Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিরিক্ত টেনশন, অযৌক্তিক ভয় ও অনিয়ন্ত্রিত চিন্তা—আমি কীভাবে সামলাবো ?
    কার্যক্রম

    অতিরিক্ত টেনশন, অযৌক্তিক ভয় ও অনিয়ন্ত্রিত চিন্তা—আমি কীভাবে সামলাবো ?

    Moner KhaborBy Moner KhaborMarch 1, 2025No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অতিরিক্ত টেনশন, অযৌক্তিক ভয় ও অনিয়ন্ত্রিত চিন্তা—আমি কীভাবে সামলাবো ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

    Mk4c Ads

    প্রশ্ন- আমার নাম শামীম, আমার বয়স ২৬ বছর। আমি মানসিক সমস্যায় ভুগছি। আমার সমস্যাগুলো পড়ে যদি পরামর্শ দিতেন, তাহলে উপকার হতো।

    একই জিনিস বারবার চিন্তা হতে পারে। যেমন— কোনো ডাক্তার দেখানোর পর সন্তুষ্ট হতে পারি না। মনে হতে থাকে, হয়তো ডাক্তার ভালো না। এভাবে দুই-তিনবার দেখিয়ে ফেলি। কেউ কিছু বললে, সেটি মনের ভেতর গেঁথে যায়, এমনকি ছোটখাটো বিষয়ও। কেউ অসুস্থ হলে, বিশেষ করে পরিবারের কেউ, তখন খুব বেশি টেনশনে থাকি। যতক্ষণ টেনশনে থাকি, মনে হয়, সে মারা যাবে কি না। নিজেকে অনেক মোটিভেট করি— এসব তো আমার হাতে নেই, তবুও টেনশন হতে থাকে। অতিরিক্ত টেনশন কীভাবে কমানো যায়? একা থাকতেই বেশি ভালো লাগে। পরিবারের সঙ্গে থাকলে, কেউ কিছু বললে, সেটা মনে লেগে যায়, আর টেনশন শুরু হয়। সবকিছু সিরিয়াসলি নিয়ে ফেলি। যতক্ষণ সেটার সমাধান না হয়, ততক্ষণ মাথায় লেগে থাকে। পরিবারের কেউ বা কাছের কেউ অসুস্থ হলে, সারাক্ষণ তাকে নিয়ে টেনশন হয় এবং তার পরিণতি নিয়ে দুশ্চিন্তা করি।

    একটা উদাহরণ দিই— সম্প্রতি আমার পরিবারের একজন একটি বিড়াল নিয়ে এসেছে। সেই বিড়ালের প্রতি আমার প্রচণ্ড মায়া লেগে গেছে, যা আমার মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
    বিড়াল ফ্লুতে আক্রান্ত হতে পারে— এই ভয় হয়। বিড়াল হিটে (প্রজনন ঋতুতে) এলে কী করব, সেটাও চিন্তা করি। কারণ, আমরা গরিব, বাবা নেই। নিউট্রাল (অস্ত্রোপচার) করানো বা ফ্লুর ইনজেকশন দেওয়া আমাদের জন্য ব্যয়বহুল। এই ভয়গুলো কীভাবে ম্যানেজ করতে পারি? নিজেকে দোষী মনে হয়— ওর জন্য কিছুই হয়তো করতে পারব না। যদি মরে যায়? যদি হিটে এলে বাইরে ছেড়ে দিতে হয়? শহরে ভাড়া বাসায় থাকি, কোথায় কবর দেব? হয়তো ফেলে দিতে হবে, শিয়ালে খেয়ে ফেলবে— এসব অপ্রয়োজনীয় চিন্তা মাথায় আসে। আমি জানি, এই সব চিন্তা আমার জন্য ক্ষতিকর। কিন্তু এখন কী করব, বুঝতে পারছি না।

