Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কেন আমরা লজ্জিত হই- কীভাবে কাটিয়ে উঠব
    আন্তর্জাতিক

    কেন আমরা লজ্জিত হই- কীভাবে কাটিয়ে উঠব

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরFebruary 16, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একটা উদাহরণ দিয়েই বলা যাক। জমকালো এক পার্টির আয়োজনে ঘরভর্তি মানুষ। হঠাৎ শাড়িতে পা আটকে আপনি পড়েই গেলেন। ব্যাথা সামান্য পেলেও আশেপাশে তাকিয়ে খুবই লজ্জিত হবেন, এবং দ্রুত নিজেকে সামলে নেয়ার চেষ্টা করবেন। আবার ধরুন, অসাবধানতায় আপনার সাথে ধাক্কা লেগে পাশের জনের হাত থেকে পানির গ্লাসটা পরে গেলো। যেহেতু আপনিই অসতর্ক ছিলেন, অবশ্যই এ ঘটনার জন্য অনুতপ্ত হবেন।
    এগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া সাধারণ ঘটনা। আপনাকে এ ধরনের পরিস্থিতির কথা বলতে বলা হলে আপনি অবশ্যই তা স্মরণ করতে চাইবেন না।লজ্জা স্বীকার করা আসলেই কঠিন অনুভূতি, যা এটাকে আরো বিষিয়ে তোলে।
    লজ্জিত বোধ আর অপরাধবোধ, দুটোই বিব্রতকর অবস্থা তৈরি করে। তবে ক্ষেত্রবিশেষে আলাদা। অপরাধবোধ কষ্টের বা খারাপ লাগার অনুভূতি,  যা ব্যক্তিকে তার কৃত আচরণের জন্য দায়ী করে। আর লজ্জার অনুভূতি নিজের কাছেই নিজেকে অবমূল্যায়িত করে। যেমনঃ অপরাধবোধ আমাদের বলে যে, “আমরা ভুল বা খারাপ কাজ করেছি।” অপরদিকে লজার অনুভূতি এমন যে,“আমি একজন ত্রুটিপূর্ণ মানুষ বা আমিই খারাপ”। এটা শুধু ব্যক্তির আচরণ না, পুরো ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
    এই বিভ্রান্তি আর অপরাধবোধ আমাদের পরবর্তী আচরণে প্রভাব ফেলে। আমরা বুঝতে পারি, কখন ক্ষমা চাওয়া উচিত আর কখন ক্ষতিপূরণ দেয়া উচিত। লজ্জাবোধ আমাদের কর্মক্ষমতা লোপ করে, পিছিয়ে পরতে বা নিজেকে গুটিয়ে নিতে উৎসাহী করে। লজ্জার অনুভূতিগুলো আমাদের ছোটবেলার অভিজ্ঞতা থেকে শুরু হয়। মা-বাবা বা অভিভাবকের সাথে অভিজ্ঞতাগুলো থেকেই লজ্জাবোধ বা অপরাধবোধের শিক্ষা হয়। মনোবিজ্ঞানী Bernard Golden এর ছোট্ট একটা উদাহরণ দেয়া যেতে পারে,  কোনো শিশুর হাত থেকে গ্লাস পরে গেলে একজন অভিভাবক বলবে, “এটা হয়ত নিছক দুর্ঘটনা।তোমার কোনো দোষ নাই।” অন্য অভিভাবক হয়তো বলবে, “নিশ্চয়ই তুমি সাবধান ছিলেনা, তাই গ্লাসটা পরে গেছে।”
    আমরা সাধারণত বিব্রতকর অবস্থার মধ্যে পরতে চাই না। দুর্ঘটনাবশত বিব্রতকর অবস্থার মধ্যে পরে গেলেও অনেকসময় অন্যের উপর দোষ চাপাই বা অযথা রাগারাগি করি। কারণ, হয়তো আমরা অন্যদিকে আমাদের মনোযোগ নিয়ে যেতে চেষ্টা করি। অ্যাডিকশন স্পেশিয়ালিস্ট, ‘Shahram Heshmat’ এর মতে, “লজ্জা প্রবণতা অনেক সময় ব্যক্তিকে নেশার(মদ্যপান,সিগারেট) দিকে নিয়ে যায়। আবার ক্ষুধামন্দা অথবা অতিরিক্ত ক্ষুধাপ্রবণতাও তৈরি হতে পারে।”
    কীভাবে এগুলো এড়িয়ে যাওয়া যায়:
    নিজেকে ভালোভাবে জানুন।নিজের স্বত্বা থেকে নিজেকে আলাদা ভাবুন। নিজের চিন্তাকে প্রশমিত করুন ও পুনরাবৃত্তি সম্পর্কে সজাগ থাকুন।
    ঘটনার শুরুটা আবার ভাবুন।আপনার অনুভূতিটা আসলেই কি রাগ না অন্য কিছু? আপনার কি মন খারাপ লাগছে? আপনি কি অপমানিত বোধ করছেন?
    অপরকে দোষ দিতে বা খারাপ বলতে কি আপনার সত্যিই আগ্রহ? থামুন, আরেকবার ভাবুন তো, এটা করলে কি আপনি ভাল অনুভব করেন?
    নিজের লজ্জাবোধগুলোকে জয় করে নিতে হবে। সৎ থাকুন, অনুভূতিগুলো বুঝতে সময় নিন।
    নিজের জন্য যে মানদণ্ড করে রেখেছেন, সেটায় পরিবর্তন আনুন। আপনাকে যে উপযুক্তই হতে হবে এমনটা নয়। বারবার চেষ্টা করেও কার্যকর কিছু না করতে পারার মধ্যে লজ্জার কিছু নেই।
    যেগুলোর জন্য আপনি দায়ী না, সেই অনুভূতিগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। বন্ধু, মা-বাবা, সহকর্মী ও আপনার মাঝে সম্মানজনক রেখা রাখুন।
    অন্যদের সাথে কথা বলুন। সহকর্মী, অভিভাবক বা পরিবারের সাথে খোলাখুলি কথা বলুন। ভঙ্গুর মুহূর্তগুলোয় সাহস রাখুন।
    নিজেকে ক্ষমা করতে শিখুন। আগে হয়তো ভেবেছেন, আপনি একজন বোকা মানুষ, অসচেতন মানুষ বা খারাপ মানুষ, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না ইত্যাদি। এরপর আবার যখনই এধরনের চিন্তা আসবে, নিজের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং নিজেকে ক্ষমা করে দেবেন। সেখান থেকেই নতুনভাবে শুভ চিন্তা শুরু করুন।
    ওয়েলডয়িং ডট অরগ থেকে Alice McGurran এর লেখার ভাষান্তর করেছেন: সাদিয়া শামস্
    তথ্যসূত্র: https://welldoing.org/article/why-we-feel-shame-how-to-let-it-go

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভালোবাসাকে উস্কে দেওয়ার জন্য গান প্রয়োজন: শহীদুল্লাহ ফরায়জী
    Next Article মাসিক মনের খবর- এর ফেব্রুয়ারি সংখ্যা এখন বাজারে
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    November 5, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.