Close Menu
    What's Hot

    মোবাইল গেম, টিভি সিরিয়াল, অনলাইন গেম ও অতিরিক্ত ডিজিটাল ব্যবহারের আসক্তি কীভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং কীভাবে এই আসক্তি প্রতিরোধ করা যায়, তা জানুন।

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডিপ্রেশন যখন দেখা দেয় তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে
    প্রশ্ন-উত্তর

    ডিপ্রেশন যখন দেখা দেয় তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে

    Moner KhaborBy Moner KhaborMarch 26, 2025No Comments3 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডিপ্রেশন যখন দেখা দেয় তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।Mk4c Ads

    প্রশ্ন – আমি একটা সরকারী মেডিকেলে চতুর্থ বর্ষে পড়ছি। ইন্টারমেডিয়েট পড়ার সময় কিছুদিন আমি একটা অদ্ভুত সমস্যায় ভুগেছিলাম। তখন- তালাটা লাগানো হলো নাকি দেখার জন্য খুলে দুবার লাগাতাম, বাইরে থেকে এসে প্রতিবার গোসল করতাম, গ্যাসের চুলাটা বন্ধ হয়েছে নাকি দেখতে চুলা অন করে আবার অফ করতাম, এই ধরনের সমস্যা আমার লেখাপড়ায় খুব ব্যাঘাত ঘটাচ্ছিলো। একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানোর পর – উনি আমার সমস্যাটা OCD বলে সনাক্ত করলেন, এবং তখন serolux 100mg, epilim crono 200mg দুটো ওষুধ দিলেন। এই ওষুধ তিন বছর আমি কন্টিনিউ করেছি, উনার কথা মতো। পরের প্রতিবার কাউন্সেলিং এ উনি ওষুধের ডোজ কমিয়ে বাড়িয়ে দিয়েছিলেন একসময় আমার মনে হলো আপাতত আমার ওই সমস্যা নেই। আমি ওষুধ বন্ধ করে দেই। এবং আলহামদুলিল্লাহ সমস্যার প্রকটতা কমে যায়, কিন্তু আমি খুব ডিপ্রেশনে ভুগতে থাকি, হঠাৎ হঠাৎ করেই, এমন নয় যে সেটা বারবার হচ্ছে। কিন্তু ডিপ্রেশন যখন দেখা দেয় তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, দায়িত্ব বা চাপ নিতে পারি না, এড়িয়ে যাই, ভয় হয়, আমি যদি না পারি ! এখনো এই জিনিষটা মাঝে মাঝে আমাকে খুব ভোগায় আমার ওষুধ থামানো কি উচিত হয়েছিলো, এখন কি আরেকবার কাউন্সেলিং করানো উচিত ? আমি বুঝে উঠতে পারছিনা।

    পরামর্শ – আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার ইন্টারমিডিয়েটে পড়ার সময় সমস্যার শুরু এবং মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শে তিন বছর ঔষধ খাওয়ার পরে আপনি কিছুদিন ভাল ছিলেন। এই সময়ের সমস্যাগুলো চিকিৎসক মনে করেছিলেন যে ওসিডি রোগের কারণে হয়েছে। চিকিৎসকের পরামর্শে আপনি ধীরে ধীরে ঔষধ ছেড়ে দিতে পেরেছিলেন; এই তথ্যগুলোও আপনার লেখায় আমরা পাই। তবে ঔষধ বন্ধ করার পরে আপনার মানসিক অবসাদ বোধ করেন। আপনি ওসিডির যে ঔষধগুলো সেবন করেছিলেন সেগুলো থেকে কিন্তু আপনার ডিপ্রেশন তৈরি হয় নাই; সম্ভবত আপনার ওসিডির সাথেই ডিপ্রেশন ছিল যা পরবর্তীতে মাঝে মাঝে আপনার দেখা দিয়েছে। অতীতের চিকিৎসা বন্ধ করা উচিত হয়েছিল কিনা সেটা নিয়ে আপনার এখন না ভাবাই ভাল। কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি অনেক দিন আপনাকে দেখেছেন উনি আপনাকে ধীরে ধীরে ঔষধ বন্ধ করেছেন। মানসিক রোগের ঔষধগুলো সাধারণত ধীরে ধীরে কমিয়ে তারপর বন্ধ করা হয়। এক্ষেত্রে নিয়মের তেমন ব্যতিক্রম হয় নাই। আপনার উচিত হবে আপনার ডিপ্রেশনের যথাযথ চিকিৎসা নেয়া। আপনার মনে রাখতে হবে, মানসিক ডিপ্রেশন মৃদু থেকে তীব্র হতে পারে এবং ব্যক্তির জীবনের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত তৈরী করে; আপনার এই ব্যাপারগুলোই ঘটেছে। পত্রিকায় পাঠানো রোগের বর্নণায় অনেক সময় সব ব্যাপার উঠে আসে না এবং আপনি যেহেতু সরকারী মেডিকেল কলেজে পড়ছেন, সেজন্য আপনার জন্য ভাল হবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে সরাসরি দেখা করে কথা বলে বর্তমানে যে সমস্যাগুলোকে আপনি ডিপ্রেশন বলে অনুভব করছেন সেই সমস্যাগুলো নিয়ে আলাপ করা। বর্তমানে মানসিক অবসাদের ভাল চিকিৎসার জন্য এন্টিডিপ্রেস্যান্ট ঔষধের সাথে সাথে সাইকোথেরাপী এবং শারিরীক ব্যায়ামের উপকারী ভূমিকা আছে। আপনি আশা করি আমাদের উত্তর থেকে দিক নির্দেশনা পেয়ে উপযুক্ত চিকিৎসা নিয়ে আপনার সমস্যাগুলো থেকে উপকার পাবেন।

    পরামর্শ দিয়েছেন-

    ডা. নূর অহমেদ গিয়াসউদ্দিন
    সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ
    ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল ।

    আরও দেখুন-

    • আমি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি প্রায় সবসময় দুশ্চিন্তায় ভুগছি, ছোটখাটো বিষয়েও অতিরিক্ত চিন্তা করি
    Next Article মাইগ্রেন নিয়ন্ত্রনের সহজ কিছু কৌশল
    Moner Khabor

    Related Posts

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    November 4, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    মোবাইল গেম, টিভি সিরিয়াল, অনলাইন গেম ও অতিরিক্ত ডিজিটাল ব্যবহারের আসক্তি কীভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং কীভাবে এই আসক্তি প্রতিরোধ করা যায়, তা জানুন।

    ১. দশ বছরের ছেলের মোবাইলে গেইমস খেলা নিয়ে মহা চিন্তিত মা। যাকে পারেন তার কাছেই…

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.