Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্বকাপ দেখার মনো-সামাজিক কারণ
    জীবনাচরণ

    বিশ্বকাপ দেখার মনো-সামাজিক কারণ

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 30, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফিফা ওয়ার্ল্ড কাপকে বলা হয় “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ”। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই ফুটবল বিশ্বকাপের আসর এবার বসেছে রাশিয়ায়। পৃথিবী জুড়ে প্রায় বিলিয়ন সংখ্যক দর্শক এই ফুটবল বিশ্বকাপ দেখে থাকে।
    পরিসংখ্যানের ভিত্তিতে দেখা গেছে, ২০১৪’র ফুটবল বিশ্বকাপ দেখেছে প্রায় ৩ বিলিয়ন দর্শক। এবং ফাইনাল গেমটি দেখেছিল প্রায় ১ বিলিয়ন মানুষ! স্বাভাবিকভাবেই সংখ্যাটা অনেক।
    বলা হয়, ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের মানুষের সর্বাধিক প্রিয় খেলা এই ফুটবল। ফুটবল খেলাটা কম সময়ে এবং অনেকে মিলে খেলা যায় বলে অনেকেই একে পছন্দের তালিকায় রেখে থাকেন। কিন্তু নিজে কোনো একটা খেলায় অংশ নেয়া আর তা দেখে উপভোগ করা দুটোর মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। কেনই বা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে আঠার মধ্যে বসে থেকে কে স্কোর করলো, কে জিতলো, কয় গোল হলো তার খবর রাখা হয়? কেন খেলা দেখা আমাদের কাছে এত উপভোগ্য?
    আজকের আর্টিকেলে কেন মানুষ টেলিভিশনে খেলা দেখা উপভোগ করে তার ৬টা কারণ বর্ণনা করবো।
    ১। গুড স্ট্রেসঃ
    আমরা প্রায় সবাই স্ট্রেস বা চাপের সাথে এঙ্কজাইটি বা উদ্বেগের এক ধরনের সম্পর্ক খুজি। এটাও সত্য যে, অতিরিক্ত স্ট্রেস কখনোই ভালো নয়। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের স্ট্রেস উপভোগ্য। এই স্ট্রেসকে মাঝেমধ্যে উত্তেজনাও বলা হয়ে থাকে। এই স্ট্রেস আবার খেলা উপভোগভিত্তিক স্ট্রেসও হতে পারে।
    সংক্ষেপে বলা যায়, যখন আমরা আমাদের প্রিয় দলকে দেখি বিপক্ষ দলের সাথে লড়াই করছে মাঠে, তখন আমরা একইসাথে অনুপ্রাণিত এবং উত্তেজিত বোধ করি, যা আমাদের একধরনের আনন্দদায়ক অনুভূতি দেয়।
    ২। আত্মমর্যাদাবোধঃ
    কোনো একটা দলের অন্তর্ভুক্ত হয়ে সেই দলের সমর্থন দেয়া আমাদের এক ধরনের ভালো অনুভূতি দেয়। প্রতিটি দলের সমর্থকরা নিজেদের সেই দলের একটা অংশ হিসেবে নিজেদের মনে করে। যখন কোনো একটা দল জিতে যায়, তখন অনেকক্ষেত্রেই সেই দলের সমর্থকদের বলতে শোনা যায়,”আমরা জিতে গেছি!” এটা যেন তাদের নিজেদেরই একটা প্রাপ্তি।
    একইভাবে ব্যাক্তির আত্মসম্মানের একটা চড়াই উৎরাই হয় তার দলের জয় বা হারের মাধ্যমে। পছন্দের দল জিতে গেলে এক ধরনের তৃপ্তি কাজ করে, নিজেদের কাছে তা একধরনের গর্বের বিষয়ে পরিণত হয়, যা কি-না সেই ব্যক্তির আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখে।
    ৩। সৌন্দর্যঃ
    খেলার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ক্রিস্টিয়ানো রোনালদোর একটা অসাধারণ কিক, ম্যানুয়েল নয়্যারের একটা অসাধারণ গোল সেইভ কিংবা মেসির একটা মনোমুগ্ধকর এসিস্ট- এই সবকিছুই আমাদের চোখের আরাম দেয়। আমরা মুগ্ধ হই এই খেলা দেখে।
    ৪। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোঃ
    হয়তো আপনি কোনো নির্দিষ্ট দল সমর্থন করেন না, খেলার সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করে না,খেলা দেখেও সেরকম উত্তেজনা অনুভব করেন না, তবু কী কারণে আপনি খেলা দেখতে আগ্রহী হোন? এর একটি কারণ হতে পারে পরিবার আর বন্ধুদের সাথে সময় কাটানো। টিভির সামনে একত্রে বসে একটি ভালো সময় কাটানো। এই খেলাটি হয়তো পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি অজুহাত হিসেবে দাঁড়ায়।
    ৫। অব্যাহতিঃ
    ঠিক খেলাধুলা ভক্ত নয়, এমন মানুষদেরও খেলা দেখতে বসে যাওয়ার পেছনে আরেকটি কারণ থাকতে পারে, বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য অব্যাহতি পাওয়া। খেলা প্রচণ্ড রকমের চিত্তাকর্ষক হতে পারে, যা কি-না একজনের মনোযোগের সবটুকু নিয়ে নেয়। তার উপর প্রতিটা ম্যাচের ফলাফল অনিশ্চিত থাকার কারণে উত্তেজনা থাকে টান টান। যার কারণে খেলা দেখতে বসলে একজন মানুষ কিছুক্ষণের জন্য হলেও বাস্তব জীবনের সকল উদ্বেগ, ঝামেলা থেকে মুক্তি পায়।
    ৬। বিনোদনঃ
    সর্বশেষ কথা হলো, খেলা, বিশেষ করে বিশ্বকাপ বা অলিম্পিকের মতো প্রধান প্রধান টুর্নামেন্ট একটি ভালো মুভি, কনসার্ট বা বইয়ের মতো বিনোদন দিতে পারে। এই টুর্নামেন্টগুলো অসাধারণ ক্যামেরা ওয়ার্ক দেখায়, সুন্দর ওপেনিং বা ক্লোজিং সিরিমনি থাকে আর সাথে থাকে খেলা দেখার উত্তেজনা। তাই সমর্থকরা খুব সহজেই এদিকে ধাবিত হয়।
    সংক্ষেপে বলা যায়, একজনে খেলার প্রতি আগ্রহ প্রকাশ করার বিভিন্ন ধরণের কারণ থাকতে পারে । এই তালিকাটাই তার সবটুকু নয়, বরং এই কারণগুলো মানুষ ভেদে ভিন্ন হয়।
    তথ্যসূত্র: সাইকসেন্ট্রাল ডটকমে প্রকাশিত Arash Emamzadeh  এর রচনা অবলম্বনে লিখেছেন মাইশা তাহসিন অর্থি।
    লিংক: https://blogs.psychcentral.com/fearless/2018/06/six-psychological-reasons-why-you-might-enjoy-watching-the-world-cup/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসঙ্গীত বাছাইয়ের ধরন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে যা নির্দেশ করে
    Next Article মানসিকভাবে অবমাননাকর সম্পর্কের কিছু সতর্কীকরণ নিদর্শন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.