Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন: পর্ব ১
    যৌন স্বাস্থ্য

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন: পর্ব ১

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানFebruary 15, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌন রোগ চিকিৎসার পোস্টারে ছেয়ে গেছে ঢাকা। অলিতে গলিতে বাসা-বাড়ির দেয়ালে যৌন শক্তি বর্ধক ওষুধ আর চিকিৎসা কেন্দ্রের বিজ্ঞাপন সম্বলিত পোস্টার। এমনকি কোমলমতি শিশু কিশোরদের স্কুলের দেয়ালও বাদ যাচ্ছে না বিজ্ঞাপনের আওতা থেকে।

    sexlife

    বাসে-ট্রেনে লিফলেট-স্টিকারের জোয়ার দেখে মনে হয় পুরো দেশটাই বুঝি যৌন সমস্যায় ভুগছে। কোথাও বাস একটু থামা মাত্র বোরকা পরা নারীরা জানালা দিয়ে লিফলেট ছুঁড়ে মারে। লিফলেটগুলোর ভাষা খুব খোলামেলা। আগে বড় বড় বাস টার্মিনালে এমনটা দেখা যেত। এখন ছোট বড় প্রায় সব বাস স্ট্যান্ডে এইসব চিকিৎসা কেন্দ্রের ছড়াছড়ি। দুই-দশ গজের মধ্যে তাদের অবস্থান। চিকিৎসার বিষয় বলতে গেলে একটাই নারী পুরুষের গোপন রোগ। ক্যাবল টেলিভিশনগুলোর মাধ্যমেও চলে এমন বিজ্ঞাপন। আর যাদের পুঁজি কম, দোকান ভাড়া করে সেন্টার খুলতে পারে না ,তারা ভ্যানগাড়ির ওপর পসরা সাজিয়ে বসে। হাতে মাইক নিয়ে পর্নোগ্রাফির অ্যালবাম খুলে যৌন জ্ঞান বিতরণ করতে করতে ওষুধ বিক্রি করে। তারাও খোলামেলা ভাষায় কথা বলে। পথচারী আবাল-বৃদ্ধ-বনিতার সামনে তারা নারী-পুরুষের যৌন সমস্যার বিস্তারিত বিবরণ দেয়। সবার সামনে আ্যলবাম খুলে যৌনাঙ্গের ছবি দেখায়। দেখতে দেখতে বিষয়টা যেন গা সওয়া হয়ে গেছে ।

    মূলধারা মানে অ্যালোপ্যাথিক ওষুধের দোকানগুলোয় দেখা যায় বাহারি রকমের ভিটামিন, যৌন শক্তি বর্ধক ও মিলেনের সময় দীর্ঘকারী ওষুধের প্রদর্শনী। তাক ভর্তি থরে থরে সাজানো ওষুধ কোনোটার ওপর ফোলানো বাহুর ছবি, কোনোটায় আঙ্গুর-কমলা-বেদানা-নাশপতির ছবি।

    স্বল্প শিক্ষিত, অল্প বয়সী স্বল্প আয়ের মানুষই মূলত এসবের ক্রেতা। আগে এসব মানুষের হাতে টাকা ছিল না। গার্মেন্টস, গার্মেন্ট এক্সিসরিজ ও অন্যান্য সহযোগী কর্ম ক্ষেত্র তৈরি হওয়াতে এসব মানুষের হাতে টাকা এসেছে। ফলে তাদের জীবনের চাওয়া পাওয়া সমস্যাগুলো টাকার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। যদিও কোনো জরিপ আমার জানা নেই, তবুও এটুকু বলা যায়, নগরবাসী এসব মানুষের অন্যান্য আর পাচঁটা সমস্যার মধ্যে যৌন রোগ একটা বড় সমস্যা ।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাইকিয়াট্রি সেক্স কিনিক-এর কোঅর্ডিনেটর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবের সাথে কথা বলে জানা যায়, কম বয়সী দম্পতিদের যে সমস্যাটা বেশি তা হল দ্রুত বীর্যপাত। আর এই সমস্যার জন্য অনেক ক্ষেত্রে ডিভোর্সের হুমকির মধ্যে পড়তে হয় স্বামীকে। সংসার টিকিয়ে রাখার জন্য স্বামীরা তখন সহজ উপায় খোঁজে।

