আজ ০২ এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মঈন উদ্দিন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) অধ্যাপক ডা. মতিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা এবং র্যালির নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ কবির হাসান পারভেজ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, অটিজম কী এবং কেন এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। বক্তারা জনসাধরণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অটিজম আক্রান্তদের জন্য সঠিক সময়ে দ্রুত চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। পরিশেষে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন-

