আজ ২১ ডিসেম্বর, বিশ্ব মেডিটেশন দিবস। মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের অধিকারকে সবার মাঝে ছড়িয়ে দিতে ২০২৪ সালে জাতিসংঘ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাত্রাকে উৎসাহিত করতেই এই বৈশ্বিক আয়োজন।
মেডিটেশন বা ধ্যানকে বলা হয় ‘মনের ব্যায়াম’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি নিজের যত্ন নেওয়ার অন্যতম একটি শ্রেষ্ঠ পদ্ধতি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, নিয়মিত মেডিটেশন করলে:
- মানসিক প্রশান্তি: মন দুশ্চিন্তামুক্ত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়।
- শারীরিক সুস্থতা: স্নায়ু ও পেশি শিথিল হয়, ফলে মনোদৈহিক রোগের ঝুঁকি অনেকাংশে কমে।
- সুস্থ জীবন:মন ভালো তো সব ভালো’—এই মূলমন্ত্রকে ধারণ করে শরীর ও মনের মধ্যে সমন্বয় তৈরি হয়।
আরও পড়ুন-
সিরিয়ালের জন্য ভিজিট করুন- এপোয়েন্টমেন্ট


