Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?
    ফিচার

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    Moner KhaborBy Moner KhaborNovember 3, 2026No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘দুষ্টুমি’ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

    “আমার কথা একদমই শোনে না!”  “সবসময় তর্ক করে!” “কিছু বললেই রেগে যায়!”

    “ভুল করেও কখনো স্বীকার করতে চায় না!” সন্তানের আচরণ নিয়ে এমন অভিযোগ অনেক অভিভাবকেরই থাকে। কিন্তু প্রশ্ন হলো-এগুলো কি শুধুই শিশুর স্বাভাবিক জেদ ও দুষ্টুমি, নাকি এর পেছনে রয়েছে কোনো আচরণগত সমস্য এখানেই আসে Oppositional Defiant Disorder (ODD)-এর বিষয়টি।

    ODD কী?

    ODD হলো শিশু-কিশোরদের একটি আচরণগত সমস্যা, যেখানে দীর্ঘদিন ধরে শিশুর মধ্যে বড়োদের সঙ্গে অতিরিক্ত তর্ক করা, নিয়ম বা নির্দেশ অমান্য করা, সহজেই রেগে যাওয়া, বিরক্তিপ্রবণতা,ইচ্ছাকৃতভাবে অন্যকে সব সময় বিরক্ত করা এবং নিজের ভুলের জন্য অন্যকে দায়ী করার মতো আচরণের একটি স্থায়ী pattern দেখা যায়। তবে মনে রাখতে হবে-প্রতিটি জেদি বা অবাধ্য শিশু ODD-এর রোগী নয়।

    শিশুর বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে কিছুটা জেদ,’না’ বলা,রাগ বা তর্ক করা স্বাভাবিক। সমস্যা তখনই

    যখন আচরণটি শিশুর বয়স ও বিকাশের তুলনায় অতিরিক্ত হয়ে ওঠে এবং পরিবার, স্কুল বা সামাজিক জীবনে উল্লেখযোগ্য সমস্যা তৈরি করে।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    যে লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন

    বারবার তর্ক করা: বাবা-মা বা শিক্ষকের সঙ্গে প্রায়ই তর্কে জড়িয়ে পড়া। সহজেই রেগে যাওয়া: সামান্য বিষয়েও অতিরিক্ত রাগ, বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করা। ইচ্ছাকৃতভাবে বিরক্ত করা: অন্যকে রাগানো বা বিরক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আচরণ করা।ভুলের দায় অন্যের ওপর দেওয়া: নিজের ভুলের জন্য বারবার অন্যকে দায়ী করা প্রতিশোধপরায়ণতা: রাগ বা অপমানের বিষয় মনে রেখে প্রতিশোধ নেওয়ার প্রবণতা।

    তাহলে দুষ্টুমি আর ODD-এর পার্থক্য কোথায়?

    একটি শিশু মাঝে মাঝে কথা না শুনতেই পারে, রাগ করতে পারে বা অভিমান করে ‘না’ বলতে পারে। এটি অনেক সময় স্বাভাবিক বিকাশের অংশ কিন্তু যদি এই আচরণগুলো বারবার, দীর্ঘদিন ধরে এবং একাধিক পরিস্থিতিতে দেখা যায় এবং এর ফলে বাবা-মা, শিক্ষক, ভাইবোন বা অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যা তৈরি হয়- তখন বিষয়টি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন।

    এছাড়া ADHD, anxiety, mood disorder, learning difficulty, পারিবারিক দ্বন্দ্ব বা অন্যান্য developmental/psychiatric সমস্যার সঙ্গেও আচরণগত সমস্যা থাকতে পারে। তাই শুধু আচরণ দেখে নিজে নিজে ODD-এর diagnosis করা ঠিক নয়।

    সন্তান ODD-এর মতো আচরণ করলে কী করবেন?

    প্রথমেই শিশুকে ‘খারাপ’, ‘দুষ্ট’ বা ‘অবাধ্য’ বলে লেবেল দেবেন না। বরং-ভালো আচরণ করলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন।

    নিয়ম অল্প, স্পষ্ট ও ধারাবাহিক রাখুন।নিয়ম ভাঙলে আগে থেকেই নির্ধারিত consequence দিন। রাগের সময় দীর্ঘ তর্কে যাবেন না শান্ত সময়ে শিশুর সঙ্গে কথা বলুন।বাবা-মা দুজনেই একই ধরনের নিয়ম অনুসরণ করুন।স্কুলের শিক্ষক ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও শিশুর আচরণ সম্পর্কে তথ্য নিন। প্রয়োজনে Child & Adolescent,Psychiatrist-এর মাধ্যমে পূর্ণাঙ্গ মূল্যায়ন করান।

    মনে রাখবেন–

    ODD মানে ‘খারাপ শিশু’ নয়। একটি শিশুর আচরণের পেছনে অনেক সময় থাকে তার আবেগ পারিবারিক পরিবেশ, parenting,pattern, temperament অথবা অন্য কোনো মানসিক/বিকাশগত সমস্যা।

    তাই সন্তান যখন বারবার বলে ‘না!’, তখন শুধু “কেন কথা শুনছ না?” না বলে একবার ভাবুন-“ও কেন বারবার ‘না’ বলছে?”

    কারণ অনেক সময় শিশুর সমস্যার সবচেয়ে জোরালো ভাষা হলো- তার আচরণ।

     

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

     

    ডা. মিউরিন হোসেন

    এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)

    এমডি (চাইল্ড এ্যান্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি) সাইকিয়াট্রিস্ট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।

    ওডিডি কী শিশুর অবাধ্যতা শিশুর আচরণগত সমস্যা শিশুর জেদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?
    Next Article মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.