আইকিউ (IQ) হলো বুদ্ধির পরিমাপ। আই কিউ ১৪৫ এর বেশি হলে আপনি জিনিয়াস, ১২০ থেকে ১৪৪ হলে আপনি ব্যতিক্রমী, ১১০-১১৯ হলে বেশি মাত্রায় স্বাভাবিক, ৯০-১০৯ হলে স্বাভাবিক এবং ৮০-৮৯ হলে আপনি নিম্ন পর্যায়ের স্বাভাবিক। কোনো ব্যক্তির আই কিউ যদি ৭০ থেকে ৭৯ এর ভেতর হয় তাহলে ধরে নিতে হবে তার বুদ্ধি স্বাভাবিকের চেয়ে খানিকটা কম। ৫০ থেকে ৬৯ এর মধ্যে হলে তার বুদ্ধি ভালোই কম বলতে হবে। ২০ থেকে ৪৯ এর মধ্যে হলে বুদ্ধি বেশি মাত্রায় কম আর যদি ২০ এর নিচে হয় তাহলে চরম মাত্রায় কম। আপনার আই কিউ ১১৫ এর বেশি? তাহলে জেনে রাখুন, ইচ্ছা করলে আপনি যেকোনো কঠিন কাজ করতে সক্ষম। তবে যার বুদ্ধি যত বেশি জীবনের সকল ক্ষেত্রে সে তত বেশি সফল এমন কোনো কথা নেই। বরং দেখা যায়, বেশি বুদ্ধির মানুষেরা প্রায়ই সংসার বা সামাজিক জীবনে অসফল।
পুরুষ মানুষের বৈষয়িক বুদ্ধি বেশি হয় অন্যদিকে নারীরা এগিয়ে থাকেন আবেগ আর কথার বুদ্ধিতে। জন্মের পর প্রথম ৬ মাস মাতৃদুগ্ধ পান করা শিশুদের আই কিউ বেশি হয়। জীবনের প্রথম ৩ বছরে ‘জাঙ্ক ফুড’ খাওয়া শিশুদের আই কিউ কম হয়। নিয়মিত স্কুলে গেলে বাচ্চাদের আই কিউ বাড়ে।
গবেষণায় দেখা যায়, কৌতুকপ্রিয় বা রসিক মানুষদের আই কিউ কিছুটা বেশি হয়। আইকিউ বাড়াতে চান? দাবা খেলুন, ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, আমিষ জাতীয় খাবার খান। কোনো কোনো গবেষকের মতে, নতুন নতুন ভাষা শেখা আর বাদ্যযন্ত্র বাজানো শেখা আপনার আই কিউ বাড়াতে পারে।
বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলীর আই কিউ ছিল ৭৮। বিজ্ঞানী আইনস্টাইনের আই কিউ ছিল ১৬০ আর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আই কিউ ছিল ২২০।
জাতিগত গড় আই কিউ এ সবচেয়ে এগিয়ে হংকং ও সিঙ্গাপুর, তাদের গড় আই কিউ ১০৮। চীন ও জাপানের ১০৫, যুক্তরাষ্ট্রের ৯৮, কানাডার ১০১। ভারতের ৮১ ও বাংলাদেশের ৭৭ (তালিকায় ৮৯ তম)।
তথ্য সূত্র
https://www.worlddata.info/iq-by-country.php)
- ডা. শাহরিয়ার ফারুক অনিক
- মনোরোগ বিশেষজ্ঞ, রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ
- শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া।

