Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » কিভাবে বুঝবেন অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা
    শিশু কিশোর

    কিভাবে বুঝবেন অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা

    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদBy প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদJune 13, 2021Updated:June 13, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘ম্যাডাম আমার মেয়েকে ভালো করে দিন। ওকে ভালো করতে যা করতে বলেন করব।’ বিশেষজ্ঞ হিসেবে এই ধরনের অনুরোধের সম্মখীন আমরা সবাই হই। এমন একটা বিশ্বাস নিয়ে রোগীর আত্মীয়- পরিজন আসেন যে আমরাই তাদের সমস্যা জাদুর মতো করে সমাধান করে দেব। কিন্তু সব সমস্যা যেমন সমাধান করা সম্ভব না তেমনি সব মানসিক রোগও পুরোপুরি ভালো হয় না। তবে চিকিৎসাতে অবশ্যই উন্নতি হয়।
    সেদিন ফুটফুটে একটা সন্দর মেয়ে নিয়ে চেম্বারে ঢুকলেন বাবা-মা। ঢুকেই অনুরোধ করতে লাগলেন। আমি বললাম, “বসুন, তারপর বিস্তারিত বলুন যে আপনার মেয়ের কি সমস্যা?” বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু মা উনাকে থামিয়ে নিজেই বলতে লাগলেন, ‘ম্যাডাম আমার মেয়ে নুসরাত, তার অটিজম ভালো করে দিন।’ আমি বললাম, ‘এই অটিজমের জন্য নুসরাতের কী কী সমস্যা হচ্ছে?’ মা আবার বললেন, ‘ও তো অটিস্টিক চাইল্ড, এটাই সমস্যা আর কোনো সমস্যা নেই।’ সাথে সাথে নুসরাত বলল, ‘মা ঠিকই বলেছে- আমি অটিস্টিক। আমি কিছু পারি না। সালামালাইকুম তুমি কেমন আছ? তুমি আমাদের বাসায় এসো। মা, ডাক্তারের সাথে কথা শেষ এবার চলো বাসায় যাই। বাবা ওঠো চলো।’
    ‘দেখেন দেখেন ডাক্তার ওর কথাগুলো স্পষ্ট না। এমনিতে সব ভালো কিন্তু কিছু পছন্দ না হলে জিনিস ছুঁড়ে দেয়। অপরিচিত লোকদের ধরতে যায়, কাউকে পছন্দ না হলে তাকে দেখলেই বিরক্ত হয়ে যায়, ভালো করে সব কাজ গুছিয়ে করতে পারে না। ওর বয়স ১২ কিন্তু পড়ে ক্লাস ফোরে। অংক ও ইংলিশে ‍খুব কাঁচা। কিন্তু নামাজ পড়তে পারে। এখন প্রায় প্রতিদিনই খুব অস্থির করে এবং আমাদের বিরক্ত করতে থাকে। ও ভালো হবে তো?’
