Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিল্পীদের একাকিত্ব তুলে ধরার অভিনব প্রকল্প
    আন্তর্জাতিক

    শিল্পীদের একাকিত্ব তুলে ধরার অভিনব প্রকল্প

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরMarch 11, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিল্পীদের একাকিত্ব তুলে ধরার অভিনব প্রকল্প
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা সংকটের ফলে অন্যান্য অনেক পেশার মতো শিল্পীরাও কার্যত একঘরে হয়ে পড়েছেন৷ জার্মানিতে এক অভিনব প্রকল্পের মাধ্যমে তাঁদের একাকিত্ব ও সার্বিক পরিস্থিতির পরিণতি তুলে ধরা হচ্ছে৷

    জার্মানির দক্ষিণে ফ্রাইবুর্গ শহরের থিয়েটারের অভিনেতারা পিভিসি পলিমারের তৈরি বিশাল বুদবুদের মধ্যে পারফর্মেন্স দেখাচ্ছেন৷ জার্মান শিল্পী ফ্লোরিয়ান মেনার্টের মাথায় এই আইডিয়া এসেছিল৷ এমন অভিনব মঞ্চায়নের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘‘যেমন সংগীতশিল্পী নিজের বুদবুদের মধ্যে বাজনা বাজালে শুধু নিজেই শুনতে পান৷ অন্যান্য সংগীতশিল্পীর সঙ্গে আদানপ্রদানের কোনো উপায় থাকে না৷ অভিনেতাও শুধু নিজের কণ্ঠ শুনতে পান৷ আমি এভাবে সংস্কৃতি জগতের বিভিন্ন শাখা এবং বয়স্ক মানুষের একাকিত্ববোধ তুলে ধরার চেষ্টা করছি৷’’

    করোনা মহামারির কারণে প্রয়োজনীয় দূরত্ব মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে, ‘সোশাল ডিস্টেন্স স্ট্যাক্স’ নামের ছবির প্রকল্পের মাধ্যমে ফ্লোরিয়ান মেনার্ট তা ফুটিয়ে তুলতে চান৷ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নৈকট্যের গুরুত্বের প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করছেন৷ গাছের ডালের মঞ্চসজ্জার মাঝে বুদবুদের মধ্যে ফ্রাইবুর্গের থিয়েটারের অভিনেতাদের তিনি স্থান দিচ্ছেন৷ ভিক্টর কালেরো তাদেরই একজন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘এমন এক বুদবুদে ঢুকে গড়াতে গড়াতে শিঙা তুলে ধরছি৷ তারপর কয়েক বার লাফ মেরে উপরে উঠে বেশ নান্দনিকভাবে দর্শকদের কাছাকাছি উড়ে যাচ্ছি৷ ফলে হাসি পেয়ে গেল৷’’

    বাস্তবে অবশ্য সবকিছু এমন এলোমেলো হবে না৷ তবে অভিনেতা-বোঝাই বুদবুদ ঠিকমতো সাজানো মোটেই সহজ কাজ নয়৷ এ ক্ষেত্রে টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্যবস্থাপনা সম্পর্কে ফ্লোরিয়ান মেনার্ট বলেন, ‘‘আমাদের এবার ভাবতে হবে, আর একজন কোনদিকে যাবে? তোমাদের খালি বুদবুদে ঢুকতে হবে, তার জন্য আট মিনিট সময় লাগবে৷ আমরা সব বুদবুদ একসঙ্গে ফোলাবো৷’’

    অভিনেতারা বিভিন্ন নাটকের কস্টিউম পরে একে একে নিজেদের বুদবুদে প্রবেশ করেন৷ বুদবুদের ভেতরটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় বলে ছবি তোলার জন্য ফ্লোরিয়ানের হাতে মাত্র ১৫ মিনিট সময় থাকে৷ পুরোটাই টিম-ওয়ার্কের ফসল৷

    কয়েক সপ্তাহ আগে ফ্লোরিয়ান স্টুটগার্ট শহরের ফিলহার্মোনি অর্কেস্ট্রার সংগীতশিল্পীদের কনসার্টের পোশাক পরে ও বাজনা সঙ্গে নিয়ে বুদবুদে প্রবেশের অনুরোধ করেছিলেন৷ সবাই মিলে সংগীত পরিবেশন করার সময় অভিনব ছবি তোলা হয়েছিল৷ ফ্লোরিয়ান মেনার্ট বলেন, ‘‘আমার কাজের তাড়নার মূলে থাকে এমন এক সমস্যা, যা নিয়ে আমার মাথাব্যথা রয়েছে অথচ কোনো সমাধানসূত্র নেই৷’’

