প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমার বয়স ১৯ বছর। গত এক বছর ধরে আমি কিছু মানসিক পরিবর্তন লক্ষ করতে থাকি যেমন, কোনো কাজে আগ্রহ না পাওয়া, পরীক্ষা-ভীতি, পড়াশুনায় অমনোযোগিতা, সবসময়ই অন্যরকম অনুভূতি হওয়া। এসব কারণে আমি খুবই ডিপ্রেসড হয়ে পড়ি, বিশেষ করে পড়াশুনায় পিছিয়ে পড়ি। গত কয়েকমাসে লক্ষ করছি আমার প্যানিক ডিজঅর্ডারজনিত সমস্যা। আমি বুঝতে না পেরে একজন এমবিবিএস ডাক্তারের (উনি মানসিক চিকিৎসক নন) সাথে কনসাল্ট করি। তিনি আমাকে Ginko biloba (0+1+1) এবং omesoft (0+0+1) তিন মাস খেতে বললেন। তিন মাস খাওয়ার পরেও কোনো আশানুরূপ ফল পেলাম না। সামনে এইচএসসি এক্সাম, পড়াশুনা করতে পারছি না দুশ্চিন্তায়। এ অবস্থায় আমার করণীয় কী হতে পারে?
রাশেদ হাসান, বগুড়া
অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব: প্রথম কথা হলো বিষয়টি নিয়ে ভয় পাবে না। তুমি যদি সঠিক চিকিৎসার ভেতর থাকতে পার তাহলে সম্পূর্ণ ভালো থাকবে। তুমি থাকো কোথায়? যেখানেই থাকো, কাছাকাছি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে পারলে ভালো হয়। আপাতত ট্যাবলেট ইসিটা ৫ মিগ্রা, সকালে একটা করে শুরু করতে পারো। সঙ্গে ট্যাবলেট পেইস ০.৫ মিগ্রা, সকালে অর্ধেক রাতে অর্ধেক। তোমার অন্য আর কোনো সমস্যা আছে কিনা, সেটার জন্য সরাসরি দেখানোই ভালো। ভালো থাকো।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
- অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

