশুদেরই এসব সমস্যা বেশি দেখা যায়। এরকম কোনো আচরণ করে থাকলে এ ব্যাপারে সচেতন হতে হবে।
    •    শিশুদের যথাসম্ভব উৎফুল্ল পরিবেশে রাখতে হবে। তাদের বোঝাতে হবে যে, এই সব অভ্যাস ঠিক নয় এবং এগুলো তাদের শরীরের জন্য ক্ষতিকর।
    •    যে শিশুদের আঙুল চোষার অভ্যাস আছে, তাদের নখ সবসময় ছোট করে কেটে রাখতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে এবং অপুষ্টি ও কৃমি থাকলে  চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করতে হবে। এর বাইরে আঙুল না-চোষার জন্য কোনো তেতো ধরনের জলীয় পদার্থ আঙুলে লাগিয়ে রাখা যেতে পারে।
    •    শিশু তার বদ-অভ্যাস যদি অল্প সময়ের জন্যও (বা সাময়িকভাবে) ত্যাগ করে, তার জন্যও শিশুকে খুবই প্রশংসা করুন। সম্ভব হলে এর জন্য তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করুন।

    আচরণগত সমস্যা বদমেজাজি শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদূরে রাখুন কর্মক্ষেত্রের ক্লান্তি
    Next Article ভালোবাসা মাদকের মত!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আমার মেয়ে পরিচিতদের সাথে সত্য এবং অপরিচিতদের সাথে মিথ্যা কথা বলে, কেন এমন করে?

    August 2, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.