ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (NIMH)-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাত্রা শুরু করলো এলামনাই এসোসিয়েশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (AANIMH)।
সোমবার (১১ মে ২০২৬) NIMH অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্থায়ী (অ্যাড–হক) কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ খসরু পারভেজ চৌধুরী। সদস্য সচিব হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. সাইফুন নাহার।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. নিলুফার আখতার জাহান, অধ্যাপক ডা. মেজর মোঃ আব্দুল ওহাব (অব.), অধ্যাপক ডা. মোঃ নিজাম উদ্দিন, অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, ডা. সাফকাত ওয়াহিদ এবং লেফটেন্যান্ট কর্নেল ডা. মুহাম্মদ আব্দুল কাইয়ুম শেখ।
অ্যাড-হক কমিটিতে মোট ৫৩ জন সদস্য রয়েছেন। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি এবং সম্মিলিতভাবে দেশের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাবেন।
এই কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দেশের মানসিক স্বাস্থ্য খাতে নীতিগত ও পেশাগত উন্নয়ন কার্যক্রমেও এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট আয়োজকরা আশা প্রকাশ করেন।
আয়োজকরা আরও জানান, খুব শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে এবং দেশের মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