    এতক্ষণ কথা শোনার পর আমি শুধু জানতে চাইলাম, কে শনাক্ত করেছে যে নুসরাত অটিজম রোগে ভুগছে। সাথে সাথে মা-বাবা বলে উঠলেন, ‘ঐ যে পত্র- পত্রিকাতে, টিভিতে বলতে থাকে এ ধরনের বাচ্চারা অটিস্টিক এবং এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এমনকি অটিজম ভালো করার জন্য স্কুলও আছে।
    আমাদের এমন একটা স্কুলের সন্ধান দিন প্লিজ।’ ‘হ্যাঁ, হ্যাঁ আমার জন্য এমন একটা স্কুলের ঠিকানা দিন তো ডাক্তার আন্টি।’
    আসলে এরকম অনেক নুসরাতকে নিয়েই মা-বাবা অটিজম ভাবতে থাকেন এবং নিশ্চিত হন। অটিজমের প্রচার অন্যসব শিশু বিকাশজনিত সমস্যার চেয়ে অনেক বেশি। তার জন্য শিশুদের বুদ্ধিমত্তার অন্য রোগগুলো সম্পর্কেও সচেতনতার দরকার। অটিজম সারা বিশ্বে শতকরা ০.৫ ভাগ। অথচ অন্যান্য মানসিক প্রতিবন্ধী শতকরা ১০ভাগ। যদিও বদ্ধি প্রতিবন্ধী ও অটিজম দটিই মনোবিকাশগত জটিলতা। ১৯৪৩ সালের অটিজম রোগটি সম্বন্ধে তেমন ধারণা ছিল না। জন ডা. লিও কান্নে ও প্রায় একই সময় জার্মান বিজ্ঞানী ডা. হ্যান্স এসপারগার রোগটি সম্বন্ধে ১৯৪৩ সালে জনসমক্ষে উপস্থাপন করেন। বর্তমানে বাংলাদেশসহ অন্যান্য উন্নত দেশগুলোতে অটিজম নিয়ে প্রচুর গবেষণা, প্রচার ও চিকিৎসা হচ্ছে। অটিজম একটি মারাত্মক স্নায়-মনোবিকাশজনিত জটিল রোগ যার সনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, মস্তিষ্ককের অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা এমনকি বিভিন্ন টিকার প্রতিক্রিয়া ইত্যাদি থেকেও এই রোগটি হতে পারে বলে মনে করা হচ্ছে। জন্ম পরবর্তীকালের কোনো জটিলতা বা অযত্ন থেকে এ
    রোগের উৎপত্তি হয় না।
    আমাদের দেশে সঠিক তথ্য না থাকলেও গড়ে প্রতি হাজারে ১০ থেকে ২০টি শিশু এই রোগে আক্রান্ত বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং উন্নত দেশগুলোতে এই সংখ্যা আরো বেশি বলে ভাবা হচ্ছে। যাই হোক নুসরাতের কথা বলছিলাম। আমি তার মা- বাবাকে জিজ্ঞেস করলাম তার কোনো শারিরীক ও প্যাথলোজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা? সাথে সাথে তারা বলে উঠলেন, ‘কী যে বলেন! সব পরীক্ষা করিয়েছি, অনেুকবার করে। কিন্তু সব রিপোর্ট ঠিক। শুধু আই কিউ-এর রিপোর্টটা একটু কম। অটিজমে তো ঐটুকু কম হতেই পারে।’ আসলে অটিজমে প্যাথলজিক্যাল কোনো সমস্যা পাওয়া যায় না এবং এরকম অনেক বাচ্চারই আই কিউ খুব ভালো থাকে। আসলে নুসরাত অটিজমে না সে ইন্টালেকচুয়াল ডিজএ্যাবিলিটি মানে মানসিক বুদ্ধি প্রতিবন্ধকতাতে ভুগছে। অটিজম সম্পর্কে প্রচার ও প্রসারের জন্য সব বাচ্চাদের মধ্যে সবাই অটিজম খুঁজে বেড়ায় আর সেজন্য ভুল ডায়াগনোসিসও হচ্ছে- সেই সাথে ভুল চিকিৎসা।
