Close Menu
    What's Hot

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 19, 2026

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      Recent

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা
    মানসিক স্বাস্থ্য

    মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা

    ডা. মো. সালেহ উদ্দীনBy ডা. মো. সালেহ উদ্দীনDecember 3, 2016No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের দেশে স্বাক্ষরতা বলতে নিজের নাম লিখতে পারা বোঝানো হলেও বস্তুত স্বাক্ষরতার সংজ্ঞায় রয়েছে নানান হেরফের। রয়েছে নানান যুক্তি পালটা যুক্তি। অনেক সমাজবিজ্ঞানী আবার স্বাক্ষরতা বিষয়টিকে সামাজিক বৈষম্যের একটি ছদ্মবেশী হাতিয়ার বলেছেন। UNESCO এর সংজ্ঞানুযায়ী, ব্যক্তি কোনো বিষয়বস্তু সম্পর্কে লিখিত মাধ্যমে/মাধ্যম হতে (Document) জানানো বা নিজে  জানা, বোঝা, ধারণা পাওয়াকে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, স্বাক্ষরতা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারেন এবং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তিনি সমাজে স্বক্রিয় ভূমিকা রাখতে পারেন। UNICEF এর সংজ্ঞানুযায়ী, পড়তে ও লিখতে পারাকেই স্বাক্ষরতা বলা হয়েছে। অন্যান্য সংজ্ঞা গুলো পর্যালোচনা করলে দেখা যায়, গড়পড়তায় কোনো বিষয় সম্পর্কে পড়ে তা বুঝতে পারা এবং সাথে সাথে নিজের বক্তব্য লিখিত মাধ্যমে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ সাধন তথা সমাজে অংশগ্রহণ করাকেই স্বাক্ষরতা বলে। স্বাক্ষরতার নানা ধরন রয়েছে। তবে চিকিসাবিজ্ঞানে মূলত স্বাক্ষরতা বলতে শারীরিক স্বাস্থ্য স্বাক্ষরতা ও মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতাকেই বোঝানো হয়। এক্ষেত্রে Literacy বা স্বাক্ষরতার সাথে কিছুটা পার্থক্যও রয়েছে। এ লেখায় মূলতঃ মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা সম্পর্কিত প্রাথমিক ধারণা দেয়াই মূল লক্ষ্য। মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা সম্পর্কে আলোচনার পূর্বে, আমরা সামগ্রিক স্বাস্থ্য বিষয়ক স্বাক্ষরতার বিরাজমান একটি অতি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করব।
    বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পর্যায়ে স্বাস্থ্য সম্পর্কে ছাত্র ছাত্রীদের কি কি পাঠদান বা তথ্য দেয়া হয়, সে বিষয়ে আমি বিষদভাবে পর্যবেক্ষণ করার অভিপ্রায়ে “প্রাথমিক বিজ্ঞান” বইটিকে প্রাথমিক তথ্য (Primary Data) হিসেবে নির্ধারণ করি।  এতে দেখা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত “প্রাথমিক বিজ্ঞান” বইটি মূলত প্রণীত হয়েছে তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ ০৭ বছর থেকে ০৯ বছরের শিশুদের জন্য।  আর স্বাস্থ্য সম্পর্কে “স্বাস্থ্যবিধি” অধ্যায়টিতে নানান দিক তুলে ধরা হয়েছে। তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের “স্বাস্থ্যবিধি” অধ্যায়ে, স্বাস্থ্য ও রোগের ধারণা দেয়া হয়ছে। সাথে সাথে দেহ সুস্থ রাখার নানান দিক যেমনঃ পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, পানি ব্যবহার করা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয় উল্লেখ করা হয়ছে। রয়েছে কিছু ছবি যার মাধ্যমে শিক্ষার্থী বিষয়বস্তু সম্পর্কে ধারণাটা আর ভালো ভাবে পেতে পারে। তবে ০৫ পৃষ্ঠার এ অধ্যায়টিতে দু অক্ষরের “মন” শব্দটি খুজে পাওয়া যাইনি। চতুর্থ  শ্রেণীর “স্বাস্থ্যবিধি” অধ্যায়ে সুস্থ জীবন যাপন ও পানি বাহিত রোগ ও রোগের প্রতিকার সম্পর্কে বলা হয়ছে। আর পঞ্চম শ্রেণীর “স্বাস্থ্যবিধি” অধ্যায়ে সংক্রামক রোগ বলতে কি বোঝায়, কিভাবে বিস্তার লাভ করে, প্রকারভেদ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে উল্লেখ করা হয়ছে। আর এক্ষেত্রেও ব্যতিক্রম নয় অর্থাৎ মন বা মন বিষয়ক কোনো শব্দ বা বাক্য নেই কোনো পৃষ্ঠায়। সুতরাং বলা চলে বাংলাদেশের প্রাথমিক স্তরের বিজ্ঞান পাঠ্য পুস্তকের “স্বাস্থ্যবিধি” অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু শারীরিক স্বাস্থ্য কেন্দ্রিক।
