প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। আমি প্রায় চার বছর ধরে মানসিকভাবে অসুস্থ। বর্তমানে অনেক ভালো আছি। কয়েকদিন আগে থেকে একটা সমস্যা লক্ষ করছি-মাথার ভিতরে কোনো কিছু ঢুকে গেলে তা আর বের করতে পারি না। মাথার ভিতর ঘুরতে থাকে। বের করার চেষ্টা করি কিন্তু পারি না। যেগুলো মাথার ভিতর ঘুরতে থাকে তা গুরুত্বপূর্ণ কিছু না। অগুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথার ভিতরে চক্কর দিতে থাকে। এগুলো ভুলে থাকতে পারি না। যত ভুলতে চাই ততই সেগুলো মনের ভিতর গেঁথে থাকে। এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাব? দয়া করে কিছু মেডিসিন লিখে দিলে উপকৃত হব।
-নাম প্রকাশে অনিচ্ছুক।
অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে (ওসিডি) ভুগছেন। এখন ওসিডির খুব ভালো চিকিৎসা আছে। এর জন্য আপনার ঔষধ এবং সাইকোথেরাপি গ্রহণ করতে হবে। ব্রেইনে সেরিটোরিনের মাত্রা বাড়িয়ে দেওয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এবং সেইসঙ্গে কিছু সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দিয়ে চিকিৎসার মাধ্যমে আমরা রোগীকে একটা ভালো অবস্থায় নিয়ে আসতে পারি। তবে এই চিকিৎসা একটু দীর্ঘমেয়াদি এবং লেগে থাকতে হয়। কারণ এই অসুখটাই এরকম যে কিছুদিন পর বা ঔষধ চলাকালীন সময়ে আবার বেড়ে যেতে পারে। তাই আপনি দ্রুতই নিকটস্থ কোনো বিশেষজ্ঞের সাথে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
- ডা. ঝুনু শামসুন্নাহার
- মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগবিদ্যা বিভাগ,
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