    ইনটালেকটুয়াল ডিজএ্যাবিলিটি ও অটিজম দুটোই নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার। জন্ম থেকেই এই রোগগুলো থাকে কিন্তু তাদের ডেভলপমেন্টাল মাইলএসটন বা বয়সের সাথে সথে মানসিক বিকাশ বিলম্ব হয়। অটিজমে প্রধানত তিনটি সমস্যা দেখা যায়। যেমন- মৌখিক কিংবা কোনো যোগাযোগে সমস্যা, সামাজিক বিকাশগত সমস্যা, খুব সীমাবদ্ধ ও গন্ডিবদ্ধ জীবন-যাপন ও চিন্তা-ভাবনা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ। শিশুর বয়স ১৮ মাস থেকে ৩বছরের মধ্যে অটিজম দ্ব্যর্থহীনভাবে শনাক্ত করা সম্ভব। অটিজম ছাড়া অন্য স্নায়ু-মনোবিকাশজনিত রোগগুলোতে শিশুর অন্য মানুষের সাথে মিশতে ও সামাজিকতা বজায় রাখতে কোনো সমস্যা হয় না। যদিও ভাষাগত সমস্যা ও ভাষার বিকাশে বিলম্ব হতে পারে। তাদেরকে নাম ধরে ডাকলে সাড়া দেয় এবং চোখে চোখ রেখে তাকায় ও কথা বলে। কিন্তু অটিস্টিক শিশুরা অন্যদের চোখের দিকে তাকায় না, অন্যের দিকে তাকিয়ে হাসে না বা আদর করলেও সাড়া দেয় না। একই কথার পুনরাবৃত্তি করে এবং একই কাজ বার বার করতে পছন্দ করে। আশেপাশের ও পরিবেশের পরিবর্তন পছন্দ করে না এবং বিরক্ত হয়ে যায়। সব সময় অটিস্টিক শিশুদের বিশেষ ও বাড়তি যত্ন নিতে হয়।
    ইনটেলেকচুয়াল ডিজএ্যাবিলিটির ক্ষেত্রে শিশুর আই কিউ ৭০-এর নিচে থাকে তাই বিকাশ দেরিতে হয়, সঠিক সময়ে কথা বলতে, বসতে, দাঁড়াতে, হাঁটতে শেখে না। অন্য স্বাভাবিক বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুদের চেয়ে যে-কোনো কিছু আয়ত্ত করতে, যে-কোনো সমস্যা সমাধান করতে অনেক দেরিতে শেখে এবং ভুলে যায় তাড়াতাড়ি। বুদ্ধি খাটিয়ে যে-কোনো কাজ সুচারুরূপে করতে পারে না। বুদ্ধিমত্তার কমতি হওয়াতে স্বাভাবিক জৈবিক কাজগুলো ভালোভাবে অন্যের পরামর্শ ছাড়া করতে পারে না। অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তাই একা থাকতে পছন্দ করে। তাদের ভেতর ইমোশনাল বহিঃপ্রকাশ আছে, সামাজিক বিষয়গুলো বজায় রাখতে পারে না, ভালোবাসতে ও ভালোবাসা দেখাতে পারে না। অন্যের সহায়তায় অনেক কিছুই করতে পারে। তাদের অটিস্টিক শিশুদের মতো বিশেষ চিকিৎসার ও প্রশিক্ষণদরকার। সবার আগে দরকার এর জন্য জনসচেতনতা- শিশু কোন রোগে ভুগছে তার সঠিক চিহ্নিতকরণ। অটিজমের চেয়ে এই রোগের প্রকোপ বেশি তাই দ্রুত শনাক্তকরণের মাধ্যমে চিকিৎসার আওতাভুক্ত করা জরুরি।
    সামাজিক সচেতনতামূলক উদ্যোগ যেমন- রেডিও, টিভি, পত্র-পত্রিকা, সভাসহ বিভিন্ন প্রচার সরকারি ও বেসরকারি উদ্যোগ চিকিৎসার সুব্যবস্থা ও পুর্নবাসন খুব প্রযোজনীয়। তাদেরচিকিৎসার সাথে সাথে অবশ্যই পরিবারের লোকসহ শিক্ষকদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বিশেষ যত্ন, বিশেষ স্কুল, ইনস্টিটিউট, বিশেষ প্রশিক্ষণ, বিশেষ মনোভাবের সুবন্দোবস্ত করলে ওদের উন্নতির সাথে সাথে দেশেরও উন্নতি হবে। বিশেষ ব্যবস্থাতে বিশেষ শিশুদের ভবিষৎ উজ্জ্বল করা সম্ভব। তাই বা কম কী! প্রতিটি শিশুই বেড়ে উঠুক সমঅধিকারে উজ্জ্বল আগামীর বার্তা নিয়ে।

    অটিজম বিকাশজনিত বিশেষজ্ঞ সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদোষারোপ নয়, সন্দেহ তবে কি?
    Next Article মানসিক সুস্থতায় নেইমারদের জয়
    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ

    চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.