    এখন শুধু সামাজিক বা আর্থিক প্রয়োজন থেকে মেয়েরা বিয়ে করছে না। আর্থিকভাবে স্বাবলম্বী একটা মেয়ের কাছে ভাত-কাপড়ের চেয়ে শারিরীক এবং মানসিক প্রয়োজনটা বেশি প্রাধান্য পাচ্ছে। স্বামী অক্ষম হলে ডিভোর্স দিতে পিছপা হচ্ছে না। নীরব নিস্তব্ধ নিস্ক্রিয় পড়ে থেকে স্বামীকে যৌন সুখ দিতে মেয়েরা এখন আর আগের মতো অতটা রাজি নয়।

    প্রথম বিশ্বযুদ্ধের পরপরেই ইউরোপে নারীর অর্থনেতিক স্বাধীনতার সাথে তার যৌন আচরণের পরিবর্তন শুরু হয়েছিল। তখন পুরুষের সংখ্যা কমে গেলে নারীরা অধিক হারে কর্মক্ষেত্রে আসতে শুরু করে। উপার্জনক্ষম নারীরা নিজের প্রতি বেশী মনোযোগী হয়। এখন বাংলাদেশেও সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। গ্রাম ছেড়ে আসা মেয়েরা শহরে বাঁচার চেষ্টা করছে, নিজের পছন্দে বিয়ে করছে। অভিভাবক মহল আগের মত কঠোর থাকতে পারছে না। ঘরের বাহিরে একটি মেয়ে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না এই সিদ্ধান্ত এখন তার ওপরেই ছেড়ে দিতে হচ্ছে।

    শিক্ষায়ও নারীরা এগিয়ে যাচ্ছে পুরুষের তুলনায়। প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা তুলনামূলক মেয়েরা বেশি পাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন বিত্তে এমন অনেক স্বামীকে পাওয়া যাবে যার শিক্ষাগত যোগ্যতা তার স্ত্রীর তুলনায় কম। শিক্ষা ও অর্থ দুটোই নারীকে সিদ্ধান্ত গ্রহণের অনুকূল পরিবেশ যেমন তৈরি করে দিচ্ছে তেমন বাড়াচ্ছে জীবনের প্রতি সচেতনতা। পুরুষকে এখন একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। তাকে প্রমাণ করতে হচ্ছে, সে তার নারী সঙ্গীর কতটা উপযোগী। এতটা কঠোরভাবে না হলেও তাকে ভাবতে হচ্ছে তার নারী সঙ্গীর যৌন আকাঙ্ক্ষা নিয়ে।

    পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিজ্ঞাপনের ভাষাতেও। আগে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপনে একজন পুরুষকে উৎসাহিত করা সে কতাটা উত্তেজিত হবে-এই বলে। এখন বলা হচ্ছে, ওই ওষুধ খেয়ে সে তার যৌন সঙ্গীকে কতটা সুখী করতে পারবে।

    নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হবে, হতে থাকবে। এটাই স্বাভবিক। সভ্যতার পথ রোধ করা কোনো সুস্থ্য চিন্তা নয়। পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই আসল কথা। শহরময় বিজ্ঞাপনের ছড়াছড়ি দেখে যেমন যৌন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বোঝা যায় তেমনি নারীর যৌন আকাঙ্ক্ষার প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি যে বদলেছে তাও বোঝা যায়।
    কিন্তু প্রশ্ন হচ্ছে, আমদের মূলধারার চিকিৎসা ব্যবস্থা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত?

    ডা. এসএম আতিকুর রহমান
    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন ধারাবাহিক প্রতিবেদনের অন্যান্য পর্ব গুলো পড়তে পারেন এখান থেকে

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ২

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩

    বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন-পর্ব ৪


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের দায় নেবে না।

    যৌনজীবন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুস্থ থাকার জন্য কত ঘণ্টা ঘুমাবেন
    Next Article সুখী হোন বিবাহিত জীবনে
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    বার্ধক্যে যৌনস্বাস্থ্য

    September 7, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.