Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় বড় সংকট: জনবল ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞদের তাগিদ
    কার্যক্রম

    দেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় বড় সংকট: জনবল ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞদের তাগিদ

    Moner KhaborBy Moner KhaborDecember 18, 2025Updated:December 20, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় বড় সংকট: জনবল ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞদের তাগিদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে চারটি প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। এই বাধাগুলো হলো— দক্ষ জনবল সংকট, পর্যাপ্ত বাজেটের অভাব, জনসচেতনতার ঘাটতি এবং সামাজিক কুসংস্কার বা ‘স্টিগমা’। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত ‘বাংলাদেশে শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিসেবার সামগ্রিক চিত্র’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বিএমইউ-এর মনোরোগবিদ্যা বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ (বিএসিএএমএইচ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ২০২৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত পরিচালিত একটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দেশে মানসিক রোগে আক্রান্ত বিশাল সংখ্যক শিশু ও কিশোর-কিশোরীদের সেবা দেওয়ার জন্য মাত্র ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক (চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট) রয়েছেন, যেখানে সাধারণ মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা ৫০০-এর বেশি।

    গবেষনাটি CAMHSAN (শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক) কর্মপরিকল্পনার অংশ ছিল। CAMHSAN হলো দক্ষিণ এশিয়ার ৮টি দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক নেটওয়ার্ক, যা ২০২৩ সালে ইউনিসেফ (UNICEF)-এর সহায়তায় যাত্রা শুরু করে। এর মূল লক্ষ্য হলো এই অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে বৈজ্ঞানিক গবেষণা, সঠিক নীতিমালা প্রণয়ন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কার্যকর সমাধান নিশ্চিত করা। ইউনিসেফের সহযোগীতায় গবেষনা কার্যক্রমটি ৩ মাস পরিচালিত হয়। গবেষনা কার্যক্রমটি পরিচালনায় অংশগ্রহনকারী সদস্যাগন হলেন –

    • অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ
    • অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ প্রফেসর ড
    • অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    • সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সৈয়দ
    • ডা. আ হ ম মোস্তফা কামাল সৈকত
    • ডা. ফাতেমা তুজ জোহোরা জোতি
    • ডা. সাবরিনা রাফি

    জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের বরাত দিয়ে জানানো হয়:

    • দেশের মোট জনসংখ্যার ১৮ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন।
    • শিশুদের মধ্যে এই হার ১২.৬ শতাংশ।
    • সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো— মানসিক রোগীদের ৯৪.৩ শতাংশই কোনো ধরনের চিকিৎসার আওতায় নেই।

    বিএমইউ-এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, “মানসিক স্বাস্থ্য সমস্যার প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে লক্ষণগুলো ১৪ বছর বয়সের মধ্যেই দেখা দেয় এবং ৭৫ শতাংশ ক্ষেত্রে তা ২৪ বছর বয়সের আগে শুরু হয়। তাই এই বয়সেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।”

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “আমাদের কাছে মানসিক স্বাস্থ্য নিয়ে সঠিক পরিসংখ্যানের অভাব রয়েছে। জাতীয় পর্যায়ে ডাটা সংরক্ষণ ও নিয়মিত জরিপ প্রয়োজন। এছাড়া স্কুল পর্যায়ে পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য বিষয়টি অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।”

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের মহাসচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের পরিচালক  অধ্যাপক ডা.  মাহবুবুর রহমান উভয়েই পরিবেশগত অবক্ষয় এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা ও প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

    Magazine site ads

    কর্মশালায় শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাতটি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়েছে:

    ১. আইন ও নীতি বাস্তবায়ন: বিদ্যমান শিশু ও কিশোর-কিশোরী সম্পর্কিত নীতি, আইন এবং কর্মপরিকল্পনা দ্রুত কার্যকর করা।

    ২. বাজেট বরাদ্দ: মানসিক স্বাস্থ্যের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করা এবং তার সঠিক ব্যবহার।

    ৩. বহু-ক্ষেত্রীয় সহযোগিতা: বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

    ৪. তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ: প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

    ৫. পাঠ্যক্রম সংশোধন: স্বাস্থ্য শিক্ষার পাঠ্যসূচিতে শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা।

    ৬. উদ্ভাবনী পদক্ষেপ: আত্মহত্যা প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্তে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার।

    ৭. সচেতনতা বৃদ্ধি: সামাজিক কলঙ্ক কমাতে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালানো।

    বিশেষজ্ঞরা মনে করেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবা মূলত ঢাকাকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক পর্যায়ের হাজার হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।

    আরও দেখুন- 

    • চিকিৎসকদের মতে, দেশের স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য এখনো উপেক্ষিত

    বিএমইউ মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলিঙ্গ বৈষম্য নারীর মস্তিষ্কে অদৃশ্য ক্ষত তৈরি করে
    Next Article প্রতিদিন ঘুমালে দুঃস্বপ্ন দেখি, সকালে পুরো শরীরে ব্যাথা অনুভব করি
    Moner Khabor

    Related Posts

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.