Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে
    ফিচার

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    Moner KhaborBy Moner KhaborSeptember 21, 2026No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্মার্টফোন এডিকশন
    স্মার্টফোন এডিকশন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ভুলে যাওয়া মানুষের স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু এই ভুলে যাওয়া যদি মাত্রাতিরিক্ত হয় কিংবা দৈনন্দিন জীবনযাত্রার মান ব্যাহত হয়, তবে সেটিকে আর স্বাভাবিক বলা যায় না। ভুলে যাওয়ার নানাবিধ কারণ থাকতে পারে, যেমন-স্ট্রোক, মাথায় আঘাত, মস্তিষ্কের টিউমার কিংবা প্রদাহ, মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ, থাইরয়েডের সমস্যা, অ্যালকোহল ও অন্যান্য মাদকের প্রভাব, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অপর্যাপ্ত ঘুম, ভিটামিনের অভাব, শরীরে লবণের ভারসাম্যহীনতা ইত্যাদি। অ্যাংজাইটি ও ডিপ্রেশনসহ বিভিন্ন মানসিক রোগেও ভুলে যাওয়ার সমস্যা খুবই কমন একটি ঘটনা। বর্তমানে স্মার্টফোন ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। দৈনন্দিন বিভিন্ন কাজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল। কিন্তু ভুলে যাওয়ার পেছনে উপযুক্ত কারণগুলো ছাড়াও মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারকে দায়ী করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভুলে যাওয়ার সমস্যা বেড়ে যাওয়ার পেছনে স্মার্টফোনের অতিব্যবহারের যথেষ্ট প্রভাব আছে বলে ধারণা করা হয়। স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার কি সত্যিই ভুলে যাওয়া সমস্যার জন্য দায়ী? এ প্রশ্নের উত্তর পেতে ভারতের তামিলনাডুতে একটি গবেষণা পরিচালনা করা হয়। ২০২২ সালে পরিচালিত এ গবেষণায় ১৮-৩৫ বছর বয়সিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

    আরও পড়ুন…

    • শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    Purposive Sampling পদ্ধতিতে মোট ২০০ জন ব্যক্তির কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়, যাদের মধ্যে ৯৯ জন পুরুষ ও ১০১ জন নারী ছিলেন। স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার নির্ণয় করতে Smartphone Addiction Scale এবং ভুলে যাওয়ার সমস্যা নির্ণয় করতে Cognitive Failure Questionnaire ব্যবহার করা হয়।

    গবেষণায় দেখা যায়, ২০০ জনের মধ্যে ১১০ জন মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত ছিলেন এবং তাদের মধ্যে গড়ে ১৪.৮২ জন ভুলে যাওয়া সমস্যায় ভুগছিলেন। পরবর্তী ধাপে Pearson Product Moment Correlation টেস্ট করে দেখা যায়, মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভুলে যাওয়া সমস্যার সাথে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত!

    অতএব বলা যায়, স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারও এর ব্যতিক্রম নয়। নতুন-স্মার্ট প্রজন্মের স্মৃতিশক্তিকে স্মার্ট রাখতে হলে এ ব্যাপারে সকলের সচেতন হওয়া প্রয়োজন।

    তথ্যসূত্র

    Neuropsychological Evaluation of Cognitive Failure and Excessive Smart Phone Use: A Path Model Analysis

    • ডা. ফয়সাল রাহাত
    • ফেইজ বি রেসিডেন্ট, এমডি (সাইকিয়াট্রি), মনোরোগবিদ্যা বিভাগ, বিএমইউ।

    আরও দেখুন…

    • best psychiatrist in dhaka
    • Top 10 Psychiatrists in Dhaka
    মানসিক রোগ চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগ চিকিৎসায় যোগাযোগ করুন

    অতিরিক্ত মোবাইল ব্যবহারে মস্তিষ্কের ক্ষতি স্মার্টফোন স্মার্টফোন আসক্তি স্মার্টফোন আসক্তি কি স্মৃতিশক্তি কমায় স্মার্টফোন ব্যবহার ও ভুলে যাওয়ার সম্পর্ক স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে স্মৃতিশক্তি স্মৃতিশক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা
    Next Article আমার মুড অস্বাভাবিকভাবে পাল্টায়, পড়তে বসলেই একা লাগে
    Moner Khabor

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়

    September 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.