Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্ম-অনুরাগের মূলসূত্র
    আন্তর্জাতিক

    আত্ম-অনুরাগের মূলসূত্র

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরFebruary 25, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “It’s surprising how many persons go through life without ever recognizing that their feelings toward other people are largely determined by their feelings toward themselves, and if you’re not comfortable within yourself, you can’t be comfortable with others.”
    – Sidney J. Harris
    আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসবে, এমন সঙ্গী খুঁজে পাওয়া আসলেই কঠিন, যদি না আপনি নিজেকে ভালোবাসেন। আপনি নিজের কাছে সুখী না হলে অন্য কারো সাথে সুখী হতে পারবেন না। নিজেকে ভালবাসা হলো নিজের কাছে নিজের স্বীকৃতি, সহানুভূতি ও ভালো ধারণা। কারো কাছে নিঃশর্ত ভালোবাসা পাওয়া প্রায় অসম্ভবই। একটি ভালোবাসাময় পরিণত সম্পর্কের ভিত্তিই হলো নিজেকে ভালোবাসা। কিন্তু কেন? কারণ আপনি যদি নিজেকে না ভালোবাসেন, তবে অন্যদের কাছে ভালোবাসা আশাও করতে পারেন না।
    তবে নিজেকে ভালোবাসা মানে অবশ্যই স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা বা আত্মমুগ্ধতা বোঝায় না। এটা অনেকটা যোগ্যতা স্বীকার করে নেওয়ার মতো। এর অর্থ হলো, আপনি ওই যোগ্যতাগুলোর প্রতি যত্নশীল হবেন। আত্ম-অনুরাগ বা নিজেকে ভালোবাসাই অন্যদের কাছে স্নেহ ও আকর্ষন পাওয়ার বুনিয়াদ।
    আত্ম-অনুরাগের মূলভিত্তি ৭টিঃ
    ১।নিজের যোগ্যতায় বিশ্বাস রাখুনঃ কেউই কম প্রেমে জন্মায় না। আপনার সব ভালো ও খারাপ অভিজ্ঞতাগুলোই নিজেকে ভালোবাসার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে। ভালো সংবাদ হলো, আপনার অন্তস্থল যে সত্যিই ভালোবাসা পাওয়ার যোগ্য, এটা বিশ্বাস করাই নিজেকে ভালোবাসা। আর নিজের সম্পর্কে যে অপ্রিয় বিষয়গুলো জেনেছেন, সেগুলো চেষ্টা ও প্রতিশ্রুতির মাধ্যমে অবশ্যই পরিবর্তন করা সম্ভব।
    ২। ভালোবাসার উপযোগী থাকতে চেষ্টা করুন: গবেষকগণ বারবার দেখিয়েছেন যে, স্পষ্ট আত্মমর্যাদা ধরে রাখার জন্য অবশ্যই ভালো কাজের সাথে যুক্ত থাকতে হবে। যতটা পারবেন পৃথিবীর জন্য ভালো কিছু করে যান, সেটা কঠিন হয়ে দাঁড়ালে অল্প করেই শুরু করুন। প্রায় প্রতিদিন কারো জন্য ভালো কিছু করুন, স্বেচ্ছাশ্রম দিন। এতে আপনার নিজের ওপর বিশ্বাস বাড়বে এবং এটি সেই অপ্রিয় বিষয়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে।
    ৩। নিজের জন্য অপছন্দনীয় বিষয়গুলোর প্রতি দায়িত্ববান হোন: মনে রাখবেন, আপনার অন্তস্থল ভালোবাসার যোগ্য। যে বিষয়গুলো এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো নিয়ে কাজ করুন। কারো সাথে ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন ও সম্পর্কগুলো ভালো রাখুন। ভালোবাসা পাবার মত আচরণ করুন। শুরুতে এটা নকল মনে হলেও একই আচরণ বারবার করতে থাকলে একসময় এটি আসলই মনে হবে।
    ৪। উপযুক্ত না হওয়ার নিজেকে ছাড় দিনঃ কোনো মানুষই নিখুঁত নয়। ভালোবাসা পাবার জন্য যে নিখুঁত হতে হবে এমনটা না। যারা নিজেদের নিখুঁত ভাবে, তারা অতিরিক্ত আত্মমুগ্ধ হয়ে থাকে। নিজেকে ভালোবাসা মানেই হলো, আপনি আসলে যেমন তেমনই গ্রহণ করা। আপনার সর্বোচ্চ চেষ্টা করাটাই মূখ্য বিষয়।
    ৫। কৃতজ্ঞতা প্রকাশ করুনঃ আপনি যে অন্যের ভালোবাসা পাবার যোগ্য সেটা বোঝানোর অন্যতম ভালো, সহজ ও শক্তিশালী পন্থা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করতে পারেন। নিজেকে আরো গ্রহণযোগ্য করে তোলার আরেকটি উপায় হলো, একটি সুস্থ খাদ্যাভ্যাস, কিছু ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম। এগুলোই আপনাকে নিজের কাছে আকর্ষণীয় করে তুলবে।
    ৬। হাসিমুখে থাকুন: ১৫০ বছর আগে কবি  Ella Wheeler লিখেছিলেন, “হাসো, পৃথিবী তোমার সাথে হাসবে। কাঁদো, তুমি একাই কাঁদবে।” বিজ্ঞানীরাও বলেন, হাসিই মানুষকে সুস্থ রাখতে পারে, নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করতে সাহায্য করে।
    ৭। একটু থামুন এবং জীবনের স্বাদ নিনঃ ছন্দহীন কর্মময় জীবন আপনাকে নিস্তেজ করে দেয়। খেয়াল রাখুন, আপনার কাজ যেন আপনার আনন্দের সময়গুলো কেড়ে না নেয়। আপনার শখ, বাইরের কাজ, সময় উপভোগ করা ইত্যাদি বিষয়গুলোতে মনোযোগ দিন।
    অন্যদের কাছে ভালোবাসা চাওয়াটা ভুল। এরকম হলে নিজেকে অনেকটা বিলিয়ে দেয়ার মতো হয়ে যায়। আপনার ক্ষমতা আছে, আপনি সেটা প্রয়োগ করবেন। নিজের অন্তস্থলকে আপনিই সমৃদ্ধ করতে পারেন। আত্ম-অনুরাগ ও গ্রহণযোগ্যতার ব্যবহার যত বাড়াবেন, ততটাই ভালোবাসা ছড়িয়ে দিতে পারবেন, ততই মানুষ আপনাকে ভালোবাসবে।
    তথ্যসূত্র: সাইকসেন্ট্রালে প্রকাশিত  Marie Hartwell-Walker -এর লেখা থেকে ভাষান্তর করেছেন সাদিয়া শামস।
    লিংক: https://psychcentral.com/blog/the-basics-of-self-love/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশু একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল
    Next Article মনোরোগবিদ্যায় উচ্চশিক্ষা নিয়ে স্বর্ণপদক অর্জন
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.