Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকমুক্তির অন্যতম অন্তরায়—বেকারত্ব
    ফিচার

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়—বেকারত্ব

    Moner KhaborBy Moner KhaborMarch 11, 2025Updated:March 13, 2025No Comments4 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    জুয়া ও মাদকাসক্তির সম্পর্ক? কীভাবে এটি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. ফারজানা ওমর তানজু
    সহকারী রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা।

    এক শীতের সন্ধ্যায় বসে ছিলাম এক প্রত্যন্ত গ্রামের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। হঠাৎ করে ১০-১২ জন মানুষ একজনকে পাজাকোলে করে নিয়ে ঢুকল, রক্তে যার পুরো শরীর ভেসে যাচ্ছিল। শরীর ভর্তি ধারালো অস্ত্রের জখম। পাল্স অতি দুর্বল, শ্বাসপ্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যখন তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলো, তখনই রাস্তায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।

    কলিমউদ্দিন, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, যিনি খুন হয়েছিলেন নিজের মাদকাসক্ত বেকার ছেলের হাতে।

    আচ্ছা, খারাপ জেনেও মানুষ কেন মাদক গ্রহণ করে? কেন একবার ছেড়ে দেওয়ার পরও মানুষ আবার মাদকে আসক্ত হয়ে যায়? কেন দিন দিন মাদকাসক্তি থেকে প্রতিকার কঠিন হয়ে উঠছে? আজ আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজব এবং মাদকমুক্তির অন্যতম অন্তরায়—বেকারত্ব সম্পর্কেও জানব।

    খুব সাধারণ ভাষায় বলতে গেলে, মাদকের প্রতি যে নির্ভরশীলতা তৈরি হয়, সেটাই মাদকাসক্তি। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে মাদকাসক্তিকে এক ধরনের ডিজঅর্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে।Magazine site ads

    আমাদের দেশের প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, মদ, আফিম, হেরোইন, কোকেন, প্যাথিডিন, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এমনকি জুতার আঠা পর্যন্ত। মাদক নেওয়ার ফলে মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা একধরনের ভালো লাগার অনুভূতি তৈরি করে। কোকেনের মতো মাদক আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, হেরোইন প্রশান্তি ও তৃপ্তির অনুভূতি জাগায়। আবার কিছু কিছু মাদক মনোসংযোগ ঠিক রাখতে সাহায্য করে। ডিপ্রেশন, মানসিক অবসাদ, বিষণ্নতা ইত্যাদি কমাতেও মাদক সাময়িক সময়ের জন্য কাজে দেয়। তবে মাদক নিতে নিতে একসময় দেখা যায়, মাদক ছাড়া আর কোনো কাজেই মন দিতে পারছে না। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কে মাদকের টলারেন্স বাড়ে, ফলে একই অনুভূতি পাওয়ার জন্য বেশি পরিমাণে মাদক নিতে হয়। এবং কোনো কারণে মাদক না নিতে পারলে শরীরে মাদক নেওয়ার একটি প্রচণ্ড আকাঙ্ক্ষা তৈরি হয় এবং নানা রকম অনাকাঙ্ক্ষিত শারীরিক উপসর্গ দেখা দেয়।

    মাদকাসক্তির কারণে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, বিচার-বিবেচনা ও ঠিক-ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং উগ্র আচরণের জন্ম দেয়, অপরাধপ্রবণতা বাড়িয়ে তোলে। মানসিক পীড়ন বাড়িয়ে মানুষকে ঠেলে দিতে পারে আত্মহত্যার দিকেও।

    মাদকের সহজলভ্যতা, সঙ্গদোষ, হতাশা ও দুশ্চিন্তা, নিছক আনন্দ এবং কৌতূহলবশত মানুষ মাদক নিলেও, মাদকের অন্যতম প্রধান কারণ হলো বেকারত্ব। বেকারত্ব ও মাদকাসক্তি একে অপরের সম্পূরক। বেকারত্ব থেকে মাদকাসক্তির উৎপত্তি হতে পারে, আবার মাদকাসক্তি ও বেকারত্বের কারণ হতে পারে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৭ শতাংশ বেকার মাদকাসক্তির সঙ্গে জড়িত। বেকারত্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ফলাফল হলো ব্যক্তির মানসিক অবস্থার পতন। অধিকাংশ বেকার সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে, কারণ আর্থিক অনটন তার পারিবারিক ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে এবং ব্যক্তির ওপর চাপ তৈরি হয়। অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো একটি চাকরি বা উপার্জনের মাধ্যম। যখন তা হ্রাস পায়, ব্যক্তি বিষণ্নতায় পতিত হয়। মাদকাসক্তি এই সামগ্রিক সমস্যার একটি মিথ্যা সমাধান হিসেবে উপস্থিত হয়। ব্যক্তি বেকারত্বের হতাশা, অস্থিরতা, অসম্মান থেকে বাঁচতে আশ্রয় নেয় মাদকের, এবং মাদকের টাকা জোগাড় করতে অনেকেই নানা রকম অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

    লেখার শুরুতেই কলিমউদ্দিনের কথা বলেছিলাম, যিনি নিজের মাদকাসক্ত বেকার ছেলের হাতে নৃশংসভাবে খুন হন মাদকের টাকা জোগাড় করতে না পেরে।

    চব্বিশ বছর বয়সী বিদেশফেরত ইয়াকুব দেশে ফিরে কর্মসংস্থানের অভাবে অলস ও হতাশ জীবনযাপন করছিল। বাল্যবন্ধুদের পাল্লায় পড়ে মজার ছলে মাদক নেওয়া শুরু করলেও, ধীরে ধীরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার জন্য বাড়িতে ক্রমাগত চাপ প্রয়োগ করা এবং টাকা না পেলে রাগারাগি, ভাঙচুর করা—এই ঘটনাগুলো প্রতিনিয়ত চলতে থাকে। এবং শেষমেষ পিতৃহত্যার মতো নিকৃষ্টতম অপরাধে জড়িয়ে পড়ে।

    মনের খবর ম্যগাজিনে

    বেকারত্ব সমস্যার সমাধানই হতে পারে মাদকাসক্তি নিরাময়ের প্রধান হাতিয়ার। সরকারের নেতৃত্বে বেকারত্ব রোধে কার্যকর নীতিনির্ধারণ, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম, দক্ষ জনবল তৈরি, ব্যবসা ও নিজস্ব উদ্যোগের সুবিধা, আর্থিক নিরাপত্তা—এসব উদ্যোগ বেকারত্ব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন কর্মঠ ও উদ্যমী ব্যক্তি তার কাজে যেমন উৎফুল্ল থাকবে, তেমনি এই ব্যস্ততা তাকে মাদকাসক্তি থেকেও দূরে রাখবে। যেহেতু বেকারত্ব ও মাদকাসক্তি একে অপরের সম্পূরক, তাই এই দুটিকে একসঙ্গে প্রতিহত করতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।

    আরও পড়ুন- 

    • জুয়া ও মাদকাসক্তির সম্পর্ক? কীভাবে এটি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে?

    মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসবার সঙ্গে মিশতে অনীহা, কথাবার্তায় আত্মবিশ্বাসের অভাব—আমি কী করব?
    Next Article শিশুদের অলসতা এবং ভবিষ্যৎ ক্ষতি
    Moner Khabor

    Related Posts

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.