Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক অস্থিরতায় করণীয়
    ফিচার

    মানসিক অস্থিরতায় করণীয়

    Moner KhaborBy Moner KhaborJuly 17, 2025No Comments3 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক অস্থিরতায় করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. শাহরিয়ার ফারুক
    সহকারী অধ্যাপক
    এডাল্ট সাইকিয়াট্রি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা।

    মানসিক অস্থিরতায় কখনো ভুগেননি এরকম মানুষ পাওয়া কঠিন। উদ্বিগ্নতা, বিষণ্ণতা, অতি উত্তেজনা এমনকি হতাশাতেও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা অনেক সময়ই খুবই কষ্টকর। তাই কখনো অস্থিরতা অনুভব করলে তা কমানোর জন্য কিছু কাজ করা যেতে পারে যেমন:

    ১। কী কারণে আপনার অস্থিরতা হচ্ছে তা খুঁজে বের করা খুবই জরুরি। সাধারণত চলমান কোনো মানসিক চাপ, জীবনের লক্ষ্যহীনতা এমনকি লক্ষ্য অর্জনে ব্যর্থতাও মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বর্তমান সময়ের আরেকটি সমস্যা হচ্ছে মোবাইল, ট্যাব, ল্যাপটপ অর্থাৎ স্ক্রিনের অতিমাত্রায় ব্যবহার। গবেষণায় দেখা যায়, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়া কিছু কিছু শারীরিক অসুস্থতাতেও মানসিক অস্থিরতার লক্ষণ দেখা দেয়। তাই অস্থিরতা দূর করতে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে কেন আপনার অস্থিরতা হচ্ছে।

    ২। মানসিক অস্থিরতা দূর করার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন: মেডিটেশন, মাইন্ড ফুলনেস ট্রেনিং কিংবা ব্রিদিং এক্সারসাইজ বা নিশ্বাসের ব্যায়াম। নিয়মিতভাবে এই পদ্ধতিগুলো চর্চা করলে মানসিক অস্থিরতা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায়।

    ৩। শরীর এবং মন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মানসিক অস্থিরতা দূর করার একটি অন্যতম উপায় হচ্ছে শারীরিকভাবে সচল থাকা। নিয়মিত ব্যায়াম অথবা হাঁটাহাঁটি বা অন্য কোনো শারীরিক পরিশ্রম আপনাকে মানসিক অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে।

    ৪। অগোছালোভাবে কাজ করা কিংবা কোন কাজের পর কোন কাজ করতে হবে তা ঠিকমতো বুঝে উঠতে না পারা মানসিক অস্থিরতার একটা বড়ো কারণ। তাই সব সময় চেষ্টা করুন গুছিয়ে কাজ করার। এটা অনেকটা অভ্যাসেরও বিষয় বটে। তাই যদি আপনার এই অভ্যাস না থেকে থাকে, তাহলে শুরু করুন। দৈনন্দিন কাজের একটি তালিকা তৈরি করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই তালিকা দেখুন। এরপর সেই তালিকা ধরে ধরে সারাদিনের কাজকর্ম শেষ করার চেষ্টা করুন। তালিকার সব কাজ হয়ত আপনি শেষ নাও করতে পারেন, যেগুলো শেষ হবে না সেগুলো আবার পরের দিনের তালিকায় যোগ করুন, দেখবেন মানসিক অস্থিরতা অনেকাংশই কমে যাবে।

    Magazine site ads

    ৫। অস্থিরতা কমাতে বই পড়তে পারেন। পছন্দের বইয়ের তালিকা তৈরি করুন, তারপর একটি একটি করে পড়তে শুরু করুন। চাইলে ডায়েরি লিখতে পারেন, গল্প লিখতে পারেন কিংবা এমনিতেও মনের কথা লিখে রাখতে পারেন। কোনো বিষয় নিয়ে অস্থিরতা হলে তাও কাগজে লিখতে পারেন। লেখার মাধ্যমেও মনের অস্থিরতা কমতে পারে।

    ৬। মানসিক অস্থিরতা কমানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ছয় থেকে আট ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সমস্যা হলে প্রথমে “স্লিপ হাইজিন” মেনে চলুন। তারপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তবে মানসিক অস্থিরতা কমাতে কিংবা ঘুমের পরিমাণ বাড়াতে নিজের ইচ্ছামতো ঘুমের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

    ৭। সুষম খাবার খাওয়ার অভ্যাস করুন। শর্করা বা চিনি জাতীয় খাবার পরিমাণে কম খান, শাকসবজি ফলমূল বেশি খান। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ধূমপান ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এগুলো আপনাকে সাময়িক কিছু মানসিক প্রশান্তি এনে দিতে পারে তবে দীর্ঘমেয়াদে এগুলি মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়।

    ৮। সামাজিক যোগাযোগ বৃদ্ধি করুন। সামাজিক যোগাযোগ বলতে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া নয় বরং বাস্তবে মানুষের সাথে কথা বলুন। আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে কথা বলুন, দেখা করুন। প্রতিবেশীর সাথে দেখা করুন, তাদের বাসায় যান কিংবা তাদেরকে নিজের বাসায় আমন্ত্রণ করুন। মনে রাখবেন, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার আপনাকে অসামাজিক করে তুলতে পারে যা আপনার মানসিক অস্থিরতা বাড়াবে বৈ কমাবে না।

    মনের খবর ম্যগাজিনে

    ৯। ধর্মীয় কাজে সময় ব্যয় করুন। পাশাপাশি নিজের শখের কাজের জন্যও একান্ত কিছু সময় আলাদা করুন। মানসিক অস্থিরতা কমাতে এই কাজগুলোও বেশ উপকারী।

    অতিরিক্ত মানসিক চাপ কী? কাদের অতিরিক্ত মানসিক চাপ হয়। আসুন জেনে নেই:

    আরও দেখুন- 

    • আচরণ, ইতিবাচক আচরণ এবং ‘না’ বলতে পারার পদ্ধতি ও প্রয়োজনীয়তা
    • মানসিক অস্থিরতা – উইকিপিডিয়া

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজুলাইয়ের ক্ষত সারাতে তরুণদের প্রস্তুত করছে HopeWave ও BAP
    Next Article শিশুদের পর্নো আসক্তির কারণ ও এর কুফল
    Moner Khabor

    Related Posts

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    September 29, 2026

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.