Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আজকের মন
    ফিচার

    আজকের মন

    মামুনুর রশীদBy মামুনুর রশীদSeptember 24, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক রোগের ইতিহাস সম্ভবত মানবজাতির উন্মেষকাল থেকেই। মানবসভ্যতার কালে এ রোগটি কিছুটা স্থিত হয়ে যায়। কালক্রমে সভ্যতার বিকাশের সাথে সাথে নানা জটিল উপাদান যুক্ত হয়ে আবার নতুন পরিগ্রহ করে। দেহ নিয়ে ভাবনা মানুষের যতটা মুখ্য, মন নিয়ে ভাবনাটা সে ক্ষেত্রে ততটা গৌণ। শিল্প-সাহিত্যের চর্চার ফলে এ বিষয়টি ক্রমাগত মানুষের চোখের সামনে আসে। মানুষের অদ্ভুত সব ক্রিয়া-প্রতিক্রিয়া, অভিব্যক্তি- এসবের মধ্য দিয়ে জটিল সব উপকরণ পাওয়া যায়। এসব উপকরণ ব্যাখ্যা করে বিভিন্ন দার্শনিক নতুন নতুন ভাবনার উপস্থাপন করেন। ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে এসে এই সব ব্যাখ্যা সুনির্দিষ্ট রূপ পেতে থাকে। মানবসভ্যতার ক্ষেত্রেও নতুন সূত্র আবিষ্কার হতে থাকে।

    আড়াই হাজার বছর আগে ইডিপাস নাটকের ঘটনা ব্যাখ্যা করে মা এবং পুত্রের সম্পর্কের নতুন মনোজাগতিক ভাবনা এসে মানুষকে চমকে দেয়। যাকে আমরা জানি ইডিপাস কমপ্লেক্স হিসেবে। আবার শেক্সপিয়ারের নাটকের ওথেলো চরিত্র বিশ্লেষণ করে সন্দেহের দর্শন প্রতিষ্ঠিত হয়, যাকে মনোবিজ্ঞানীরা বলেন ওথেলো সিনড্রম। বিংশ শতাব্দীতে সিগমন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন।

    কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে মানসিক চিকিৎসা মানে পাগলের চিকিৎসা। এই চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এই বিভ্রম কাটতে সময় লেগেছে এবং আরো সময় লাগবে। এ ক্ষেত্রে চিকিৎসকগণ নিজেদেরকেও একসময় খুবই অসহায় মনে করতেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বহুদিন আগেই বলেছে, সুস্বাস্থ্য মানে Physical and mental well being. এখন তা হয়েছে Physical, mental and spiritual well being. আমাদের দেশের শিক্ষিত সচেতন মানুষরাও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয় না। একজন মনোচিকিৎসকের সঙ্গে একবার বসলেই অনেক বড় মানসিক সমস্যার সমাধান হয়ে যায়। এই ভাবনাটা একেবারেই কেউ করতে চান না। মনোচিকিৎসক যেহেতু মনের এবং শরীরের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে অনেক বড় ভাবনার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাবার ক্ষমতা রাখেন, তাই আমার একান্ত জটিল সমস্যাটি তিনিই সমাধান করতে পারেন। আমাদের সমাজে ‘চাপামানুষ’ নামে কিছু মানুষ আছেন, যারা সমস্যাকে জিইয়ে রাখেন, মন খুলে কাউকে কিছু বলেন না বলেই দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় পড়ে যান। তাই সেই লোকটি কালক্রমে পরিবারের এবং সমাজের অন্যদের বড় সমস্যায় ফেলে দেন। আবার কেউ কেউ নিজেকে অভ্রান্ত মনে করে তার নিজের কথাকে অপরের উপর চাপিয়ে দিয়ে সবাইকে মানসিক চাপের মধ্যে ফেলে দেন।

    মানসিক রোগ কখনো পারিপার্শ্বিক ব্যবস্থারই ফলাফল। কাউকে ছোট করার জন্য, কোন পেশাকে ছোট করার জন্য তাকে পাগল বলে অভিহিত করা হয়। যেমন, যারা নাটক করেন তাদের নাটকপাগল বলা হয়। যেখানে নাটক একটি সংঘবদ্ধ কাজ এবং সবচেয়ে বেশি মানসিক শৃঙ্খলা প্রয়োজন, সেখানে একজন পাগল কী করে নাটক করবে? অনেক প্রতিভাবানকে, সত্যভাষীকে পাগল বলে আখ্যা দিয়ে তার অবস্থানকে অনেক সময়ই ছোট করা হয়।

    আজকের দিনে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেভাবে বেড়ে গেছে সেখানে মানুষের জীবন-যন্ত্রণাও তীব্রভাবে বেড়ে গেছে। মানুষ কনজিউমার সোসাইটিতে ক্রমেই দিশাহারা হয়ে উঠছে। উদ্দেশ্যবিহীন জীবন, আদর্শহীন রাজনীতি চর্চা মানুষকে মারমুখী করে তুলছে। সেই পরিস্থিতিতে মানসিক রোগের বিস্তার ক্রমাগত বেড়েই চলেছে। মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের মধ্যেই সর্দি-কাশি, মাথাব্যথা, বুক ধড়ফড় করার মতো নিত্য রোগের মতোই আছে ছিটেফোঁটা মানসিক রোগ। এই রোগগুলোর জন্যও মনোচিকিৎসকের পরামর্শ প্রয়োজন। পাগলের ডাক্তারের অস্তিত্ব এখন আর নেই, তার স্থলাভিষিক্ত হয়েছে অত্যন্ত বিজ্ঞানসম্মত মনো-দৈহিক ও মনোচিকিৎসা। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নানা মানসিক রোগের চিকিৎসায় তারা সিদ্ধহস্ত। আজ অবশ্য পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু যে বিপুল পরিমাণ চিকিৎসক এবং সেবাকেন্দ্র প্রয়োজন তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সমাজকে সুন্দর মানসিক স্বাস্থ্য দিতে হলে এ ব্যবস্থারও ব্যাপক উন্নতির প্রয়োজন। আর সে ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকেই।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    বিশেষ রচনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদলীয় খেলায় ফল পেতে হলে
    Next Article মাথায় একটা চিন্তা ঢুকলে সে চিন্তা বারবার করতে থাকি।
    মামুনুর রশীদ

    Related Posts

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.