Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিচ্ছিন্ন ও একা মানুষের আক্রমণাত্মক আচরণের হার বেশি
    ফিচার

    বিচ্ছিন্ন ও একা মানুষের আক্রমণাত্মক আচরণের হার বেশি

    Moner KhaborBy Moner KhaborJune 30, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রেহান (ছদ্মনাম) নামের একজন যুবকের অভিজ্ঞতা দিয়েই শুরু করি। একদিন রেহান ঘুম থেকে উঠে ফেসবুক মেসেঞ্জারে দেখতে পেল, তার সদ্য প্রয়াত বন্ধুর ফেসবুক আইডি থেকে তার কাছে অশ্লীল ভাষায় টেক্সট এসেছে। কিংবা পিউয়ের (ছদ্মনাম) অভিজ্ঞতাই ধরা যাক, পিউ এক দুপুরে দেখতে পেল তার একটি ব্যক্তিগত ছবি বিকৃত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে অপরিচিত শ’খানেক লোক নানা ভাষায় তাকে কটূক্তি করছে।

    ওপরের দুইটি ঘটনা সোশ্যাল মিডিয়ার যুগে খুব স্বাভাবিকই বলা যেতে পারে। কিন্তু এই দুইটি ঘটনা বিশ্লেষণের দাবি রাখে। এখানে রেহান আর পিউয়ের সঙ্গে যা হয়েছে, তাকে ইন্টারনেটের ভাষায় ‘ট্রল’ বলা হয়। কিন্তু এই তো এই বিশ বছর আগেও ট্রলের (Troll) বাংলা অর্থ ছিল ক্রিয়াবাচনে ‘নৌকার পেছনে পানির ভেতরে টোপ নাড়াচাড়া করে বড়শি দিয়ে মাছ ধরা’ এবং ব্যক্তিবাচনে ‘স্ক্যান্ডিনেভিয়ান পুরানের এক দানব’। অথচ হাতের মুঠোয় মুঠোফোন আর বিদ্যুৎগতির ইন্টারনেট মানুষের রোজকার জীবনে একটি অনবদ্য অংশ হয়ে দাঁড়িয়ে ট্রল শব্দটির অর্থ বদলিয়ে নতুন করে বানিয়েছে ‘ইন্টারনেটে কটূক্তি ও বিদ্বেষমূলক কথা ছড়ানো’।

    কিছু কিছু বিদেশি শব্দ যেমন আমাদের বাংলা ভাষায় নিজেকে পরিবর্তন না করেই অনূদিত হয়েছে, ট্রল আসলে সেরকমই একটি শব্দ, যার ভাবানুবাদ ‘ইন্টারনেটে কটূক্তি ও বিদ্বেষমূলক কথা ছড়ানো’। তবে একটি ট্রল তখনই ট্রল যখন সেটা তিনটি শর্ত পূরণ করবে। প্রথমত, যে ট্রল করবে তার পরিচয় হতে হবে অজ্ঞাত। দ্বিতীয়ত, ট্রল সামাজিক নীতি ও শৃঙ্খলাকে তোয়াক্কা করবে না। তৃতীয়ত, যারা ট্রল করবে অর্থাৎ ‘অন্যের প্রতি বিদ্বেষমূলক কটূক্তি করবে’ তারা সেটি করে একধরনের বিনোদন লাভ করবে।

    এটা নতুন করে প্রমাণের কিছু নেই যে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করতে শুরু করেছে এবং একইসঙ্গে আমাদের আচরণকেও প্রভাবিত করার চেষ্টা করছে। কাজেই যে ব্যক্তি ট্রলের শিকার হয়েছেন, তা তার মনোদৈহিক অবস্থা ও আচরণেও অস্বাভাবিকতা নিয়ে আসতে পারে। মনোবিদরা এমন ব্যক্তির ক্ষেত্রে ডিপ্রেশন এমনকি সুইসাইডেরও কেস হিস্ট্রি পেয়েছেন। কিন্তু কেন এমন আচরণ কিংবা কোন ধরনের মনস্তত্ত্ব কাজ করে ওপেন প্ল্যাটফর্মে অপরকে আক্রমণের মধ্যে? এটা নিয়েও কিন্তু বিস্তর গবেষণা হয়েছে। বেশ কয়েকটি স্বনামধন্য মেডিক্যাল জার্নালে এটা নিয়ে লেখাও প্রকাশিত হয়েছে। যারা ট্রল করেন, তাদের মনস্তত্ত্বকে মনোবিজ্ঞানীরা একটি নির্দিষ্ট ধারাতে ফেলতে সক্ষম হয়েছেন। মনোবিজ্ঞানীরা বলছেন, ট্রল করা মানুষরা যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেখায় তাকে Dark tetrad বলে।

