Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাস্টারবেশন বৈজ্ঞানিক ভাবে ক্ষতিকর নয়
    প্রশ্ন-উত্তর

    মাস্টারবেশন বৈজ্ঞানিক ভাবে ক্ষতিকর নয়

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবDecember 15, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অনার্স দ্বিতীয় বর্ষে। আমার পড়াশোনায় মনোযোগ নাই। আমি সবসময় হতাশায় ভুগি। কারো সাথে মিশতে ইচ্ছে হয় না। আমি মোটা তাই হয়ত সবার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করি। আমার ফাস্ট ইয়ারের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি আরো হতাশায় ভুগছি। আমার একটা যৌন সমস্যা আছে। সপ্তাহে ৪-৫ বার মাস্টারবেশন করতে হয়। এই বদ অভ্যাস থেকে বের হতে চাচ্ছি। আজ দুই বছর আমি এটা করছি। আর পড়ার টেবিলে বসলেও মনোযোগ দিতে পারি না। রাতে ঘুম হয় না। আমি এসব থেকে মুক্তি পেতে চাই। আমাকে পরামর্শ দিলে খুবই উপকার হবে।

    পরামর্শ: মনের খবর পড়ার জন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরো কিছু বিষয় জানার ছিলো, যা এখানে উল্লেখ করা হয়নি। যেমন আপনি এসব সমস্যার জন্য আগে ডাক্তার দেখিয়েছেন কিনা? দেখালে তারা আপনাকে কি বলেছে? কোনো পরীক্ষা করিয়েছেন কিনা? আপনি লিখেছেন, আপনি মোটা হয়ে গেছেন। জানার দরকার ছিল, মোটা কি আগে থেকে ছিলেন নাকি মন খারাপ লাগার পর থেকে মোটা হওয়া শুরু হয়েছে? এসব বিষয়ে জানাটা দরকার ছিলো।
    আপনি সমস্যার কথা লিখতে গিয়ে লিখেছেন, ‘আমার পড়াশোনায় মনোযোগ নাই। আমি সবসময় হতাশায় ভুগি। কারো সাথে মিশতে ইচ্ছে হয় না’। আবার লিখেছেন, ‘পড়ার টেবিলে বসলেও মনোযোগ দিতে পারি না। রাতে ঘুম হয় না’। এখানে উল্লেখ করা প্রত্যেকটি উপসর্গই বিষন্নতা বা ডিপ্রেশনের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ বলা যায় আপনি বিষন্নতায় ভুগছেন। যখন কোনো সমস্যা সেই মানুষটির কাজে সমস্যা করে, তখন তার অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত। যা আপানর ক্ষেত্রেও প্রযোজ্য।
    সমস্যাগুলোর দুটো কারণ থাকতে পারে, যেমন মোটা হয়ে যাওয়া, ভালো না লাগা, মনোযোগ না থাকা এসব কিন্তু শারীরিক কোনো কোনো সমস্যার কারণেও হতে পারে। অর্থাৎ শারীরিক কারণেও মনের সমস্যা হয়, যা আপনার ক্ষেত্রেও হয়ে থাকতে পারে। এর প্রধান কারণ হতে পারে থাইরয়েড বা অন্য কোনো হরমোন। এছাড়া কোনো ওষুধ আগে থেকে খান কিনা সেটা জানাও প্রয়োজন ছিলো।
    আর দ্বিতীয় যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, সেটাকে বলেছেন যৌনসমস্যা হিসেবে। এটা আসলে যৌনসমস্যা নয় বরং এটি এক ধরনের যৌন আচরণ।
    মাস্টারবেশন এমনিতে অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে ক্ষতিকর নয়। সেটা যতবার বা যতদিন ধরেই চলতে থাকুক। কিন্তু অনেক সময় দেখা যায়, এ বিষয়ে চিন্তা করতে করতে বা এ নিয়ে অপরাধ বোধ কাজ করার জন্যও বিষন্নতা শুরু হতে পারে। সেই বিষন্নতা আপনার উপরের সব ধরনের সমস্যা করতে পারে। একই সাথে মোটা হওয়াতে সহায়তা করতে পারে।
    আমি আপনাকে বলবো অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করার জন্য। শরীরের সমস্যা বা যৌনাচরণের সমস্যা বা অন্য যেকোনো সমস্যার কারণেই হোক না কেন আপনার বিষন্নতার কারণ জানা প্রয়োজন। তারপর দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।
    আবারো ধন্যবাদ মনের খবরের সাথে থাকার জন্য।

    ক্ষতিকর বৈজ্ঞানিক মাস্টারবেশন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনলাইনে একটানা থাকলে বিষিয়ে ওঠে মন
    Next Article মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়ক কিছু অভ্যাস
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.