    পরামর্শ – আপনার সমস্যাগুলোর জন্য আন্তরিকভাবে সহমর্মিতা জানাই। আপনি এখানে জানিয়েছেন যে আপনি বারবার ডাক্তার পরিবর্তন করেন। এই আচরণটাকে আমরা ডক্টর শপিং বলে থাকি। এখানে মানুষ সহজে স্যাটিস্ফাইড হয় না । বারবার ডাক্তার পরিবর্তন করতে থাকে। এটা আপনার জন্য ভীষণ অস্বাস্থ্যকর। যেটা আপনি পরিষ্কারভাবে বলেননি যে কেন আপনি বারবার ডাক্তার পরিবর্তন করেন। যদি এমন হয় যে আপনার ভেতরে একটা খুঁতখুঁত অথবা সন্দেহ কাজ করে যে আপনার ভেতরে একটা রোগ বাসা বেধে আছে কিন্তু কোন ডাক্তার ধরতে পারছে না। এরকম যদি ভীতি অথবা উদ্বেগ কাজ করে তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি সোমাটাইজেশন ডিসঅর্ডার অথবা ক্ষেত্রবিশেষে এর আরো বিশেষ বিশেষ নাম আছে। আপনি আরো মেনশন করেছেন যে ছোটখাটো কথা আপনি নিজের উপরে নিয়ে নেন এবং আপনার মনে নেতিবাচক ভাবে কাজ করে এবং গেঁথে যায়। এটাও আপনার নেতিবাচক চিন্তা। সাধারণত বিষণ্ণতার রোগীদের এই ধরনের চিন্তা আসে ।শুধু তাই নয় অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ব্যক্তিত্বের সমস্যা সহ আরো কিছু রোগে এই ধরনের চিন্তা বেশ সচরাচর দেখা যায়। পরবর্তীতে যা বলেছেন আপনার অহেতুক দুশ্চিন্তা হয়। কারো ক্ষতি হবে কিনা এই ব্যাপারে। এবং এটা অনেক তীব্র। আপনার এই কথাগুলো দেখে মনে হচ্ছে আপনার ফ্রি ফ্লোটিং এ্যাংজাইটি বিদ্যমান। যা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এ দেখা যায়। আপনি বুঝতে পারছেন চিন্তাগুলো অপ্রয়োজনীয় ,অযৌক্তিক ,অমূলক ,এবং অতিরিক্ত নেতিবাচক চিন্তা যা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। এতগুলো রোগ আপনার হয়তো নেই। কিন্তু অবশ্যই আপনার মানসিক সমস্যা এগুলো সবই। যার বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিন। আপনার সমস্ত বিস্তারিত শুনে ,আপনাকে দেখে এবং সাইকোলজিক্যালি অ্যাসেসমেন্ট করে , অনেক সময় শারীরিক কোন কারনেও মানসিক সমস্যা হয় সেগুলো নির্ণয় করা প্রয়োজন, তারপর প্রপার ডায়াগনোসিসে এসে তারপরে আপনার চিকিৎসা নিতে হবে। আপনি চিকিৎসা না নিলে দিনে দিনে সমস্যাগুলো গুরুতর হতে থাকবে এবং আপনার বিভিন্ন দিকে ক্ষতিসাধন হবে। কাজেই আমি আপনাকে বলব আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং ডাক্তারদের উপরে ভরসা করুন এবং সুচিকিৎসা নিয়ে একটা সুস্থ জীবন যাপন করুন। আপনার জন্য শুভকামনা।

    পরামর্শ দিয়েছেন-

    ডা. রুবাইয়াৎ ফেরদৌস
    সহকারি অধ্যাপক, মনোরোগ বিভাগ।
    ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    • ডাক্তার শপিং কী ?? কারা করে, কেনো করে? আসুন জেনে নেই- 

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    আরও দেখুন-

    • আমি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি

    বিশেষজ্ঞ পরামর্শ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডা. লুৎফর রহমান খান এর স্মরনে স্মারক বক্তৃতা-২০২৫ অনুষ্ঠিত
    Next Article দীর্ঘদিনের মানসিক অস্থিরতা ও হতাশা: কী করা উচিত?
    Moner Khabor

    Related Posts

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.