    ‘সোশাল ডিস্টেন্স স্ট্যাক্স’ প্রকল্পের আওতায় তিনি যে তথ্য সংরক্ষণ কর্মীদেরও ছবি তুলেছেন, সেটা কাকতালীয় ঘটনা নয়৷ কারণ করোনা মহামারির সময় যোগাযোগ আরও বেশি ডিজিটাল হয়ে ওঠার অর্থ কী, সেই প্রশ্নও তাঁকে ভাবাচ্ছে৷

    ফ্লোরিয়ান মেনার্ট একজন কনসেপ্ট আর্টিস্ট৷ ২০১৪ সালে তিনি ‘হিউম্যান ট্র্যাক্স’ নামের এক ভিডিও এক্সপেরিমেন্ট প্রকাশ করেন৷ বিশাল আকারে নজরদারির প্রভাবই ছিল সেই শিল্পকর্মের বিষয়বস্তু৷ ২০১৫ সালে তিনি ভিড়ে ঠাসা শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলির প্রতি নজর আকর্ষণ করতে শরণার্থীদের এক স্তূপ সৃষ্টি করেছিলেন৷ ২০১৯ সালে ‘তথ্যের উপকরণ হিসেবে মানুষ’ শিরোনামে তিনি স্মার্টফোন হাতে কিশোরকিশোরীদের বিষয়বস্তু করেছিলেন৷ এবার স্বচ্ছ বুদবুদ নিয়ে কাজ করছেন তিনি৷ ফ্লোরিয়ান প্রত্যেকটি দৃশ্য ভেবেচিন্তে পরিকল্পনা করেন৷ এক ফটো সিরিজের অংশ হিসেবে খেলোয়াড়রা নিজেদের ছোট গল্প শুনিয়েছেন৷ শুটিংয়ের সময়ে তাঁরা নাটকের ছোট দৃশ্য পরিবেশনা করেছেন৷

    কিন্তু কৃত্রিম পিভিসি-বুদবুদের মধ্যে ঠিক কেমন অনুভূতি হয়? সংগীতশিল্পী হিসেবে ফ্রিডেরিকে হেস-গানিয়ঁ বলেন, ‘‘ধ্বনির জন্য একেবারেই ভালো নয়৷ প্রথমেই আমার কান যেন বুজে যাচ্ছিল৷ কিন্তু বেশ ইন্টারেস্টিং অভিজ্ঞতা বটে৷ শেষ পর্যন্ত কী হয়, তা জানতে আমি খুবই আগ্রহী৷ সংগীত পরিবেশনের যে কোনো সুযোগ পেলেই আমরা খুশি৷’’

    অত্যন্ত কাকতালীয়ভাবে এই আইডিয়া ফ্লোরিয়ান মেনার্টের মাথায় এসেছিল৷ তিনি বলেন, ‘‘করোনা সংকটের কারণে অন্য একটি প্রকল্প আমি করতে পারি নি৷ সেখানেও ফোলানো বস্তু নিয়ে কাজ করার কথা ছিল৷ সে বিষয়ে গবেষণা করতে গিয়ে বাতাসভরা বুদবুদের সন্ধান পেয়েছিলাম৷’’

    করোনা মহামারির কারণে ফ্লোরিয়ান মেনার্ট নিজের ছবিগুলি আপাতত শুধু ডিজিটাল পদ্ধতিতে নিজের ওয়েবসাইটে প্রকাশ করছেন৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি স্টুটগার্ট শহরের ব্যালের নর্তকীদের ছবি তুলবেন৷ ২০২১ সালে সম্ভব হলে তিনি এক প্রদর্শনী আয়োজন করে ছবিগুলি দেখাতে চান৷

    সূত্র: ডয়চে ভেলে।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএশিয়ান জার্নাল অব সাইকিয়াট্রি’র সম্পাদনা পর্ষদে ডা. তারিক সুমন
    Next Article মুভমেন্ট থেরাপি বা ডান্স থেরাপি
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.