Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাস্তব চিন্তা করতে পারি না
    দিনের চিঠি

    বাস্তব চিন্তা করতে পারি না

    Moner KhaborBy Moner KhaborMay 19, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমার নাম ফারজানা (ছদ্মনাম)। বয়স ২১ বছর। আমি আমার সমস্যাটি বলতে চাচ্ছি। আমার সমস্যা হলো আমার বাস্তববোধ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি বাস্তব চিন্তা করতে পারি না। সব সময় অবাস্তব চিন্তা করি। আমি নিজের ভেতর আলাদা একটা জগৎ তৈরি করেছি সেখানে আমি নিজেকে নানা জিনিস ভাবি, কখনো ফিল্মস্টার, কখনো নায়িকা, কখনো যাদুকর। আমি আরো ক্যারেক্টার তৈরি করে তাদের সাথে কথা বলি। বাস্তব কোনো চিন্তা বা অনুভূতি আমার মাঝে আসে না। মনে নিজেকে নানা জিনিস হিসেবে চিন্তা করি এবং মনের ভেতর তৈরি অন্য ক্যারেক্টারগুলোর সাথে কথা বলে আমার সারাদিন কেটে যায়। আমি ডাক্তার দেখিয়েছে, তারা আমাকে ডিপ্রেশনের ওষুধ দিয়েছে কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এর জন্য আমার পড়াশুনা এবং পারিবারিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে। দয়া করে কোনো উপায় বলুন।

    পরামর্শ: ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য। আপনার লেখা পড়ে প্রথমেই মনে আসল অর্থহীন’র সেই গানটার কথা। গানটির কথাগুলোই হয়ত আপনার বর্তমান অবস্থার সারাংশ হিসেবে বলা যাবে। গানটির লাইনগুলো হয়ত আপনিও জানেন-‘এই যে এখন যাচ্ছে সময়, বিরক্তি আর অবহেলায়, মনটা ছেড়ে অস্থিরতা পড়ছে ঢুকে গানের খাতায়… স্বপ্নপুরীর স্বপ্ন আমায়, জবাকুসুম ভাবতে শেখায়, কল্পলোকের কল্পনাতে বাস্তবতা দৌড়ে পালায়।’ বাস্তবতাকে তাড়িয়ে দিয়ে কল্পনাতেই এখন আপনার বাড়ি, কল্পনাতেই সুখ। যাই হোক, সমস্যা হয়ত বোঝা গেল। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? উত্তরে অনেক কিছুই আসতে পারে। গানটির প্রথম অংশেই তার কিছুটা আভাস দেয়া আছে। হতে পারে কোনো কারণে আপনি একঘেয়েমিতে আক্রান্ত বা বিরক্ত, জীবন নিয়ে হতাশাগ্রস্ত বা যেকোনো কারণে অস্থিরতায় ভুগছেন। এইসব কারণে বাস্তবতাকে মোকাবেলা করতে চাইছেন না বা করতে ভয় পাচ্ছেন। অথবা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। আর তাই, বাস্তবতাকে পাশ কাটিয়ে কল্পনাতে ডুবে থাকেন বা থাকার চেষ্টা করেন-যাতে বাস্তবতা আপনাকে কষ্ট না দিতে পারে। বলতে পারেন এক ধরনের পলায়নপর মনোভাব নিয়ে আগাচ্ছেন।

    সমস্যা হচ্ছে আপনি নিজেও হয়ত বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু স্বীকার করতে বা মেনে নিতে পারছেন না। কারণ, তা করতে গেলে আত্মসম্মানে লাগে। আর তাই আরো কল্পনাতে ডুবে থেকে সব ভুলে থাকতে চান। এটা এক ধরনের মনের প্রতিরোধ ব্যবস্থার অংশ হতে পারে, ইংরেজিতে যাকে বলে (Defence Mechanism)। আবার এটাও হতে পারে, আপনি একটু বেশি কল্পনাপ্রবণ, আপনার ব্যক্তিত্বের ধরনই এমন। এর বাইরেও আরো কিছু থাকলেও থাকতে পারে।

    কী করণীয়? যদি এই অতিরিক্ত কল্পনার অভ্যাস আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তবে প্রথম করণীয় নিকটস্থ মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) বা মনোবিদ (Psychologist) এর পরামর্শ নেয়া। উনি সার্বিক দিক বিবেচনা করে আপনার ঠিক কী কারণে এই সমস্যা সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন। তবে যে কারণেই হোক তা যদি মৃদু থেকে মাঝারি হয় তবে বিভিন্ন মনস্তাত্ত্বিক চিকিৎসা (Psychotherapy) নিলেই সমাধান আসবে আশা করা যায়। আর মাত্রা তীব্র হলে কিছু ওষুধেরও প্রয়োজন হতে পারে। ভালো থাকুন। ধন্যবাদ।

    পরামর্শ দিয়েছেন

    ডা. পঞ্চানন আচার্য্য

    সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

    মনোরোগবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

    অবাস্তব চিন্তা কল্পনার জগতে বসবাস প্রশ্নোত্তর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর ডিভাইস ব্যবহার: নিয়ন্ত্রণে করণীয়
    Next Article বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে BMU-তে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    November 1, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.