Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের সাথে খাবারের সম্পর্ক
    জীবনাচরণ

    মনের সাথে খাবারের সম্পর্ক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 22, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনের সাথে খাবারের সম্পর্ক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    খাবার আর মন, দুইয়ের সম্পর্ক পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। যেমন ধরুন, মন ভাল করতে কখনও কখনও এক প্লেট বিরিয়ানিই যথেষ্ট। তাই এই দুইয়ের মধ্যে সম্পর্ক কীভাবে নির্ধারিত হয়, তা আরও বিশদে জেনে নেওয়া যাক।

    মুড পরিচালিত হয় ব্রেনের মাধ্যমে, মস্তিষ্কের মধ্যেকার নিউরোট্রান্সমিটারস দ্বারা। আর এই নিউরোট্রান্সমিটারস কতটা ভারসাম্য রেখে কাজ করবে, তা নির্ভর করে আমরা কী খাচ্ছি, তা হজম হচ্ছে কি না, তার উপরে।

    মুড ইজ় ডিসাইডেড বাই নিউরোট্রান্সমিটারস। আর নিউরোট্রান্সমিটার লেভেল নির্ভর করছে আমরা কী খাচ্ছি তার উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ ভাবে বলা যায়, ভিটামিন, মিনারেল-সমৃদ্ধ খাবার খেলে শরীর ভাল থাকবে। কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না যে, অমুক জিনিসটা খেলে মুড ভাল হয়ে যাবে। আমরা জানি খাবার মনের উপরে নিঃসন্দেহে প্রভাব ফেলে, কিন্তু ছোলা খেলে মন ভাল হবে নাকি আমন্ড খেলে, ওই পর্যায়ের মাইক্রোনলেজ আমাদের এখনও নেই। তাই সাধারণ ভাবে যেটা মনে করা হয়, তা হল স্বাস্থ্যকর খাবার খাওয়াটা খুব জরুরি। ভিটামিন, মিনারেল ইত্যাদির মধ্যে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টস শরীর ও মনের জন্য খুবই দরকারি।

    মনখারাপ হলে অনেকেই বিঞ্জ ইটিং বা কমফর্ট ইটিং করেন। আবার কেউ কেউ আছেন, এ রকম পরিস্থিতিতে একসঙ্গে অনেক কিছু খেয়ে নেন। তার পর বুঝতে পারেন খাওয়া উচিত হয়নি। তখন হয়তো গলায় আঙুল দিয়ে বমি করলেন, যাকে বুলিমিয়া বলা হয়। এটি একটি ইটিং ডিজ়অর্ডার এবং শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। মনখারাপের কারণে প্রতিনিয়ত বেশি খাওয়ার ফলে ওবেসিটির সমস্যাও দেখা দিতে পারে। এ সব ক্ষেত্রে এক্সারসাইজ় বাদ পড়ে রোজকার রুটিন থেকে। আর চেহারা খারাপ হলে মনের উপরেও তার প্রভাব পড়ে। পছন্দের খাবার খেলে স্বাভাবিক ভাবেই মন ভাল হয়ে যায়। মনের মধ্যে একটা তৃপ্তিবোধও কাজ করে।

    কাজে মনঃসংযোগ বাড়ানোর জন্য বা ঘুম তাড়ানোর জন্য অনেক সময়ে আমরা চা-কফি খাই। এর মধ্যে স্টিমিউল্যান্ট থাকায় বেশি সজাগ হয়ে যাই। ফলে কাজের প্রতি মনোযোগ বাড়ে। তবে এর খারাপ দিকও রয়েছে। যাদের অনিদ্রার সমস্যা রয়েছে, তারা যদি বেশি বার এবং বেশি রাতে চা-কফি পান করেন, তা হলে ঘুমে ব্যাঘাত ঘটে। ক্যাফেইন রয়েছে এমন পানীয় অধিক মাত্রায় পান করার ফলে বেশি উদ্দীপিত হয়ে গেলে, মনের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। মিষ্টি স্বাদের ফল, যেমন আম-লিচু খেলেও তৃপ্তি হয়। তাই মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকান থেকে কেনা মিষ্টি বা কেক-পেস্ট্রির বদলে ফল দিয়ে মেটানো গেলে, তা অনেক বেশি উপকারী। কেক, পেস্ট্রি বা মিষ্টির মধ্যে তো তেমন কোনও পুষ্টিগুণ নেই। টেনশন কমানোর জন্য অনেকেই বিভিন্ন সময়ে মুখরোচক খাবার খেয়ে নেন। তাতে সাময়িক স্বস্তি পাওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে, সেটা নিয়মিত ভাবে করা হলে শরীরের পক্ষে ক্ষতিকর।

    খাবার কখনও মন ভাল করতে পারে, আবার কখনও শরীরের ক্ষতিও করতে পারে। সেটা নির্ভর করে কী খাচ্ছি এবং কতটা খাচ্ছি তার উপরে। মনখারাপ হলে অল্প মুখোরোচক খাওয়া যেতে পারে। কিন্তু তা থেকে বেরোনোর জন্য শুধু খাওয়াকেই বেছে নেওয়া হলে, তা অবশ্যই ক্ষতিকারক।

    মুড ও ব্রেন পরস্পর সম্পর্কিত। তাই ভিটামিন বি টুয়েলভ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আয়রন, জ়িঙ্ক ইত্যাদি যা ব্রেনের জন্য ভাল, তা মন ভাল রাখতেও সাহায্য করবে। আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়া হয়। এর কারণে কিন্তু ডিপ্রেশনও হয়, ঝিমুনি আসে। তাই আয়রন-সমৃদ্ধ খাবার শরীরে বিশেষ ভাবে প্রয়োজন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক, মুড, স্মৃতিশক্তির জন্য প্রয়োজন। করোনার পরে অনেকের শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। তাই তাঁদের সুস্থ করে তুলতে জ়িঙ্ক-সমৃদ্ধ ওষুধ দেওয়া হচ্ছে। জ়িঙ্ক-যুক্ত খাবার অলসতা কাটায়, স্ট্রেস কমায়।

    আবার প্রোবায়োটিক শরীরের গাঁট মজবুত রাখে, তাই অ্যাংজ়াইটি কমে। দই কিন্তু প্রোবায়োটিকে ভরপুর। তাই ফল, আনাজ, বাদাম, ডিম, ডাল, মাছ, মাংস… যে সব খাবারে জ়িঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ভিটামিন বি এগুলো বেশি পরিমাণে থাকে, তা ব্রেন ফাংশন ভাল রাখে, ফলে মন ভাল থাকে। গ্লাইসেমিক ইনডেক্স যে সব খাবারে বেশি, অর্থাৎ যা খেলে ওজন বাড়ে, সে সব খাবার বুঝে খাওয়া উচিত। চেহারা ভারী হয়ে গেলে ক্লান্তি আসে বেশি

    তাই খাবার বেছে নিতে হবে এমন ভাবে, যা শরীর সুস্থ রাখবে। শরীর তরতাজা থাকলে মনও থাকবে ফুরফুরে।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    খিটখিটে বদমেজাজি মনের খবর হরমোন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের মানসিক অবস্থার উপর দূরশিক্ষণের প্রভাব
    Next Article সম্মানসূচক ফেলোশিপ পেলেন অধ্যাপক ডা. মোহিত কামাল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026

    শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.