    উপরোক্ত প্রেক্ষাপটে তাই “মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা” একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। “ মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা” র  মাধ্যমে একজন ব্যক্তি , “ মানসিক রোগের প্রাথমিক লক্ষণ সনাক্ত করতে পারেন, রোগের জন্য কোথায় কার কাছে যেতে হবে সে ধারণা রাখেন, রোগ প্রতিরোধ বিষয়ক সম্যক ধারণা রাখেন ”। অনেক গবেষক আবার মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতার সংজ্ঞার ক্ষেত্রে উপরোক্ত বিষয়াবলীর সাথে সাথে  সামাজিক নেতিবাচক ধারণা (Stigma) নির্মূলের দক্ষতাও অন্তর্ভুক্ত করেছেন। মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতায় অন্তর্ভুক্ত বিষয়াবলীর মধ্যেঃ মন কি, মানসিক স্বাস্থ্য কি, মানসিক সমস্যা বা রোগ কি, কিভাবে মানসিক সমস্যা বা রোগের উদ্ভব হয়, মানসিক সমস্যা বা রোগের লক্ষণ গুলো কি কি,  কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়,  কোন বিষয়গুলো মানসিক স্বাস্থ্যকে ঝুকির মধ্যে ফেলে, কোন বিষয়টি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সমস্যা বা রোগ হলে জরুরি ভিত্তিতে কি মানসিক স্বাস্থ্য সহায়তা নেয়া যায় এবং কোথায় কোন সংশ্লিষ্ট পেশাজীবির কাছে পরামর্শের জন্য যেতে হবে ইত্যাদি বিষয় উল্লেখযোগ্য। উন্নত দেশগুলোর সংশ্লিষ্ট পেশাজীবিগণ গবেষনার মাধ্যমে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতা নির্ণয় করেন। আর গবেষণা কর্মে তারা প্রচলিত অনেক ধরনের প্রশ্নমালা ব্যবহার করে থাকেন। এ প্রশ্নমালা গুলোর মাধ্যমে মানসিক রোগ যেমনঃ সিজোফ্রেনিয়া, বিষণ্নতা, ম্যানিয়া, উদ্বেগজনিত রোগ, এ ডি এইচ ডি (ADHD) ইত্যাদি সম্পর্কে মানুষের ধারণা আছে কিনা তা জানা যায়।
    এ বছরের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা (Psychological and Mental Health First Aid For All)”। এ লক্ষ্যে পৌঁছানোর একমাত্র ভিত্তি হলো, মানসিক স্বাস্থ্য স্বাক্ষরতার (MENTAL HEALTH LITERACY) হার বাড়ানো। আর এক্ষেত্রে অন্যান্য নানা জনসচেতনামূলক কর্মকান্ডের পাশাপাশি প্রাথমিক স্তরের বিজ্ঞান পাঠ্যপুস্তকে মানসিক স্বাস্থ্য বিষয়ক উপরোক্ত বিষয়গুলো (মন, মানসিক স্বাস্থ্য সমস্যা, মনোরোগ, প্রতিরোধ ও প্রতিকার) অন্তর্ভুক্তি করণ একটি মৌলিক এবং জরুরি বিষয়। সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহল অর্থাৎ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি ছোট্ট সিদ্ধান্ত হয়তো বাংলাদেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতায় আমূল পরিবর্তন করে দিতে পারে। প্রয়োজন এখন দ্রুত উদ্যোগ গ্রহণ। আশা করি অদূর ভবিষ্যতে মনোরোগবিদ, মনস্তত্ত্ববিদ ও অন্যান্য মানসিক স্বাস্থ্য কর্মীদের সমন্বিত প্রচেষ্টা এ উদ্যোগকে সাফল্যমন্ডিত করবে। তখন হয়তো শিশু, কিশোর, যুবা কিংবা বৃদ্ধ সকল বয়সের মানুষ বুঝতে শিখবেন, স্বাস্থ্য বলতে শরীর ও মনের একসাথে হাতে হাত ধরে হাঁটাকেই বোঝায়।  


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাস্তবতা মেনে নিয়ে চলতে পারাটাই ভালো থাকা: ফুটবলার কায়সার হামিদ
    Next Article রঙের ছোঁয়ায় মন আঁকি
    ডা. মো. সালেহ উদ্দীন

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 19, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন…

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.