    Dark tetrad মূলত আত্মমগ্নতা, মানসিক অস্থিরতা, প্রতারণা, অন্যকে পীড়ন করে আনন্দিত হওয়ার মানসিক বিকার এই চারটি স্তর নিয়ে গঠিত হয়। বিজ্ঞানীরা এটাও দেখিয়েছেন, তুলনামূলক পুরুষদের মধ্যেই এই মানসিকব্যাধির হার বেশি। ট্রল বা অন্যকে আঘাত করে পাওয়া অসুস্থ এই মানসিক বিনোদনকে অনেকসময় অ্যাডিকশনের পর্যায়ের সঙ্গেও তুলনা করা হয়। কারণ এখানে addictive nature of reward থাকে, যার মোহ dark tetrad personality এর লোকেরা কাটাতে পারে না।

    মানুষের অপরের প্রতি সহানুভূতি বা অ্যামপ্যাথির দুটি ভাগ আছে। একটি হচ্ছে কগনিটিভ আরেকটি হচ্ছে অ্যাফেক্টিভ। কগনিটিভ অ্যামপ্যাথি হচ্ছে-অন্য মানুষের অনুভূতি শনাক্ত করা এবং তা বুঝতে পারা। অ্যাফেক্টিভ হচ্ছে-অন্য মানুষের ব্যক্তিগত অনুভূতি অনুভব করার ক্ষমতা। dark tetrad personality বা যারা ট্রল করেন তাদের অ্যাফেক্টিভ অ্যামপ্যাথি কম থাকে কিন্তু কগনিটিভ অ্যামপ্যাথি বেশি থাকে। অর্থাৎ এই ধরনের মানুষেরা বোঝেন অপরের অনুভূতি কেমন কিংবা অপর মানুষেরা কেমন আচরণে আঘাত পান। কিন্তু যারা ট্রল করেন, সেই dark tetrad personality এর লোকেরা সেটাকে মোটেও পাত্তা দেন না। এ ক্ষেত্রে তাদের মোটিভেশন হচ্ছে atypical social rewards। সোজা বাংলায় ‘অপরের এই বিষয়টি নিয়ে তাকে আঘাত করতে আমার ভালো লাগে’ এই ধরনের মানসিকতা। আরেকটি গবেষণায় দেখা যায় যে, সামাজিকভাবে বিচ্ছিন্ন ও একাকিত্ব ধারণ করা মানুষের মধ্যে এমন আক্রমণাত্মক আচরণের হারটাও বেশি।

    তাহলে এই ট্রল নামের মানসিকব্যাধির সস্তা বিনোদন থেকে তথ্য প্রযুক্তির অবাধ যুগে নিজেকে নিরাপদ রাখার উপায় কী? ট্রল শিকারীদের হাত থেকেই বা নিস্তারের রাস্তা কোনটা? উত্তর-‘উপেক্ষা করা’। আপনার প্রতি একজন আক্রমণাত্মক কারণ সে আপনার প্রতিক্রিয়া দেখে নিজে অস্বাস্থ্যকর প্রশান্তি লাভ করতে চায় যা একটা চেইন রিয়্যাকশনের মতো। তাই তাকে উপেক্ষা করুন এবং তার কর্মকাণ্ডের প্রতি অপ্রতিক্রিয়াশীল হোন, এটাই নিঃসন্দেহে নিজের মানসিক সুস্থতা বজায় রাখার উপায়।

    ডা. ফাহিম আহসান আল রশিদ

    ইন্টারনেট আচরণ ট্রল ডার্ক টেট্রাড সাইবার বুলিং
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅল্পতেই রেগে যাই
    Next Article কিছুই মনে রাখতে পারি না
    Moner Khabor

    Related Posts

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.